দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি মোস্তফা রুহুল কুদ্দুসের ইন্তিকাল
খবর বিজ্ঞপ্তি
দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক লোকসমাজ এর চীফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের কাউন্সিলর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সংগঠক, লেখক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুস (৬১) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর পৌরসভার ১নং ওয়ার্ডের বারান্দী মোল্লাপাড়া বাশতলাস্থ নিজ বাড়িতে হার্ট এ্যাটাক করেন। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামের শামসুর রহমান বিশ^াস ও মাতা খোদেজা খাতুনের ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে তিনি সকলের বড়। তার স্ত্রী আনোয়ারা খাতুন ব্যাগারিতলা দাখিল মাদরাসার শিক্ষিকা।
সাংবাদিক, সংগঠক, লেখক ও নাট্যকার হিসেবে খ্যাতিমান ছিলেন মোস্তফা রুহুল কুদ্দুস। তিনি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন-বিএফইউজের কাউন্সিলর ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী সদস্য ও বিএফইউজের কাউন্সিলর ছিলেন।
মোস্তফা রুহুল কুদ্দুস ১৯৬৩ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে দৈনিক স্ফুলিঙ্গের ঝিকরগাছা সংবাদদাতা হিসাবে সাংবাদিকতায় হাতেখড়ি। এরপর তিনি যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, খুলনার দৈনিক পুর্বাঞ্চল, সংবাদ সংস্থা ইউএনবিসহ বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশনালগ্ন থেকে এর সাথে সম্পৃক্ত হন এবং মৃত্যুকালে পত্রিকাটির চীফ রিপোর্টার ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক সংগ্রাম এর যশোর জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। সাহিত্য সংস্কৃতির অঙ্গনে সরব পদচালনা ছিল মোস্তফা রুহুল কুদ্দুসের। তিনি ছিলেন একাধারে নাট্যকার ও শিশু সাহিত্যিক। শিশুদের ইসলামী মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠার লক্ষ্যে তার কলম ছিল সচল। তিনি ২০১৩ সালে ‘প্রথম আলো ট্রাস্ট’ আয়োজিত ‘মাদক বিরোধী’ সেরা প্রতিবেদন পুরুস্কার লাভ করেন। ১৯৯৬ সালে শিশু একাডেমির শিশু নাট্য প্রতিযোগীতায় ‘কাজের ছেলে’ নাটক মঞ্চায়নে পুরুস্কার লাভ করেন। ২০০৫ সালে শিশুতোষ নাটক রচনা প্রতিযোগীতায় ‘ক্যান্সার’ নাটকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। তার গল্প, নাটক, ছড়া, সাংবাদিকতা, ইসলামী ও পাঠ্যবইসহ ২৯টি বই রয়েছে। মঞ্চস্থ নাটকের সংখ্যা অর্ধশতাধিক।
তিনি যে বই লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো-‘নামাজ কবুলের পূর্বশর্ত’, ‘যে রোজা আখেরাতে উপকারে আসবে না’, ‘তাকওয়া বৃদ্ধির উপায়’, ‘জুলুম নির্যাতন মুমিনের সাথী’, ‘দুর্ভাগা মুমিন ১’, ‘দুর্ভাগা মমিন ২’, ‘দৈনন্দিন জীবনে কোরবানি’, ‘ইসলামের সামাজিক কাজে গুরুত্ব ও ফজিলত’, ‘ইসলামের দৃষ্টিতে সাংবাদিকতা’, ‘শিশুদের প্রথম পাঠ’, ‘শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা’। ইসলামিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো-‘ক্যান্সার’, ‘কাজের ছেলে’, ‘পরশ পাথর’, ‘বড় বাবুর কিচ্ছা’, ‘পলাশ পুরের সেই ছেলেটি’, ‘রাজা যখন কৃষক’, ‘গোলমাল’, ‘সামান্য ভুল’, ‘বাদল ড্রাইভার’, ‘মিসির আলীর মেস ব্যবসা’, ‘মুন্সিবাড়ির সেকাল একাল’, ‘তবু কাছে তবু দূরে’, ‘একটি ভালোবাসার অকাল মৃত্যু’। ইসলামী গল্প এর মধ্যে ‘ভূতের সাথে মিতালী’, ‘মৎস্য কন্যার সাগর অভিযান’, ‘শিয়াল পন্ডিতের জন্মদিন’ উল্লেখযোগ্য।
এদিকে সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস এর ইন্তিকালের খবর শুনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনসহ যশোরের বিভিন্ন অঞ্চলের অসংখ্য সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতাল ও তার বাড়িতে ছুটে যান। এ সময় তার সহকর্মী অনেককেই কান্নায় ভেঙে পড়েন। বিকেল ৬টার দিকে তার কফিন নিজ বাড়ি থেকে সাংবাদিকদের সেকেন্ড হোম প্রেসক্লাব যশোরে নেয়া হয়। সেখানে তার কফিনকে সামনে রেখে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। এখানে তার একমাত্র ছেলে রাকিব শাহরিয়ার সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
মাগরিব বাদ যশোরের মোল্লাপাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেছেন মরহুমের মেঝ ভাই মাওলানা নূরুল ইসলাম। জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সদস্য সচিব এডভোকেট সাবেরুল হক সাবু, জামায়াতের যশোর-কস্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর পূর্ব জেলা আমীর মাস্টার নূরুন নবী, সেক্রেটারি মাওলানা আবু জাফর, যশোর শহর আমীর অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর পশ্চিমের আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সভাপতি ফকির শওকত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সভাপতি গোপিনাথ দাস ও সাধারণ সম্পাদক এম আর খান মিলন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক নেতা আহসান কবীর বাবু, শহীদ জয়, জাহিদ আহমেদ লিটন, রফিকুল ইসলাম, মশিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ নেন। জানাজা শেষে মোল্লাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক নেতা মোস্তফা রুহুল কুদ্দুস এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ, তার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক সাজজাদ হোসাইন খান, বার্তা সম্পাদক মোহাম্মদ সা’দাত হোসাইন, বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার রুহুল আমিন গাজী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব, খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ^াস, কুস্টিয়া জেলা প্রতিনিধি খালিদ হাসান সিপাই, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ আলমগীর, ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম এ কবির, নড়াইল জেলা প্রতিনিধি এডভোকেট রিয়াজুল ইসলাম খান, মাগুরা জেলা প্রতিনিধি ওয়ালিউর রহমান, মেহেরপুর জেলা প্রতিনিধি মো. আকতারুজ্জামান।
অনরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবুল হাসান হিমালয়, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
অনরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুস্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, টিম সদস্য মাওলানা আজিজুর রহমান, ড. মো. আলমগীর বিশ^াস, অধ্যক্ষ আলী মোহসিন, আব্দুল মতিন ও মাওলানা আশেক এলাহী, যশোর শহর আমীর অধ্যাপক গোলাম রসুল ও সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর পশ্চিম জেলার আমীর মাস্টার নূরুন নবী ও সেক্রেটারি মাওলানা আবু জাফর, যশোর পশ্চিম জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন।#
কালিগঞ্জে সানফ্লাওয়ার উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে পশু পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাহিদুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ছনকায় মঙ্গলবার (৪ জুন-২৪) সকাল ১০টায় উপজেলার সানফ্লাওয়ার উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর নিজস্ব কার্যলয়ে দিনব্যপি পশু পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ জন নারীদের মাঝে এই প্রশিক্ষণটি প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তৈয়বুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী চিকিৎসক বিপ্লব, প্রাণী চিকিৎস শহিদুল ইসলাম, সমিতির সহ ব্যবস্থাপক শেখ আবজাল হোসেন, অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সানফ্লাওয়ার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপক মীর আবু রায়হান।
কালিগঞ্জের নবীননগর প্রাথমিক বিদ্যালয়টির বেহাল দশা আতঙ্কে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১০৭নং নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে জরাজীর্ণ ও ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়ের বেহাল দশায় আতঙ্কে ও দুঃচিন্তায় শিক্ষক- শিক্ষার্থীরা। এ বিষয়ে শঙ্কিত অভিভাবকসহ অবহেলিত জনপদের সচেতন মহল। সরেজমিন সূত্রে জানাগেছে , উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ সালে স্থাপীত। ১৯৯৫ ও ৯৬ সালে একতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।কয়েক বছর যেতে না যেতেই ভবনটি পরিত্যক্ত হয়ে যায়। ২০২১ সালে পরিত্যক্ত ভবনটি অকশনে বিক্রয় করা হলেও আজও হয়নি নতুন ভবন। সেই থেকে গোলপাতার ছাউনি দিয়ে তিন রুম বিশিষ্ট ক্লাসরুম নির্মাণ করা হয়। যা বর্তমানে জরাজীর্ণ, সেই ঘরে খুবই কষ্টে আজও পাঠদান চলছে।গোলপাতার ছাওনি কাঠের বেড়ার রেলিং তাও ভাল না একটু বৃষ্টি হলেই পানি পড়ে প্রত্যেক শ্রেণীকক্ষে আর ঝড় উঠলে আতঙ্কে থাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। পাঠ চলাকালে ঝুঁকিতে থাকে শিক্ষক- শিক্ষার্থীদের জীবন। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যালয়ের বেহাল দশা। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের বেহাল দশা স্কুলের ছাওনি ভালো না একটু বৃষ্টি হলেই পানি পড়ে , নেই স্বাস্থসম্মত ল্যাট্রিন। ক্লাস চলাকালে ঝড় উঠলে পুরোটা সময় আতঙ্কে থাকি আমরা। এ বিষয়ে নবীন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল রানী সরকার বলেন বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ, অভিভাবকরা স্কুলে তাদের সন্তানদের পাঠাতে চাচ্ছে না। দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে একটু বৃষ্টি হলেই প্রত্যেক শ্রেণীকক্ষে পানি পড়ে। আর ঝড় উঠলে তো কথাই নেই আতঙ্কে থাকতে হয় সেই সাথে আতঙ্কে থাকে অভিভাবকরা। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ছাওনি নষ্ট হয়ে গেছে, প্রত্যেক শ্রেণীকক্ষে পানি পড়ে স্কুলে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপকরণ নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে। আমরা স্কুলের এহাল অবস্থার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন সুরাও হয়নি। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমাদের একটি ওয়ার্কশপ ছিল সাতক্ষীরাতে আমি নিজেও কথা বলেছি, তারা নোট করে নিয়েছে। এর আগেও আমি কয়েকবার তালিকা দিয়েছি। নবীননগর স্কুলে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি ক্ষয়ক্ষতির পরিমাণ লিখে পাঠিয়েছি। ঢাকা থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছিলেন সাতক্ষীরাতে আমি এক নম্বরে নবীননগর স্কুলের নাম লিখে দিয়েছি।
ঢাকা ব্যুরো প্রধানের পিতার মৃত্যুতে খুলনা টাইমস পরিবারের শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক খুলনা টাইমস’র ঢাকা ব্যুরো প্রধান সম্পাদক মো: জসিম উদ্দিনের পিতা মো: মফিজুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৪ জুন) আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটে বটিয়াঘাটার হোগলাডাঙ্গাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা বাদ আসর হোগলাডাঙ্গাস্থ বাঁশবাড়িয়া বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে নগরীর বসুপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছে দৈনিক খুলনা টাইমস পরিবার।
