Home আঞ্চলিক খুলনার পাইকগাছায় প্রেমিক প্রমিকার আত্মহত্যা

খুলনার পাইকগাছায় প্রেমিক প্রমিকার আত্মহত্যা

37

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় প্রেমিক প্রমিকার আত্নহত্যা। বুধবার সন্ধায় প্রেমিকা ও রাত ১০ টায় প্রেমিক আত্নহত্যা করে। ঘটনাটি উপজেলার বানবাড়িয়া গ্রামে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আহাদ আলী জাননান, উপজেলার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে গড়ুইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এই এস সি পরিক্ষার্থী প্রিয়াংকা মন্ডল(১৮) এর সাথে একই ইউনিয়নে হুগলর চক জয়দেব মন্ডলের ছেলে এইচ এস সি পরিক্ষার্থী ব্রজেন মন্ডর(১৯) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের পিতামাতা বিষয়টি মেনে না নেওয়ায় মেয়েটি প্রথমে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির নিজ ঘরের আড়ার সাথে ওরনা পেচিয়ে আত্নহত্যা করে। পরে ছেলে ব্রজেল এ সংবাদ পেয়ে বাড়ির পাশে শিরিষ গাছে গামচা পেচিয়ে আত্নহত্যা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটির সুরত হাল শেষে বৃহষ্পতি বার সকালে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘনায় থানায় অপমৃত মামলা হয়েছে।

পাকা ঘরবাড়ি থাকলেও মুজিব বর্ষের হত দরিদ্রর ঘর জবর দখলের অভিযোগ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় মুজিব বর্ষের ঘর জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ২০২১ সালে হতদরিদ্র তালেব দম্পতি কে উপজেলা প্রশাসন ঘর দিলেও বুঝে পাচ্ছে না তারা। এ নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে ওই দম্পতি। অভিযোগে জানা যায়,উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ গ্রামের হতদরিদ্র মোঃ আবু তালেব ও তার স্ত্রী রুপবান নেছা মুজিব শত বর্ষের গৃহহীন ও ভূমিহীন তালিকায় গড়ের ডাঙ্গা মৌজায় ঘর বরাদ্দের বন্দোবস্ত কবলিয়ত দলিল পায়। অথচ তিন বছর অতিবাহিত হলেও ‌তালেব-রুপবান দম্পতি তাদের ঘর বুঝে পায়নি। তাদের বরাদ্দের ঘরটি জবর দখল করে রেখেছে একই ইউনিয়নের চককাওয়ালী গ্রামের মোকর গাজীর ছেলে আনিছ গাজী। এ ঘটনায় ঘরটি বুঝে পেতে বৃহস্পতিবার তালেব দম্পতি চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন।

আবু তালেব জানান,আনিছ গাজীর পাকা ঘর বাড়ী, বিলান জমি থাকলে ও সে আমার আশ্রায়নের ঘরটি জবর দখল করে রেখেছে। আমি এখন পথে ঘুরছি।

এ বিষয়ে আনিছ গাজী জানান,আমি জবর দখল করিনি আমার কাগজ রয়েছে।

ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, অভিযোগ পেয়েছি। তবে মুজিব শত বর্ষের গৃহহীন ও ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর কেউ জবর দখল করে রাখতে পারবে না। তদন্ত করে প্রকৃত মালিক কে ঘর বুঝে দেয়া হবে। পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, মুজিব বর্ষের ঘর যাদের দলিল দেয়া হয়েছে তারাই ঘর পাবে। জবর দখল করে রাখার কোন সুযোগ নেই। যার ঘর নিতিই পাবেন।