
পাইকগাছা ও দাকোপ এলাকায় ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে
মাফিয়া-লুটেরাদের দখলে আজ গোটাদেশ: এ্যানি
।। খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান মাফিয়া সরকার ১৭ বছর ধরে লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। তারা দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কথা ভাবে না। বার বার প্রাকৃতিক দুর্যোগের এ অঞ্চলের মানুষ আজ নিঃস্ব। বিএনপি সব সময়ই সাধারণ মানুষের জন্য কাজ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ দাকোপের বটবুনিয়া ও পাইকগাছার দেলুটি ইউনিয়নের পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিরারকে নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার (০৩ জুন) দুপুর ১২টায় পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালী ও বেলা ২টায় দাকোপের বটবুনিয়া এলাকায় ঘূর্নিঝড় রেমাল-এ ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনগনের উদ্যোশে এ্যানী আরো বলেন, ঝড় আসলেই খুলনা অঞ্চলের মানুষ আতঙ্কে থাকে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়ি বাঁধ, সাইক্লোন শেল্টার কিন্তু জনগণের দাবি পুরণতো দুরের কথা তাবেদার সরকার ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজ পর্যন্ত নেয়নি। তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য দেশের সবচে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। কারাগারে বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। লুটেরা সরকারের কবল থেকে-বেনজির আজিজদের হাত থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলন সফল করে দেশে গনতান্ত্রিক জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের খোঁজ নিতে এসেছি। খালেদা জিয়া ও তারেক রহমান মুক্ত থাকলে আজ তারাই আপনাদের পাশে আসতেন। তাদেরকে কাছে পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারকে বিদায় করতে হবে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, পাইকগাছার ২২নং পোল্ডারে কোন সাইক্লোন শেল্টার নেই। এ অঞ্চলের মানুষের দাবি ১৭ বছরে পুরণ করতে ব্যর্থ হয়েছে সরকার। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে অগ্রাধিকারের ভিত্তিতে এ অঞ্চলের মানুষের দাবি পুরণ করা হবে। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিএনপি খুলনা জেলা শাখার আহবায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, মিজানুর রহমান মিলটন, যুবদলের নেহিবুল হাসান নেহিম, এবাদুল হক রুবায়েত, আব্দুল আজিজ সুমন, কৃষকদলের আক্তারুজ্জামান তালুকদার সজিব, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, খুলনা বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি সহ মহানগর ও জেলা বিএনপি অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দুপুর ১২টায় পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালি এলাকার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের পরিচালনায় এবং দাকোপের বটবুনিয়ায় অসিত কুমার সাহার সভাপতিত্বে মোজাফ্ফর হোসেন এর পরিচালনায় সংক্ষিপ্ত সভা শেষে ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। সকাল ১০টায় খুলনা থেকে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ এলাকার উদ্যোশে খুলনা থেকে রওনা দিলে বটিয়াঘাটার থেকে স্থানীয় বিএনপি অঙ্গদলের নেতাকর্মীরা শত শত মোটরসাইকেল নিয়ে নেতাদের বহরে যোগ দেয়। ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনকালে বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজে হাজার হাজার মানুষ নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। এসময় তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকাল ৪টায় নেতৃবৃন্দ খুলনার উদ্যোশে রওনা দিলে রাস্তার দুইপাশে হাজার হাজার সাধারণ মানুষ করতালি দিয়ে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরুর সুবর্ণ জয়ন্তী
স্টাফ রিপোর্টারঃ
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ০৩ জুন সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভূতপূর্ব প্রারম্ভিক প্রতিষ্ঠান খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ এর একাডেমিক কার্যক্রম শুরুর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উয্যাপিত হয়েছে।
