Home আঞ্চলিক চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

14

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন/ গঠন নিয়ে অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এর বিরুদ্ধে আবারও নানান তালবাহানার অভিযোগ উঠেছে। মিটিংয় আহবান করেই লাপাত্তা হয়ে যায় প্রধান শিক্ষক। এনিয়ে গুঞ্জন আবারও চাওর হয়ে উঠেছে। জানাগেছে, বিগত ১৭/১০/২০২৩ তারিখে কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাময়িক বরখাস্ত করলে যশোর বোর্ড বরাবর আবেদন করেন আব্দুল হাকিম। তারই আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালিগঞ্জ সাতক্ষীরাকে তদন্তের দায়িত্ব অর্পন করেন। তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৩০/০৬/২০২৪ তারিখে যশোর শিক্ষা বোর্ড ০৬/৪৯৬৯/৩৭,১১,৪০৪১,৫০১,০১,৬,২০,১৮০৩৪ নং স্বারকে এর পত্র মোতাবেক আব্দুল হাকিমকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রবিধান মালার ২০২৪, ১৬/ এর (গ) ধারা অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। প্রবিধিমালা ২০২৪ এর প্রবিধান ১৩ ধারা অনুযায়ী অবশিষ্ট মেয়াদে সভাপতি নির্বাচনের নির্দেশ প্রদান করলেও প্রধান শিক্ষক আব্দুল হাকিম স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিধিদের উপস্থিতির মিটিং আহবান করেণ রবিবার (০৭/ ০৭/ ২০২৪) বিকাল ৩ টায়। উক্ত মিটিংয়ে উপস্থিত সদস্যদের মধ্যে হতে একজন সভাপতি নির্বাচন করা হবে এই মোতাবেক একটি লিখিত নোটিশ কমিটির সদস্যদের নিকট পাঠানো হয়। সে মোতাবেক রবিবার সকল সদস্য সভাপতি নির্বাচন উপলক্ষে উপস্থিত হন। কিন্তু বিগত সময়ের মতো প্রধান শিক্ষক স্কুলের অফিস কক্ষ তালাবদ্ধ করে লাপাত্তা হয়ে যান। মিটিংয়ে আগত সকল সদস্য একাধিক বার তার ব্যাবহারিত মোবাইল নম্বরে (০১৭১৯- ৫০৪১৩৮) যোগাযোগ করলেও তা বন্দ দেখায়। বিষয়টি ইতিমধ্যে চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ড্, জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরাকে জানানো হয়েছে।

কালিগঞ্জে কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অনুমোদন

কালিগঞ্জ প্রতিনিধি:-
কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড । উক্ত কমিটির সভাপতি হলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল ভাইচ চেয়ারম্যান, আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম। সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার, দাতা সদস্য মোঃ রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য যথাক্রমে মোঃ আফতাবুজ্জামান, মোঃ আব্দুল হান্নান, মোঃ আবু বকর সিদ্দিক ও মোঃ জাহিদুর রহমান। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ শরিফা খাতুন, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আবুল বাসার ও মোছাঃ নার্গিস এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোছাঃ শিরিন নাহার। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার উপ রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ ওমর ফারুক আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির অনুমোদন দেন।