বিবৃতিদাতারা হলেন, প্রধান সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, প্রধান উপদেষ্টা এসএম কবির উদ্দিন বাবলু, সম্পাদক সুমন আহমেদ, নির্বাহী সম্পাদক ফারহা শেখ, যুগ্ম-সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রাকিব, বার্তা সম্পাদক এসএম নূর হাসান জনি, আইন সম্পাদক এড. মেহেদী হাসান, সহ-সম্পাদক সুমাইয়া রহমান আখিঁ-সহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কেশবপুরে কিশোর কিশোরী ক্লাবের সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন সভার সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক ফরহাদ আলম শামীম প্রমুখ। সভায় এ উপজেলার কিশোর কিশোরী ক্লাবকে আরও বেশি গতিশীল করতে ও বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে আলোচনা করা হয়।
দুর্যোগ কবলিত উপকূলের জনপদ রক্ষায় পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
দুর্যোগ কবলিত উপকূলের জনপদ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সরদার রুহীন হোসেন প্রিন্স ওই মতবিনিময় সভা করেন। আইনজীবী ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড প্রশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এস এ রশিদ, খুলনা জেলা সহ সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান, কয়রা উপজেলা সভাপতি হাবিবুর রহমান, পাইগাছা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক কমরেড অমলকৃষ্ণ মন্ডল, কমরেড আফজাল হোসেন, বৃষ্টি মন্ডল, কৃষক নেতা জাকির হোসেন।
চুয়াডাঙ্গায় রাজ্জাক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় প্রবাসী দুপুত্রের পিতা ও রাজ্জাক কবিরাজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল আসামি রুবেল মিয়া ও সহযোগী সোহেল রানাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুর ২ টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া (২৩) ও মো. আনিসের ছেলে সোহেল রানা (২০)। এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার জানান, ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি করে বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করতেন। আসামি রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য ভিকটিম আব্দুর রাজ্জাকের স্মরণাপন্ন হয়। গত ৩১ মে সন্ধ্যায় ভিকটিম আব্দুর রাজ্জাক জ্বিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে আসামি রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রিজের সন্নিকটে পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যায় এবং আসামিকে সিগারেট আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পরে আসামি রুবেল ফিরে এসে ভিকটিম রাজ্জাক ও তার স্ত্রীকে খুঁজে না পেয়ে আসামির স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পায়। পরে রুবেল বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী কান্নাকাটির একপর্যায়ে স্বীকার করে ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি চিকিৎসা দেওয়ার নামে তার সম্ভ্রমহানি করেছে। একথা শোনামাত্র একই দিন রাতে রুবেল তার সহযোগী সোহেল রানাকে সাথে নিয়ে কৌশলে ভিকটিম আব্দুর রাজ্জাককে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রাস্তায় ফেলে দেয়। ১ জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরতলার ভান্ডারদহ মাঠে সুবদিয়া গ্রামের কবিরাজ আব্দুর রাজ্জাকের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
কোটচাঁদপুরে বাস- মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত
কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাটাখালি ব্রীজ সংলগ্ন এলাকায় (এস আই এগ্রোভেট ইন্টারনন্যাশনাল কোম্পানির) এমপ্লয়ি নিহত। ৪ই জুন মঙ্গলবার কালীগঞ্জ থেকে ছেড়ে আসা বাধন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনা স্থলেই ওই ব্যক্তি মারা যায়। মহেশপুর থানার ওসি তদন্ত মোঃ মাহাব্বুর বলেন ঘাতক বাস ড্রাইভার বাস রেখে পালিয়ে গেছে। আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবো।
খুবিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের অনলাইন রেজিস্ট্রেশন চালু
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর অনলাইন রেজিস্ট্রেশন ০৪ জুন (মঙ্গলবার) শুরু হয়েছে। দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন গড়ার অংশ হিসেবে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব তৈরি করা হয়েছে। কিভাবে শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য পেশার লোকজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন তা এখান থেকে হাতে-কলমে জানতে ও শিখতে পারবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার আইডিয়াগুলো ব্যবহার করে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সার্বিক নির্দেশনায় ইউনিভার্সিটি ইনোভেশন হাবের কাজ এগিয়ে চলছে। এই ইনোভেশন হাবে শিক্ষার্থীসহ আগ্রহীরা উদ্যোক্তা হতে রেজিস্ট্রেশন করবে এবং অভিজ্ঞ মেন্টররা গাইডলাইন দিয়ে তাদের গড়ে তুলবেন, যাতে তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই চাকরি দিতে পারে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে- এটাই এই ইনোভেশন হাব তৈরির মূল লক্ষ্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন ও উদ্যোক্তা বৃদ্ধিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের তাৎপর্যের ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট ও প্রোগ্রামের সমন্বয়কারী প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইআইডি প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিএইচটিপিএর ইনোভেশন এন্ড কমার্শিয়ালাইজেশন স্পেশালিস্ট এ.এন.