ভৈরব-রূপসা বিধৌত এ পাদপীঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে সকাল সোয়া ৯টায় প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “শিক্ষা ও গবেষণায় আমাদের আরো মনোনিবেশ করতে হবে। সকলের একনিষ্ঠতায় বিশ^দরবারে কুয়েট নিশ্চই অতিদ্রুত মর্যাদাকর অবস্থান নিশ্চিত করতে সক্ষম হবে”।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও এ প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।
বক্তৃতা শেষে অতিথিবৃন্দ বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন। এরপর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি শুরু হয়ে ফুলবাড়িগেট ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিতে প্রথম ব্যাচসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে, ১৯৬৮ সালে ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১৯৭৪ সালের ০৩ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ নির্দেশনায় একাডেমিক কার্যক্রম শুরু হয়ে ১৯৮৬ সালের ০১ জুলাই এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী (বিআইটি), খুলনায় পরিণত হয় এবং ২০০৩ সালের ০১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
কালিগঞ্জের নবীননগর প্রাথমিক বিদ্যালয়টির বেহাল দশা আতঙ্কে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১০৭নং নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে জরাজীর্ণ ও ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়ের বেহাল দশায় আতঙ্কে ও দুঃচিন্তায় শিক্ষক- শিক্ষার্থীরা। এ বিষয়ে শঙ্কিত অভিভাবকসহ অত্র অবহেলিত জনপদের সচেতন মহল।
সরেজমিন সূত্রে জানাগেছে , উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ সালে স্থাপীত। ১৯৯৫ ও ৯৬ সালে একতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।কয়েক বছর যেতে না যেতেই ভবনটি পরিত্যক্ত হয়ে যায়। ২০২১ সালে পরিত্যক্ত ভবনটি অকশনে বিক্রয় করা হলেও আজও হয়নি নতুন ভবন। সেই থেকে গোলপাতার ছাউনি দিয়ে তিন রুম বিশিষ্ট ক্লাসরুম নির্মাণ করা হয়। যা বর্তমানে জরাজীর্ণ, সেই ঘরে খুবই কষ্টে আজও পাঠদান চলছে।গোলপাতার ছাওনি কাঠের বেড়ার রেলিং তাও ভাল না একটু বৃষ্টি হলেই পানি পড়ে প্রত্যেক শ্রেণীকক্ষে আর ঝড় উঠলে আতঙ্কে থাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। পাঠ চলাকালে ঝুঁকিতে থাকে শিক্ষক- শিক্ষার্থীদের জীবন। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যালয়ের বেহাল দশা। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের বেহাল দশা স্কুলের ছাওনি ভালো না একটু বৃষ্টি হলেই পানি পড়ে , নেই স্বাস্থসম্মত ল্যাট্রিন। ক্লাস চলাকালে ঝড় উঠলে পুরোটা সময় আতঙ্কে থাকি আমরা। এ বিষয়ে নবীন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল রানী সরকার বলেন বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ, অভিভাবকরা স্কুলে তাদের সন্তানদের পাঠাতে চাচ্ছে না। দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে একটু বৃষ্টি হলেই প্রত্যেক শ্রেণীকক্ষে পানি পড়ে। আর ঝড় উঠলে তো কথাই নেই আতঙ্কে থাকতে হয় সেই সাথে আতঙ্কে থাকে অভিভাবকরা। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ছাওনি নষ্ট হয়ে গেছে, প্রত্যেক শ্রেণীকক্ষে পানি পড়ে স্কুলে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপকরণ নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে। আমরা স্কুলের এহাল অবস্থার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন সুরাও হয়নি। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমাদের একটি ওয়ার্কশপ ছিল সাতক্ষীরাতে আমি নিজেও কথা বলেছি, তারা নোট করে নিয়েছে। এর আগেও আমি কয়েকবার তালিকা দিয়েছি। নবীননগর স্কুলে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি ক্ষয়ক্ষতির পরিমাণ লিখে পাঠিয়েছি। ঢাকা থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছিলেন সাতক্ষীরাতে আমি এক নম্বরে নবীননগর স্কুলের নাম লিখে দিয়েছি।
কালিগঞ্জের পল্লীতে নিরাপত্তাহীনতায় ভুগছে সুব্রত সরকারের পরিবার
কালিগঞ্জ প্রতিনিধিঃ-
অসুস্থ্য বৃদ্ধ পিতাকে পূজি করে ষড়যন্ত্রের স্বীকার সুব্রত সরকারের পরিবার বর্তমানে নিরাপত্তাহীতায় দিনাতিপাত করছে, প্রশাসনের উর্ধতনকতৃপক্ষ হস্তক্ষেপ দাবী। তাদের আশঙ্কা বিকারগ্রস্ত বাবাকে ক্ষতি করে মাসহ পরিবারের সদস্যদের বিপাকে ফেলে তৃতীয়পক্ষ ফায়দা হাসিলের করতে পারে।
