Home আঞ্চলিক ফকিরহাটের সাধুর সাধের বটতলা ভায়াবাহিরদিয়া সড়কটি চলাচলের অযোগ্য

ফকিরহাটের সাধুর সাধের বটতলা ভায়াবাহিরদিয়া সড়কটি চলাচলের অযোগ্য

101

“এলজিইডি’র উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা”

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের সাধুর সাধের বটতলা বিশ^রোড সড়ক থেকে বাহিরদিয়া পুরাতন রেল স্টেশন পর্যন্ত চার কিলোমিটার এলজিইডি সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার পিচঢালা জনবহুল সড়কটি এখন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ জনবহুল এই সড়কটির অধিকাংশ স্থানে পিচ উঠে খানা খন্দের সৃস্টি হওয়ায় তা এখন চলাচলের অযোগ্য। এ অবস্থায় অতিদ্রুত গুরুত্বপূর্ণ এ সড়কটি পূনঃ সংস্কার করার জন্য স্থানীয় এলাকাবাসি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে অনুসন্ধ্যান করে দেখা গেছে, পিলজংগ ইউনিয়নের সাধের সাধুর বটতলা বিশ^রোড সড়ক থেকে বাহিরদিয়া পুরাতন রেল স্টেশন পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলজিইডি সড়কের সাড়ে তিন কিলোমিটার পিচঢালা জনবহুল সড়কটির অধিকাংশ স্থানে পিচ উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটির বিশেষ করে সাধুর বটতলা ভায়া বৈলতলী সুইচ গেট হয়ে গাবখালী বাজার ব্রিজ পর্যন্ত সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। এরপর গাবাখালী বাজার হতে সাতবাড়িয়া তেমাথা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক অনেকাংশে ভাল রয়েছে। কিন্তু তার পর হতে বাহিরদিয়া পুরাতন রেল স্টেশন পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক নষ্ট হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ ২/৩ বছর ধরে রাস্তাটি সংস্কার বিহীন ভাবে পড়ে থাকায় হাজার হাজার পথচারি ও যানবাহন চালকদেরকে পোহাতে হচ্ছে সীমাহিন জনদুর্ভোগ।
স্থানীয়রা বলেছেন, এই রাস্তাটির পাশের্^ গাবখালী বাজার, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়, গাবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিভিন্ন ছোট্ট-বড় শিল্পপ্রতিষ্টান ও খেলার মাঠ রয়েছে। তাছাড়া মানসা বাজার, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন (ভূমি) অফিস, রুপসা থানা, কাজদিয়া বাজার, আলাইপুর বাজার ও পালেরহাট বাজার আজগড়া সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই সড়কটি ব্যবহার করে থাকেন। শুধু তাই নয়, ঐতিহ্যবাহী টাউন নওয়াপাড়া পান বাজার, চুলকাটি বাজার ও বেতাগা গরুর হাটে বিভিন্ন অঞ্চলের শতশত ক্রেতা-বিক্রেতারা এই রাস্তা ব্যবহার করে হাট-বাজারে আসা-যাওয়া করে থাকেন। আর আসার যাওয়ার প্রধান সড়ক হিসাবে তারা এই গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করে থাকেন। সেই জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তাটির এমন বেহাল দশাই অনেকে হতবাগ হয়ে পড়েছেন। তারা অতিদ্রুত জনবহুল ও গুরুত্বপূর্ণ এই সড়কটি পূনঃ সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।