এম. সফিকুল ইসলাম। এ ছাড়া ইউআইএইচপি-এর স্ট্র্যাটেজিক এডভাইজার ড. অনন্য রায়হান অনলাইনে যুক্ত থেকে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের মূল উপাদানগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআইএইচপি-এর ইমপ্লিমেন্টেশন ম্যানেজার মোহাম্মদ জুবায়ের আলম তাজিন। অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক এবং অনলাইনে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন রেজিস্ট্রেশন চালুর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়সহ এ অঞ্চলের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইরা এখন ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের উদ্ভাবন ও উদ্যোক্তা এবং উদ্ভাবন কোহর্টের সার্টিফিকেট কোর্সের জন্য আবেদন করতে পারবে। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ পরামর্শদাতা এবং স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের কাছ থেকে উদ্যোক্তা এবং ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে শেখার সুযোগ পাবে। হাতে-কলমে প্রশিক্ষণ এবং নলেজ শেয়ার করে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্যোগ এবং উদ্যোগ শুরু করার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারে।
ইউআইএইচপি-এর লক্ষ্য উদ্ভাবন ও উদ্যোক্তার সংস্কৃতি গড়ে তোলা এবং উদ্ভাবনী ধারণা লালন, পরামর্শ প্রদান এবং প্রতিশ্রুতিশীল প্রকল্পের বাণিজ্যিকীকরণকে সমর্থন করার জন্য সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব স্থাপন করা। ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম, উদ্ভাবন এবং উদ্যোক্তাদের সার্টিফিকেট কোর্স, ইনোভেশন কোহর্ট এবং অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে জানতে এবং রেজিস্ট্রেশন করতে অফিসিয়াল ওয়েবসাইট যঃঃঢ়ং://ঁরযঢ়.ড়ৎম/ ভিজিট করুন।
খুবিতে জিআরএস বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ০৪ জুন (মঙ্গলবার) বিকাল ৩.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনার চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন ও অভিযোগ প্রতিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, শাখা প্রধান (সংস্থাপন-৪) উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক, পিএ টু ভিসি সহকারী রেজিস্ট্রার শেখ মঞ্জুর মোর্শেদ। সভা সঞ্চালনা ও অভিযোগ প্রতিকার সংক্রান্ত প্রতিবেদন (এপ্রিল থেকে জুন’২৪ পর্যন্ত) উপস্থাপন করেন এ সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।
সভায় বিভিন্ন শাখা প্রধান, এপিএ কমিটির ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
কুয়েটে শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি এবং কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন
খবর বিজ্ঞপ্তি
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্বতা প্রকাশ করে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করে প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষকগণ। এই কর্মসূচির আয়োজন করে কুয়েট শিক্ষক সমিতি।
০৪ জুন মঙ্গলবার কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব। সমিতির সাধারণ সম্পাদক ড. আলমগীর হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তৃতা করেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক পলাশ সাহা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাঈম হাসান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক ড. এম. এম. তওহিদ হাসান, মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. মোঃ হেলাল আন নাহিয়ান ও অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।
এছাড়া, সার্বজনীন পেনশন স্কীম বিধিমালা, ২০২৩ এর প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ^বিদ্যালয়সমূহের অন্তভূক্তি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে মানববন্ধন ও মৌন মিছিল করেছে অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি।
এসময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, একই বেতনস্কেলে কর্মরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ন নীতি অবলম্বন সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এর মাধ্যমে একটি রাষ্ট্র একই শ্রেণীর কর্মচারীর একটি নির্দিষ্ট অংশকে সুবিধাবঞ্চিত করবে। একই বেতনস্কেলে কর্মরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ন নীতি অবলম্বন সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এ সময় বক্তারা প্রত্যয় স্কিম বাতিল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেখানে একটা পেনশন ব্যবস্থার মধ্যে রয়েছেন সেখানে নতুন করে অন্য একটি বৈষম্যমূলক পেনশন স্কিমে তাদের অন্তর্ভূক্তির ফলে সরকারি অন্যান্য চাকুরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য বাড়াবে। এই পেনশন ব্যবস্থার ফলে ভবিষ্যতে মেধাবীরা বিশ^বিদ্যালয়ে যোগদানে উৎসাহ হারাবে। মাননীয় প্রধানমন্ত্রীর টেকসই ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন গভীর অন্তরায় হবে। বক্তারা অবিলম্বে সর্বজনীন পেনশন স্কিম হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভূক্তি প্রত্যাহারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রনয়ণ ও সুপারগ্রেড প্রদানের দাবি জানান।
বেনাপোলে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানা পুলিশ মংগলবার সকালে স্থানীয় বড়আচঁড়া গ্রামের রেজাউল মার্কেটে অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক দ্রব্যের মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানায়। ,
পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সুমন ভক্ত বলেন ঘটনার বিষয়ে বেনাপোল পোর্ট থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়। উক্ত গ্রেফতরকৃত আসামীদের কে যথাযথ পুলিশ প্রহরায় মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে খুবি শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি পালন