পরিবার ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনোরঞ্জন সরকার বছরখানেক আগে প্যারালাসিস রোগে আক্রান্ত হয়ে মানষিক রোগী ও বেশ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। সম্প্রতি ঐ এলাকার কতিপয় কুচুক্রি ব্যাক্তি অসুস্থ মনোরঞ্জনকে ভূল বুঝিয়ে একমাত্র ছেলে সুব্রত (৪০), স্ত্রী শীলারানী সরকার (৫৬) ও পুত্রবধু নমিতা রানী সরকার (৩৬) এর বিরুদ্ধে অহেতুক অভিযোগ উৎক্ষেপণ করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সুব্রতসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ একই গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে স্যালো মেশিনের মিস্ত্রি হোমিওপ্যাথিক চিকিৎসক পরিচয়দানকারী দামুদর বিশ্বাসসহ কতিটয় কুচুক্রী স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে নেমেছেন। তাদের আশঙ্কা যে অসুস্থ মনোরঞ্জনকে ফুঁসলিয়ে নিয়ে দামুদারসহ তার দোসররা ক্ষয়ক্ষতি করতে পারে। কেননা তিনি ঐ দামুদরের রোষানলে পড়ে পরিবারে অশান্তি সৃষ্টি করছেন। এই আশঙ্কায় দিনাতিপাত করছে সুব্রতসহ তার পরিবারের সদস্যরা।
সাবেকদের কথায় আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে ‘মোটরসাইকেলে’ ভোট দিন: তারা বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি
গণসংযোগকালে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, এ নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে ডুমুরিয়া উপজেলা অবকাঠামোগত উন্নয়ন বঞ্চিত হবে। তাই আগামী ৯ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি গ্রাম হবে শহর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় শহরতলী হওয়ার পরও ডুমুরিয়া উপজেলাবাসী নানান দিক দিয়ে বঞ্চিত। মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার আমিই ডুমুরিয়াবাসীর দ্বোরগড়ায় পৌঁছে দেবো। সাবেকদের কথায় আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে খুলনার শষ্যভান্ডার খ্যাত ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য-শষ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সুলভমূল্যে সার-বীজ সহজপ্রাপ্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বুঝে নিতে মোটরসাইকেল মার্কায় ভোট দিন।’
সোমবার (০৩ জুন) ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।
প্রতীক পাওয়ার পর থেকে তার মোটরসাইকেল প্রতীক নিয়ে ডুমুরিয়া উপজেলাবাসীর দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। গণসংযোগ ও পথসভার পর জনসাধারনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা।।
১৫ মাস পর চেয়ারম্যান তুহিনের প্রচেষ্টায় আপন ঠিকানায় ফিরলেন প্রতিবন্ধি খোদেজা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
১৫ মাস আগে পিতার সাথে খুলনায় বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া প্রতিবন্ধি খোদেজা(৬০)পাইকগাছায়। অবশেষে লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের প্রচেষ্টায় আপন ঠিকানা খুজে পেলেন তিনি। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চাঁদনিমুখি গ্রামের মৃত্যু নুর মোহামেদ গাজীর স্ত্রী । সোমবার দুপুরে তাকে তার বড় ভাই শহিদুল ইসলামের নিকট তাকে তুলে দেন চেয়ারম্যান তুহিন।
লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, রোববার বিকালে সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের বাসন্তী মন্দির এলাকার মানুষ আমাকে জানায় একজন মানসিক প্রতিবন্ধি এখানে রয়েছে। তিনি তার ঠিকানা বলতে পারছে না। তাৎক্ষনিক আমি সেখানে যেয়ে তাকে নিয়ে আসি এবং তার কাছে বিভিন্ন ভাবে প্রশ্ন করে জানতে পারি তার বাড়ি শ্যমনগর উপজেলার পদ্ম পুকুর ইউনিয়নের চাঁদমুখি গ্রামে। ওই এলাকার চেয়ারম্যান আমজাদ হোসেনের মাধ্যমে তার ঠিকা পাই এবং তার বাড়ি পদ্মপুকুর এলাকায় বিষয়টি নিশ্চিত করে তিনি। তার পিতা বাগের হাট এলাকায় তার বিয়ে দেয় এবং তার দুটি সন্তান রয়েছে।স্বামীর মৃত্যুর পর সে মানসিক প্রতিবন্ধি হয়ে যায় বলে তার ভাই শহিদুল ইসলাম জানান। সোমবার দুপুরে তার ভাই শহিদুল ইসলামের মাধ্যমে তাকে বাড়ি পাঠানো হয়েছে। চেয়ারম্যান তুহিন বলেন, ইতিপূর্বে হারিয়ে যাওয়া প্রতিবন্ধি ময়মনসিংহের আরিফ হোসেন ও সাতক্ষিরার উষা রানীকে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছি।
মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিশুদ্ধ পানির তীব্র সংকট
