স্টাফ রিপোর্টার।।
দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী শেখ হায়দারকে গ্রেফতার করেছে খানজাহান আলী থানার পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর নতুন রাস্তার মোড় এলাকা থেকে খানজাহান আলী থানার এসআই রাজিব গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। জিআর ৬১/১৬ মামলায় দুইবছরের সাজাপ্রাপ্ত আসামী হায়দার আলী দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ তাকে আদালতে প্রেরন করা হবে।











































