Home বিনোদন অশ্লীল মন্তব্যে চটেছেন ভাবনা, দিলেন কড়া জবাব

অশ্লীল মন্তব্যে চটেছেন ভাবনা, দিলেন কড়া জবাব

49


বিনোদন ডেস্ক।।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে তার। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়, ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, সকল গুণেই গুণান্বিত এই অভিনেত্রী। সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিত্য নতুন ছবি কিংবা ভিডিও আপলোড দিয়ে এই মাধ্যমে ভক্তদের সঙ্গে আপডেট থাকেন তিনি। তবে প্রায় সময়ই দেখা যায় ট্রল কিংবা বাজে মন্তব্যের শিকার হতে। কিন্তু অনেক সময়ই কিছু না বলে ধৈর্য ধরেন তিনি। তবে এবার আর ছাড় দিলেন না, নিজের ফেসবুক পেজ প্রকাশ করে দিলেন বাজে মন্তব্য করা সেই মানুষটির নাম।