পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী(১৫)কে ধর্ষণের অভিযোগ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। কিশোরীকে ডাক্তারী পরিক্ষার জন্য সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কিশোরীর মা জানিয়েছেন, গত শনিবার উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদ কাটি গ্রামের আরিফ শেখের ছেলে আজগর শেখ(২০) আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শবর্তি পানিতোলা স্যলো ঘরে ফেলে তাকে ধর্ষণ করে। মেয়ে বাড়ি এসে কেঁদে সব আমাকে বলে। তখন আমি ছেলেটিকে বিয়ের কথা বললে সে অস্বীকার করে। এ সময় আমি রোববার থানায় মামলা করি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধর্ষণের বিষয় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আজগর আলীকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আজগর আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।











