স্টাফ রিপোর্টারঃ
মানুষের শরীরকে সুস্থ রাখতে হলে বিশুদ্ধ পানির বিকল্প নাই। খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতীতে অবস্থিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীরা বিশুদ্ধ পানির তীব্র সংকট ভুগছেন। প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে সংকট। বিষয়টি সমাধানে জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে ধন্যা দিয়েও সমাধান মেলেনি। প্রতিষ্ঠানের আমন্ত্রণে এসে জনপ্রতিনিধিরা সংকটের সমাধানে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বিশুদ্ধ পানির অভাবে প্রতিষ্ঠানের আবাসিক কোয়ার্টারে বসবাসকারী এবং হোস্টেলে অবস্থানকারী বিদেশগামী মহিলা প্রশিক্ষনার্থীসহ প্রতিষ্ঠানের প্রায় কয়েকশত প্রশিক্ষণার্থী পানিবাহিত রোগসহ মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশুদ্ধ পানির জন্য হোস্টেলের মেয়েদের প্রতিষ্ঠানের প্রধান ফটকের বাইরে দূরে গিয়ে ব্যক্তি মালিকানাধীন টিউবওয়েল থেকে পানি এনে পান করতে হয়। প্রশিক্ষণার্থীদের সুপেয়, নিরাপদ এবং বিশুদ্ধ পানির জন্য জরুরী ভিত্তিতে গভীর নলকূপ স্থাপনে দীর্ঘদিনের দাবী জানিয়ে আসছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
প্রতিষ্ঠান সুত্রে জানাগেছে, প্রাকৃতি কারনে অত্র অঞ্চলটির পানি অত্যান্ত লোনা এবং এই অঞ্চলের মানুষের ব্যবহার উপযোগি বিশুদ্ধ পানির চরম সংকট রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশুদ্ধ পানির তীব্র সংকট মোকাবেলা করেই তাদের প্রশিক্ষণ কার্যাক্রম চালিয়ে আসছিল। প্রতিষ্ঠানটি বিদেশগাতী জনবলকে প্রশিক্ষণ দেওয়ায় এখানে যারা প্রশিক্ষণ নিতে আসে তারা পানি বাহিত রোগসহ বিশুদ্ধ পানির বা সুপেয় সংকটে তাদের প্রশিক্ষণ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ.কে এম মনিরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং রুপকল্প-২০৪১ বাস্তবায়নের অংশ হিসাবে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধিনে জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন কোর্সের বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি রুপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই প্রতিষ্ঠানে ১০/১২টি বিভিন্ন ট্রেডে যুব মহিলাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করছে। বিশেষ করে বিদেশগামী পুরুষ ও মহিলাসহ বেশ কয়েকটি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীদের জন্য আবাসনের সু-ব্যবস্থা থাকলেও প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন যাবত বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। বিশুদ্ধ পানীয় জলের সু-ব্যবস্থা না থাকার কারণে প্রশিক্ষণ নিতে আসা আবাসিক কোয়াটারে অবস্থানকারী মেয়েদের মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। তিনি বলেন, এ অঞ্চলের অগভীর নলকূপের পানি খুবই লবণাক্ত এবং আয়রনযুক্ত যা পানের অযোগ্য। বিষয়টি অবহিত করে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের একাধিকবার অবহিত করা হয়েছিল। জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, জরুরী ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে একটি গভীর নলকূপের প্রয়োাজন।
খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
তথ্য বিবরনী
খুলনা জেলা প্রশাসনের সহযোগিতা এবং বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় শিববাড়ি বিসিক চত্বরে সোমবার থেকে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বিকালে মেলার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ হুসাইন শওকত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সরকার নারীদের উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নারীরা এখন আর বসে নেই। জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৭ শতাংশ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য সামগ্রীর প্রচার-প্রসার ও বাজারজাতকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি এই মেলার প্রধান উদ্দেশ্য। মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত করতে তিনি উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোঃ তাজুল ইসলাম, বিসিক ঢাকার আঞ্চলিক পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক দীপক কুমার দাস ও নাসিবের সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তাহেরা নাসরীণ।
