Home আঞ্চলিক দাকোপে আবুল হোসেন, বটিয়াঘাটায় মোতাহার চেয়ারম্যান নির্বাচিত

দাকোপে আবুল হোসেন, বটিয়াঘাটায় মোতাহার চেয়ারম্যান নির্বাচিত

29

স্টাফ রিপোর্টার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে খুলনার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ২১ হাজার ৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিশোর কুমার পেয়েছেন ১৪ হাজার ৫৯৭ ভোট।

বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন ৩৩ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা শ্রীমন্ত অধিকারী পেয়েছেন ৩৩ হাজার ৫০ ভোট।

অপরদিকে রূপসা উপজেলায় এখন চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। এখানে এস এম হাবিবুর রহমান ও সরদার ফেরদৌসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

বুধবার (০৫ জুন) রাতে বেসরকারি ও অসমর্থিত সূত্রে এসব ফলাফল পাওয়া গেছে ।