Home স্বাস্থ্য কোমল পানীয় নয়, আজ ভোজ বিলাসে রাখুন বোরহানি

কোমল পানীয় নয়, আজ ভোজ বিলাসে রাখুন বোরহানি

26


মিলি রহমান।।

কোরবানির ঈদে ভোজ বিলাসের সময় অন্যান্য খাবারের পাশাপাশি ভোজনরসিক বাঙালির গোশত খাওয়া হয় অনেক বেশি। এ সময়ের ভারি ও ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে পানীয় হিসেবে প্রায় সবাই কোমল পানীয় খেতে পছন্দ করেন।

তবে এটাও নিশ্চয় কারোর অজানা নয় যে, কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। সেক্ষেত্রে ভোজ বিলাসের সময় কোমল পানীয়ের পরিবর্তে রাখতে পারেন চাই টক দই দিয়ে তৈরি বোরহানি।

তো আর দেরি না করে জেনে নিন বোরহানি তৈরি রেসিপিটি-

উপকরণ

টক দই- ২ কাপ
পুদিনা পাতা- আধা কাপ
কাঁচামরিচ- ৪টি
ধনেপাতা কুচি- আধা কাপ
চিনি- ৩ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
বিট লবণ- ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
লবণ- আধা চা চামচ

প্রণালী

ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে ১ মগ পানি দিয়ে দিন। উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করুন। গোলমরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, চিনি, টক দই দিয়ে আবার ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল বোরহানি। ফ্রিজে রেখে ঠান্ডা হলে পরিবেশন করুন। ঝাল বেশি খেলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।