খবর বিজ্ঞপ্তি
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ০৪ জুন (মঙ্গলবার) অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবসব্যাপী এ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চারুকলা স্কুলের আঙিনায় অবস্থান কর্মসূচি পালন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, যারা পেনশনের আওতাভুক্ত নন তাদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করাই ছিল মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেখানে একটি পেনশন স্কিমের মধ্যে রয়েছে সেখানে নতুন করে একটি পেনশন স্কিমে তাদের অন্তর্ভুক্তি করা, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সুন্দর পদক্ষেপকে বাধাগ্রস্ত এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন বক্তারা। তাই অবিলম্বে সর্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত না করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়ন এবং সুপার গ্রেড প্রদানের দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা।
চুয়াডাঙ্গায় দু মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত১, জখম ২
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দু মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত অপর ২ জন মারাত্নক জখম হয়েছে।
সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছি মোড়ে গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মন্ডলের ছেলে টুটুল(৩৫)ও একই উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মণ্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলীর ছেলে মিলন হোসেন (২৪)’র সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে।এসময় মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্নক জখম হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক টুটুলকে মৃত ঘোষনা করেন।কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ জানায়, পরিক্ষা-নিরিক্ষার পর টুটুলকে মৃত ঘোষনা করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালকসহ দুজন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গায় টিভি সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় দর্শনা প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ সভা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্চিত ঘটনায় দর্শনা প্রেস ক্লাবে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৯টায় দর্শনা প্রেস ক্লাব ভবনে প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক ডিবিসি টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম ও তার ক্যামেরাম্যানের লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। আর এই পেশায় কাজ করতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই। সেই সংবাদ পরিবেশনের জন্য যদি এমন লাঞ্ছিত, হামলার শিকার হতে হয় তা খুবই দুঃখজনক।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ। কার্যনির্বাহী সদস্য- সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, চঞ্চল মেহমুদ। সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক মোঃ ওসসান আলী, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলীম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক,সদস্য এফএ আলমগীর, ফরহাদ হোসেন প্রমুখ।
বেনাপোলে দুজনকে চাপা দিয়ে খাদে কাভার্ডভ্যান
যশোর অফিস
যশোরের বেনাপোলে মহাসড়কের শার্শা উপজেলায় নামাজ পড়তে বেরিয়ে কাভার্ডভ্যান চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৪ জুন) ভোর ৫টার দিকে সড়কের নাভারণ ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে ও নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দীন (৬২) ও জাপান-বাংলাদেশ এনজিওর নাভারণ শাখার নৈশ প্রহরী আলি বক্স (৬৬)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, এদিন ভোর ৫টার আগেই নাসির উদ্দীন বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিলেন। পরে যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ বন বিভাগ অফিসের পাশের মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে খাদে পরে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্ধার্থ মল্লিক। তিনি বলেন, নিহত শিক্ষকের ও নৈশ প্রহরীর মৃতদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
স্ত্রীর সম্ভ্রমহানির ক্ষোভেই কবিরাজকে খুন করেন তারা
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কবিরাজ রাজ্জাক শেখ ওরফে রাজাই হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চিকিৎসার নামে রাতে মাঠের একটি পান বরজে নিয়ে স্ত্রীকে সম্ভ্রমহানি করার অপরাধে কবিরাজ রাজাইকে গলা কেটে হত্যা করেন গৃহবধূর স্বামী রুবেল মিয়া (২৩) ও তার সহযোগী সোহেল আলী (২১)।
এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া ও একই এলাকার আনিসের ছেলে সোহেল রানা।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, গ্রেফতারকৃত রুবেল ও সোহেল পুলিশকে এমন তথ্য দিয়েছেন।
পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি করে মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করতেন। আসামি রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য ভিকটিম আব্দুর রাজ্জাকের শরণাপন্ন হলে গত ৩১ মে সন্ধ্যায় আব্দুর রাজ্জাক জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে আসামি রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রিজ এলাকায় পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যান এবং আসামিকে সিগারেট আনতে দোকানে পাঠান।
