Home আঞ্চলিক কয়রায় মহসিন, ডুমুরিয়ায় এজাজ ও পাইকগাছায় আনন্দ মোহন চেয়ারম্যান নির্বাচিত

কয়রায় মহসিন, ডুমুরিয়ায় এজাজ ও পাইকগাছায় আনন্দ মোহন চেয়ারম্যান নির্বাচিত

81


স্টাফ রিপোর্টার।।

খুলনার কয়রায় জিএম মহসিন রেজা, ডুমুরিয়ায় এজাজ আহমেদ ও পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে আনন্দ মোহন বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিতহয়েছেন। রবিবার (০৯ জুন) এই তিনটি উপজেলায় নির্বাচনে শেষে ভোট গণনায় এ ফলাফর পাওয়া গেছে। রাতে অসমর্থিত সূত্র এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় তিনটি উপজেলায় ভোট গ্রহণ রোববার (০৯ জুন) অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া, ফুলতলা ও কয়রা উপজেলায় তৃতীয় ধাপে গত ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ।

ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন তিন জন। তারা হলেন, আওয়ামী লীগের জেলা শাখার সদস্য বর্তমান চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। আওয়ামী লীগের জেলা শাখার আরেক সদস্য বিশিষ্ট ব্যববসায়ী আজগর বিশ্বাস তারা এবং বিএনপি নেতা মোল্লা আবুল কাশেমের ছেলে অ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন।

কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে ছিলেন ৩ জন হলেন, সাবেক চেয়ারম্যান জি এম মোহসিন রেজা, বর্তমান চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট অনাদী সানা।

পাইকগাছায় চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ প্রার্থী ছিলেন। এরমধ্যে চেয়ারম্যান পদে শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল, অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট স ম শিবলী নোমানী রানা ও আছাদুল বিশ্বাস প্রার্থী হন।