এর আগে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। মেলায় ৩৭ টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙের বাহারি বড়-ছোটদের পোশাক, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, খাবার, হস্তশিল্পসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি করবে।
দামুড়হুদার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বরে এই অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা। উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টা, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা মুক্তিযুদ্ধো যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।এছাড়া উপস্থিত ছিলেন, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হাবিবুল্লাহ বাহার, কেরু এন্ড কোম্পানির সাবেক মহা ব্যবস্থাপক ( প্রশাসন)মোঃ শাহাবুদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম বিশ্বাস।সংবর্ধনা অনুষ্ঠানে এমপি, উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা, নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন,জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। দামুড়হুদার উপজেলার সকল শ্রেণীর মানুষ তার প্রকৃত সেবা পাই তার জন্য আপনাদের কাজ করতে হবে। তাদের সেবা দিতে হবে।
রামপালে রেমালের ছোবলে নিঃশ্ব মৎস্য খামারী মজনু
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে ঘূর্ণি ঝড় রেমালের জলোচ্ছ্বাস ভেসে গেছে মৎস্য খামারের কোটি টাকার কার্প ও চিংড়ির পোনা। সব হারিয়ে এখন পথে বসেছেন উপজেলার শ্রীরম্ভা গ্রামের শেখ ফারদিন মৎস্য খামারের মালিক মিজানুর রহমান মজনু। গৌরম্ভা ইউনিয়নসহ আশপাশের খামরগুলোতে কার্প জাতীয় মাছের পোনার বৃহৎ জোগান দেয়া হতো ওই ফারদিন মৎস্য খামার থেকে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, গত ইং ২৬ মে ঘূর্ণি ঝড় রেমালের জলোচ্ছ্বাসে ভেসে গেছে গৌরম্ভা ইউনিয়নের অধিকাংশ মৎস্য ঘের। বাড়ীঘর লণ্ডভণ্ড হওয়ার পাশাপাশি এ এলাকার একমাত্র আয়ের উৎস চিংড়ী খামার ভেসে যায়। শুধু তাই নয় খামারের বেড়ী বাঁধ স্রোতের তোড়ে বিলিন হয়ে যায়। বাদ যায়নি ফারদিনের বেড়ী বাঁধও। খামারের দেখভাল করা রিক্তা বেগম জানান, অনেক চড়াই উতরাই পেরিয়ে ধারদেনা করে খামারে প্রায় ৬০ লাখ টাকা বিনিয়োগ করেছেন মালিক মিজানুর রহমান মজনু। কয়েক বছরের প্রচেষ্টায় তিনি খামারটি গড়ে তোলেন। ছোট ধানিপোনা কিনে এনে তা খামারে রেখে খাবার দিয়ে বড় করা হয়। এ জন্য সকল প্রকার নিয়ম মেনে নিরাপদ প্রক্রিয়ায় অক্সিজেন ও খাবার দেয়া হয়। রিক্তা বেগম আরো জানান, রুই, কাতল, মৃগেল ও কালিবাউস মাছ ১০/১২ টায় কেজি হলে তা অন্য খামারিদের মাঝে সরবরাহ করা হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই হটাৎ করে রেমাল আঘাত হানে। সারা বছরের স্বপ্ন ভেসে পানিতে মিশে যায়। সব থেকে বেশী সমস্যা তৈরি হয় তীব্র লবণাক্ত পানি প্রবেশ করে। অবশিষ্ট মাছে মরে সব ভেসে ওঠে। সরোজমিনে সাংবাদিকরা গিয়ে মৃত মাছের সমাধি ও মরা মাছ ভেসে ওঠার দৃশ্য দেখতে পান। এ সময় খামারি মজনুর স্ত্রী রিক্তা কান্না জড়িত কণ্ঠে বলেন, কি করে আমরা বেচে থাকবো ? আমরা সন্তান মরা শোকে পড়েছি। সন্তানের মত মাছেদের খাবার দিতাম। আমার স্বামী ভয়ে এখানে আসছেন না, এলে তিনি স্ট্রোক করবেন। এমন অবস্থা হয়েছে যে বেড়ী বাঁধ দিয়ে নতুন করে পোনা ছাড়ারও সুযোগ নেই। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেন।#
ডুমুরিয়ায় ব্যবসায়ীর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তু”ছ ঘটনায় ভাইয়ের উপর অভিমান করে শরীফুল ইসলাম (৩৫) নামে দুই সন্তানের জনক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার শোভনা মৌলবী পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মফিজুর রহমান গাজীর ছেলে ধান ব্যবসায়ী শরীফুল ইসলামের আপন সহোদরের সাথে ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে তর্ক বিতর্ক হয়। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে। এ সময় পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দামুড়হুদায় প্রাথমিক শিক্ষকদের ৬ দিন ব্যাপি বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিন ব্যাপি প্রাথমিক বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দামুড়হুদা ইউ আর সি ট্রেনিং সেন্টারে ছয় দিনব্যাপী এই বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ রোকনুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু হাসান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মোঃ হারুনুর রশিদ জুয়েল ও ইশ্চরচন্দ্র পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন সিরাজী। ছয়দিনে বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ নিবেন। বর্তমান সরকারের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শ্রেণী কক্ষে বিশেষ ভূমিকা রাখছে বলে প্রশিক্ষণরত শিক্ষকরা জানায়।
