Home আলোচিত সংবাদ রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

83


ঢাকা অফিস।।

রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।


গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে সংবাদ পেয়েছি পুলিশের গুলিতে আরেক সদস্য নিয়ত হয়েছেন। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তরাও উপস্থিত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানার চেষ্টা করছি।’