Home আঞ্চলিক বসন্তপুর নদীবন্দর দ্রুততম সময়ে চালু হবে, সে লক্ষেই কার্যক্রম চলমান আছে- নৌ...

বসন্তপুর নদীবন্দর দ্রুততম সময়ে চালু হবে, সে লক্ষেই কার্যক্রম চলমান আছে- নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী

9

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর প্রত্যাশায় বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলার বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে সমাবেশে সভাপতিত্ব করেন সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ- পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)। বক্তব্যে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন, তিনি যেহেতু বসন্তপুর নদীবন্দর উদ্বোধন করেছেন মানেই এটা হয়ে গেছে। ইতিমধ্যেই ভারতের মধ্যেও কথা ও কাজ চালিয়ে যাচ্ছেন এবং অচিরেই উন্নয়ন প্রকল্প শুরু হবে। এই জনপদের বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানিসহ জনকল্যাণমুখী কাজ এগিয়ে যাবে দুর্বার গতিতে। মানুষের জীবন জীবিকার লক্ষ্যে এমপি আতাউল হক দোলনের মাধ্যমে যথাযথ কাজ হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কল্যাণে দুই দুইবার ভারত সফর করেছেন, সেখানে ট্রেন, বিমান ও নৌ চলাচল করার পদক্ষেপ গ্রহণ করেছেন। ভারত যুদ্ধকালীন সময়ে আমাদের সহযোগিতা করেছিলেন, একারণেই আমাদের বন্ধুত্ব অটুট রাখতে চাই। তাই বলে দেশের স্বাধীনতা সার্ব ভৌমত্ব বিলিয়ে দিয়ে নয়। বরং জামায়াত বিএনপিই দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করে। তাদেরকে প্রতিহত করতে হবে। জয়তু শেখ হাসিনা যখন আছেন সেখানে বাংলাদেশের মাটি মানুষের উন্নয়ন উৎপাদন চলমান থাকবে। অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেজুতি পারভীন লায়লা, জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বিআরডব্লিউ এর পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ পলাশ, স্বাগত বক্তব্য রাখেন বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আহবায়ক এজাজ আহম্মেদ স্বপন, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, ভোমরা সিএন্ডএফ এর সভাপতি কাজী নওশাদ দেলাওয়ার রাজু, সেক্রেটারী মাকসুদ আলীসহ সাতক্ষীরা জেলা আ’লীগ ও উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সুধীবৃন্দ।

কালিগঞ্জে কৃষকদের বীজ, সার ও চারা বিতরণ করলেন এসএম আতাউল হক দোলন

কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় উফশী আমন ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপুর সভাডতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি, চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু লাল। শ্যামনগর উপজেলা মারুফ হাসান প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার মধ্যে মোট ২৩’শ কৃষকের মাঝে নারিকেলের চারা, বীজধান ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনার হিসাবে যোগদান করলেন অমিত কুমার বিশ্বাস

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন অমিত কুমার বিশ্বাস। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে যোগদান করেণ। ৩৮ তম বিসিএস ক্যাডার হিসাবে তিনি এর আগে লক্ষিপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। কালিগঞ্জ উপজেলার প্রাক্তন চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী মহোদয় নবাগত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। মোঃ আজাহার আলী কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দেড় বছর অতি নিষ্ঠার সাথে ভূমিসেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। বহুগুণে গুণান্বিত এই কর্মকর্তা পদোন্নতি পেয়ে নিজ জেলা রাজশাহীতে বদলি হয়েছেন।