চুয়াডাঙ্গায় মাটি ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার কেশবপুরে মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে সামিউল ইসলাম (৬) বাড়ির সামনে বসে ছিল।এসময় মাটিবাহী একটি ট্রাক্টর দ্রুতগতিতে এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় শিশুটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশু সামিউল খেলা করছিল। এসময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী বলেন, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। মাটিকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা মাছের একটি প্রজেক্টের জন্য মাটি কাটছিলাম। কোন অনুমোদন আছে কিনা জানতে চাইলে বলেন, তিনি বলেন কোন অনুমোদন ছিলনা। পরে কথা হবে বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এমপি আনার হত্যা: শিমুলের সহযোগী সাইফুল রিমান্ডে
যশোর অফিস
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ডার সাইফুল আলম মেম্বারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকাল ৩টার দিকে বিস্ফোরক মামলায় শুনানি শেষে যশোর সদর আমলি আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার বিকাল সাড়ে ৪টায় যুবলীগ নেতা প্রফেসর উদয় শংকর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে সাইফুল আলম মেম্বারকে আদালতে সোপর্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই মুফিজুল ইসলাম বলেন, যশোর পুলিশের হাতে গ্রেফতার এমপি আনার হত্যায় জড়িত শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড চরমপন্থি নেতা সাইফুল আলম মেম্বারকে বিস্ফোরক মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাইফুল আলম মেম্বার যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সাইফুল মেম্বার চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমান উল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তিনি যশোরের অভয়নগর উপজেলার রাকিব, সুব্রত এবং মণিরামপুর উপজেলার যুবলীগ নেতা প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলায় জড়িত। তাকে গ্রেফতার অভিযান শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকার আদর্শ নার্সারি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। বিকালে তাকে যুবলীগ নেতা প্রফেসর উদয় শংকর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়; একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ৬ জন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন।
ভোলা নদী থেকে ট্রলারসহ ১২ জেলে আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন রোববার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। রোববার ভোরে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন- রিয়াজ হাওলাদার (২৮), সাকিব মীর (২৩), শামীম মীর ((১৮), তামিম খান (১৮), বাবুল গাজী (২৮), লাভলু গগাজী (৩০), আরিফ তালুকদার (২৩), বাদল কান (৪৫), মাছুম শরীফ (৩০), আশরাফুল বয়াতী (২৩), রেজাউল গাজী ৩০) ও ছালাম হাওলাদার (৪০)।
রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক জেলেরা জাল-ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গোপনে বনে প্রবেশ করে।
ভোলা নদী অতিক্রম করার সময় গোপন সংবাদ পেয়ে শরণখোলা স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ট্রলারে বিপুল পরিমাণ মাছ ধরা জাল, জ্বালানি তেলসহ রসদ সামগ্রী রয়েছে।
তিনি জানান, শনিবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের মৎস্য প্রজাতির প্রজনন মৌসুম। এজন্য এই তিন মাস বনে মাছসহ সব ধরনের বনজসম্পদ আহরণ এবং পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে আটক জেলেরা গোপনে বনে ঢুকে মাছ ধরার চেষ্টা করে।