কিছুক্ষণ পরে আসামি রুবেল পান বরজে এসে কবিরাজ রাজ্জাক ও তার স্ত্রীকে খুঁজে না পেয়ে স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পান। খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক ৩৫/৪০ মিনিট পরে ভিকটিম ও তার (রুবেলের) স্ত্রী পান বরজের কাছে ফিরে আসেন। এ সময় তার স্ত্রীকে দেখে খারাপ কোনো কাজ করেছে বলে সন্দেহ করেন রুবেল।
পরবর্তীতে আসামি বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী কান্নাকাটির একপর্যায়ে স্বীকার করেন, আব্দুর রাজ্জাক কবিরাজ চিকিৎসা দেওয়ার নামে সম্ভ্রমহানি করেছেন।
ওই রাতেই আসামি রুবেল তার সহযোগী সোহেল রানাকে সঙ্গে নিয়ে কৌশলে কবিরাজ রাজাই ডেকে মোটরসাইকেলে তুলে নেন। এ সময় ধারালো ছুরি দিয়ে গলা কেটে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেন। পুলিশের একাধিক টিম দ্রুত অভিযান চালিয়ে এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে ৫ জুন রাত ১২টার দিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ১ জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ-জুগিরহুদা রাস্তার পাশে মাঠ থেকে আব্দুর রাজ্জাক ওরফে রাজাই (৫০) নামে এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে মহর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন ছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় প্রদানকালে আসামি মহর আলী পলাতক ছিলেন।
মঙ্গলবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মহর আলী ঝিনাইদহের মহেশপুর থানার সামাটা পাটিপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। ২০১২ সালের ২৬ জুন নড়াইল সদর উপজেলার চুনখোলা এলাকা থেকে একই উপজেলার তারাপুর গ্রামের মিলন শেখ নামে একজনসহ মোটরসাইকেলে ৫০ বোতল ফেনসিডিল বহনকালে মির্জাপুর ফাঁড়ি পুলিশের অভিযানে আটক হন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলেও তদন্তে মিলন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বাদ দিয়ে মহর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মহর আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
জাম গাছে উঠে প্রাণ গেল কলেজছাত্রের
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার বারুইহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র সোয়েব গাজী (১৮) তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সোয়েব গাজী জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে জাম পাড়তে একটি জাম গাছে উঠে। এ সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত অবস্থায় পেয়েছি।
তালা থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ভিসা পেয়েছেন: সংকেতের অপেক্ষায় আনারকন্যা ডরিন
খুলনাঞ্চল রিপোর্ট
অবশেষে ভিসা পেয়েছেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সোমবার বিকেল সাড়ে ৪টায় ভিসা হাতে পান তিনি। একইসঙ্গে ভিসা পেয়েছেন এমপি আনারের পিএস আব্দুর রউফ।
তদন্তকারী গোয়েন্দা সংস্থার নির্দেশনা পেলে তারা ভারতে রওনা হবেন। তবে সেই ক্ষেত্রে তদন্ত দলের একটি টিম তাদের সঙ্গে যাবেন বলে জানা গেছে।
আনারের পিএস আব্দুর রউফ জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ও এমপির কন্যা ডরিন একসঙ্গে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিসা সংগ্রহ করেছেন। এর আগে গত ৩০ মে পর্যন্ত তারা ভিসা না পাওয়ায় ১ জুন ঝিনাইদহ থেকে ঢাকা যান। ঢাকায় তদন্তকারী সংস্থার সঙ্গে আলাপের পর রোববার তারা ভারতীয় দূতাবাস থেকে ভিসা সংগ্রহের বার্তা পান।
আব্দুর রউফ জানান, এমপি আনারের বড় ভাই আবেদ আলী তাদের সঙ্গে কলকাতা যাবেন। তার আগে থেকেই ভারতের ভিসা রয়েছে। তবে একসঙ্গে যাবেন বলে তিনিও অপেক্ষায় রয়েছেন।
তিনি আরো বলেন, আমরা ভিসা পেয়েছি, ফলে এখন যেকোনো মুহূর্তে যাওয়ার প্রস্তুতি আছে। আমরা এখন সবাই ঢাকায় অবস্থান করছি।
এমপি আনারের পিএস জানান,‘নেপাল থেকে ডিবির টিম আজ দেশে ফিরবে। এরপর তাদের সঙ্গে আলাপে বসবেন।’
জানা গেছে, কলকাতার নিউ টাউনে সঞ্জীবনী গার্ডেনসের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে, তার সেপটিক ট্যাংক থেকে গত ২৮ মে উদ্ধার করা হয় কিছু মাংসের টুকরা। সেগুলো এমপি আনারের কিনা, তা জানতে ডিএনএ পরীক্ষার জন্য তার রক্তের সম্পর্কীয় স্বজনদের সেখানে যাওয়া প্রয়োজন। আর সেই উদ্দেশ্যে এমপি আনার কন্যা ডরিন, তার বড় চাচা আবেদ আলীকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তদন্ত টিম। তার আগেই এমপি আনারের নিহত হওয়ার সংবাদ পেয়ে গত ২২ মে ডরিন ও রউফ ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছিলেন।
ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ
নড়াইল প্রতিনিধি
চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নড়াইলের কদমতলা গ্রামের আসমা খানম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে নড়াইল শহরের পপুলার সার্জারি এন্ড নার্সিং হাসপাতালে।
জানা গেছে, কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের আলাল শেখের মেয়ে আসমা খানম গত ২৮মে সিজারিয়ান অপারেশনের জন্য নড়াইল শহরের পপুলার সার্জারি এন্ড নার্সিং হাসপাতালে ভর্তি হন। দুপুরে নড়াইল সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. নুরুজ্জামান তাকে সিজারিয়ান অপারেশন করে পূত্র সন্তনের জন্ম দেন। রোগীকে বিছানায় দেবার আধাঘণ্টা পর থেকে রক্তপাত শুরু হয়। এর একঘণ্টা পর ডাক্তার নুরুজ্জমান রোগীর ২য় দফা অপারেশন করেন।
