Home বিনোদন ওই নাম মুখে নিয়ে ঈদ নষ্ট করতে চাই না: অপু বিশ্বাস

ওই নাম মুখে নিয়ে ঈদ নষ্ট করতে চাই না: অপু বিশ্বাস

25


বিনোদন প্রতিবেদক।।

বছর শুরুতে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত ছবি ‘ট্র্যাপ’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে। তবে ছিলেন আলোচনায়। কাজের বাইরেও শাকিব খান ও বুবলী ইস্যুতেও আলোচনায় আসেন তিনি। কারণ শাকিব খানের প্রাক্তন এই নায়িকা। একসঙ্গে অভিনয় করেছেন ৭২ টির বেশি সিনেমায়।

‘সমকাল ঈদ সেলিব্রেডি আড্ডায়’ অতিথি হয়ে এসেছিলেন এই নায়িকা। সেখানেও শাকিব খান ও তার মুক্তি পাওয়া ‘তুফান’ ছবি নিয়ে বিস্তর আলাপ করেছেন এই নায়িকা। কিন্তু বুবলী ইস্যুতেই এড়িয়ে গিয়েছেন কথা। বুবলীর বিষয়ে বলতে না চেয়েও অপু বিশ্বাস বলেছেন অনেকেই কথাই।