Home আঞ্চলিক স্বর্ণ পাঁচারের মামলায় দেবহাটা উপজেলার চেয়ারম্যান ও তার ভাই জেলহাজতে

স্বর্ণ পাঁচারের মামলায় দেবহাটা উপজেলার চেয়ারম্যান ও তার ভাই জেলহাজতে

50
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চেয়ারম্যান আল ফেরদৌস আলফা।


স্টাফ রিপোর্টার
নগরীর জিরোপয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবক গ্রেপ্তারের মামলার অপর দু’আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে দু’আসামি উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত ছিলেন।
রবিবার (২৩ জুন) সকালে দু’আসামি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদৌস আলফা ও তার ছোট ভাই আব্দুল আলিম খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক শরীফ মোহাম্মদ হায়দার জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। ও আব্দুল আলিম দেবহাটা উপজেলা কোমরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত ২০ এপ্রিল দুপুর ১২টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবক গ্রেপ্তার করে লবণচরা থানা পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে। এঘটনায় মাসুম বিল্লাহ, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদৌস আলফা ও তার ছোট ভাই আব্দুল আলিমসহ ৩জনের বিরুদ্ধে মামলা হয় যার নং-১২। ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে স্বর্ণের বার বাসে করে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিরোপয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহ’র জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।