এরপর রোগীর রক্তপাত আরও বেড়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে আইসিইউ ফাঁকা না থাকায় ইসলামী ব্যাংকহাসপাতাল কাকরাইল শাখায় ভর্তি করা হয় এবং পরদিন সকাল থেকে তাকে লাইফ সার্পোটে নেয়া হয়। রোগীর পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ১ জুন রোগীকে মুগদা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। আসমার ২০ মাস বয়সের একটি ছেলে সন্তান আছে।
নিহত প্রসূতি আসমার বোন হুসনা খানম বলেন, নড়াইলের চিকিৎসক আমার বোনের দ্বিতীয়বার অপারেশন করলেও প্রথমে আমাদের কিছুই জানাননি। পরে ডাক্তার জানিয়েছেন, আসমার জরায়ুতে টিউমার ছিল। তাই ব্লিডিং বন্ধ করতে অপারেশন করেছেন। রোগীর মাংসের ভেতর দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত ছেড়ে দিচ্ছিল।
আসমার বাবা আলাল শেখ বলেন, তার মেয়েকে নড়াইলে ৪ ব্যাগ এবং ঢাকায় ৩০ ব্যাগ রক্ত দেয়া লেগেছে। আমরা অত্যন্ত গরীব মানুষ, কৃষি কাজ করি। ধার দেনা করে প্রায় ৫ লাখ টাকা খরচ করেও মেয়েকে বাঁচাতে পারলাম না। মামলার বিষয়ে বলেন, মেয়েতো চলেই গেছে। আমাদের দাবি এভাবে যেন কোনো রোগী ভুল অপারেশনে মারা না যায়।
ভুল চিকিৎসার বিষয়ে চিকিৎসক ডা. নুরুজ্জামান বলেন, প্রসূতির অপারেশনে কোথাও ভুল ছিল না। রোগীর অবস্থা একেবারে খারাপ ছিল না। রোগীর স্বজনরাই জোর করে উন্নত চিকিৎসার কথা বলে নিয়ে গেছে।
এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনে অভ্যন্তরীণ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পরিবেশ সুরক্ষায় সাতক্ষীরায় সাইকেল র্যালি
সাতক্ষীরা প্রতিনিধি
পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র্যালি হয়েছে। র্যালিটি সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
মঙ্গলবার (৪ জুন) সকাল ১১টার দিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ’, ‘আসুন বৃক্ষরোপণ করি, ‘একটাই পৃথিবী, একটাই সুযোগ’ ও ‘মাটির স্বাস্থ্য রক্ষা কর, বৃক্ষ নিধন বন্ধ কর’ এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে বাইসাইকেল র্যালি
র্যালির শুরুতে বক্তারা বলেন, ‘নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে অন্যের কাঁধে দায় দেই। বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার অন্যতম কারণ বৃক্ষ নিধন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নেই।’
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ র্যালির উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান উপস্থিত ছিলেন।
ভোজ্যতেল বোতলজাতকরণে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা
তথ্য বিবরণী
খুলনায় বিএসটিআই’র ‘স্মার্ট মনিটরিং এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল বোতলজাতকরণে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা মঙ্গলবার খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে বিএসটিআই কাজ করে যাচ্ছে। এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি। আন্তর্জাতিক মানের যন্ত্র ব্যবহার করে পণ্যের গুণগত মান পরীক্ষার মাধ্যমে বিএসটিআই লাইসেন্স প্রদান করে থাকে। ভোক্তাকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য ক্রয়ে সচেতন হবে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন(বিএসটিআই) ব্যবসায়ী বান্ধব। ব্যবসায়ীদের নৈতিকতাকে কাজে লাগিয়ে পণ্য বাজারজাতকরণ ও বিক্রয় করতে হবে। সাময়িক লাভের আশায় কোন পণ্যে ভেজাল মিশ্রণ করা যাবে না। ভিটামিন এ সমৃদ্ধ তেল নিরাপদ এবং সকলের জন্য সহজলভ্য করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিএসটিআই এ সমৃদ্ধ তেল পরীক্ষণ, পর্যবেক্ষণ ও তদারকির মাধ্যমে ভোজ্যতেলের মান নিশ্চিত করে থাকে।
ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন ২০১৩ বাস্তবায়ন, ভোজ্যতেলের মান নিয়ন্ত্রণ, মনিটরিং ও খোলা তেলের বাজারজাত বন্ধে বিএসটিআই কর্তৃক গৃহীত কার্যক্রম উপস্থাপন করেন, বিএসটিআই’র উপপরিচালক (সিএম) মোঃ রিয়াজুল হক।
স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই’র পরিচালক(সিএম) মোঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, খুলনা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ।
ইন্দুরকানীতে যুবলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প
ইন্দুরকানী সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে দূর্গম এলাকা সাউথখালীতে রেমালে ক্ষতিগ্রস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মঙ্গলবার বিকালে উপজেলার সাউথখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দূর্গম এ এলাকায় কয়েক সহস্রাধিক মানুষ থাকলেও তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় কেন্দ্রী ছাত্রলীগের সাবেক সদস্য, যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। এসময় পিরোজপুর জেলা হাসপাতালের ডাক্তার ইশতিয়াক আহমেদ ও ডাক্তার মাহবুবুর রহমান আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মহিবুল হাসান অপু, লিমন হাওলাদার, চুন্নু সিকদার, শামিম সিকদার, রাশেদ আহম্মেদ সুপন, ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ। এ বিষয়ে যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ইন্দুরকানীর দূর্গম এলাকা সাউথখালীতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। পিরোজপুর জেলায় এ কর্মসূচী চলমান থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দু:খী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করণের মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দু:খী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন। অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ সকল মহতী কাজের জন্য তাঁকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করা হয়।
সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত “প্রকল্পের উত্তম অনুশিলনে অর্জিত জ্ঞান অবহিতকরণ” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি সহযোগিতায় এবং অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রকল্পটি খুলনা মহানগরীতে পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, দরিদ্র বান্ধব এ প্রকল্পের আওতায় মহানগরীর বস্তিবাসীসহ স্বল্প আয়ের শত শত পরিবারকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য এবং তাদের সন্তানদের লেখা-পড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা কাজে লাগিয়ে অনেক পরিবার নিজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে বলে সিটি মেযর উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের ফোকাল পারসন ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার এবং সঞ্চালনা করেন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা। কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, ফেডারেশন ও ক্লাস্টার নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অপরাজিতাদের সাফল্য শেয়ারিং সভা
অপরাজিতাদের বিগত পাঁচ বছরের সাফল্য অগ্রগতির পথে নারীর প্রেরণা হয়ে থাকবে
খবর বিজ্ঞপ্তি
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসলিমা আক্তার বলেছেন, মানুষ উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়। গত ৫ বছর ধরে অপরাজিতা’গণ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে যে সফলতা অর্জন করেছেন তা’ আগামী দিনে নারীর অগ্রগতির পথে প্রেরণা হয়ে থাকবে। নারীকে জোর করে ক্ষমতায়িত করা যাবে না। নারীকেই যোগ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। পরিবার পর্যায় থেকে সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়ন পর্যায়ে নারীকে ক্ষমতায়িত হতে হবে। নারীর সে সক্ষমতা আছে।
মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’র সাফল্য শেয়ারিং সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতা ও হেলভেটার সুইস ইন্টারকোআপারেশন বাংলাদেশের সমন্বয়ে ও রূপান্তর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি ফারজানা ফেরদৌস নিশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দীন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান। মুক্ত আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যা অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মনিরুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস, অপরাজিতা এ্যাড. পপি ব্যাণার্জী, আফরোজা খানম মিতা, রোকসানা পারভীন, ডালিয়া বেগম, বন্দনা রায় প্রমূখ।
অপরাজিতা প্রকল্পের সাফল্য শেয়ারিং সভায় জানানো হয়, গত ৫ বছরে খুলনা ও বাগেরহাট জেলায় নারীর রাজনৈতিক ক্ষময়তায়নের জন্য অপরাজিতা প্রকল্পে নিবিড়ভাবে কাজ করার জন্য অধিকতর সংখ্যক নারীনেত্রী (অপরাজিতাদের মোট ৬৪%) তাদের পরিবার, পুরুষ সহকর্মী ও রাজনৈতিক নেতাদের নিকট থেকে সহায়তা পাচ্ছেন। দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অপরাজিতা কর্মএলাকায় ৩ জন নারী চেয়ারম্যান ও ২ জন সাধারণ ওয়ার্ড সদস্য পদে জয়লাভ করেছেন।
সভায় জানানো হয়, খুলনা জেলায় ৮৭৩ জন অপরাজিতার মধ্যে ৬১৪ জন রাজনৈতিক দলের বিভিন্ন কমিটির পদে অন্তর্ভূক্ত হয়েছেন; ১০৮ জন বিভিন্ন ইউপির উল্লেখ্যযোগ্য স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন; ৪১৯ জন অপরাজিতা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য হিসেবে দাযিত্ব পালন করছেন; ৩৬৭ জন অপরাজিতা ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্য হিসেবে কাজ করছেন; ৫৪ জন অপরাজিতা ইউনিয়ন এবং উপজেলা আইন-সহায়তা কমিটির সদস্য; ৩৩ অপরাজিতা ইউপির নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য;
৩২০ জন অপরাজিতা স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য; ১৬১ জন অপরাজিতা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক কমিটির সদস্য। এ ছাড়াও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অপরাজিতা সদস্যরা যোগ্যতার সাথে নেতৃত্ব প্রদান করছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথে বাধা অসংখ্য। নারীকেই সে বাধা অতিক্রম করার শক্তি এবং সাহস অর্জন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকায় নারীরা রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের সঠিক পথে রয়েছেন। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার এই পথে হোঁচট খেয়ে থেমে গেলে হবে না। লক্ষ্য অর্জনে সব বাধাকে দূর করতে হবে।
পরিবেশ দিবস উপলক্ষে দৌলতপুর মুহসিন স্কুলে গাছের চারা রোপন ও বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার আয়োজনে ৪ জুন মঙ্গলবার বেলা ১১টায় খুলনার দৌলতপুরে সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস-২০২৪’ উপলক্ষে খুলনার পরিবেশবাদী নাগরিক সংগঠন পরিবেশ সুরক্ষা মঞ্চ এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দার, পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুশাসনের জন্য নাগরিক সুজনের খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসন বাবলু, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য আফজাল হোসেন রাজু, খলিলুর রহমান সুমন, জেবা ইসলাম, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আশিকুর রহমানসহ স্কুলের শিক্ষার্থীরা। সংগঠনের লিপলেট পাঠ করেন অত্র স্কুলের সাবেক ছাত্র ইসমাইল হোসেন নাঈম। ১২০ জন শিক্ষার্থীর মাঝে এ গাছের চারা বিতরণ এবং ১০টি চারা স্কুল প্রাঙ্গণে রোপন করা হয়। পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা মঞ্চ এ কর্মসূচী পালন করে।











