এসিএফ আরও জানান, আটক জেলেদের মালিক উত্তর রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মহিম হাওলাদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উল্টার রাজাপুর গ্রামে। আটক জেলেদের মালিক একই গ্রামের মহিম হাওলাদার বলে জানিয়েছে বনবিভাগ।
কয়রায় পানিবন্ধী ৫০০ জনের পাশে ওব্যাট হেল্পার্স
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পানিবন্ধী মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরন করেন। গতকাল বেঁড়িবাঁধের পাশে দশালিয়া জামে মসজিদের মাঠে ওব্যাট হেল্পার্স এর অর্থায়নে ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক এর বাস্তবায়নে ৫০০ জন রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে রান্না খাবার বিতরন করা হয়েছে। সকাল থেকে তারা দশালিয়া জামে মসজিদের মাঠে চুলা পেতে এ খবার রান্না শুরু করে। এতে ছিল (ভাত, মুরগী গোস্ত, ডিম ও বুট ডাল) ও বিশুদ্ধ পানি। দুপুর ১ টায় ওব্যাট হেল্পার্স ও ওব্যাট থিঙ্ক ত্যাঙ্ক এর দলের প্রতিনিধি আকাশ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থদের হাতে খাবার তুলে দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছার)সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, দৈনিক খুলনা প্রত্রিকার সহকারি সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মোঃ মাকসুদুর রহমান, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, সাংবাদিক শাহজাহান সিরাজ প্রমুখ। উদ্বোধন শেষে মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামের পানিবন্দী মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার বিতরণ করেন ওব্যাট হেল্পার্স ও ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক এর ছেলেরা।
এসময় প্রধান অতিথি সাংসদ রশীদুজ্জামান সরকারের পাশাপশি যে সব সেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সাথে সাথে আরও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এনজিও ও ধনবান ব্যক্তিদের কে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য অনুরোধ করেন।
খাবার পেয়ে তানিয়া নামের এক মহিলা খুশি হয়ে তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমাদের ঘরবাড়ী সব ভেঙ্গে গেছে, এমনকি রান্না করার হাড়ি পাতিলও স্্েরাতের পানিতে ভেসে নিয়ে গেছে। বাড়ীতে রান্না করার মত অবস্থা নেই, অনেকে রাস্তায় খাবার দিচ্ছে। আমরা তো আর রাস্তায় খাবার আনতে যেতে পারছি না বলে অনেকে না খেয়ে আছি। আজকে বাড়ীতে বসে এত ভালো খাবার ও কেনা পানি পেয়ে আমরা খুব খুশি। দোয়া করি আল্লাহ তোমাদের ভালো রাখুক।
সকল প্রস্তুতি সম্পন্ন,কাল দাকোপ উপজেলা পরিষদের নির্বাচন
দাকোপ প্রতিনধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের সাধারণ নির্বাচনের অংশ বিশেষ কাল ৫জুন বুধবার দাকোপ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। উপজেলা নির্বাচন নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনের বিধি অনুযায়ী তা পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে দাকোপে ৫৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৬১ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ৭২২ জন পোলিং এজেন্টদেরকে ট্রেনিং করানো হয়েছে।
এ ছাড়া নির্বাচন শান্তি শৃংঙ্খলার সাথে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় তিন স্থরের আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ সদস্যসহ ৭৬০ আনসার-ভিডিপির সদস্যদেরকে মোতায়ন করা হবে। নির্বাচন চলাকালিন সময়ে প্রতিটি ভোট কেন্দ্রে ১৪৪ ধারা জারিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে ১২টি টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দরা সঙ্গীয় আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষনিক মনিটরিং করবেন। যাতে কেন্দ্রের ভিতরে অবাঞ্চিত ব্যক্তিদের অনুপ্রবেশ করে বিশৃংঙ্খলা সৃষ্টি, ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট প্রদান করতে না পারেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকরি রিটার্নি অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন,আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রের ৩৩০টি স্থায়ী বুথ এবং ৩১টি অস্থায়ী বুথে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ১লাখ ৩৪ হাজার ৬ শত ৮৩ জন ভোটার তাদের পছন্দনীয় প্রার্থীদেরকে ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ৬৭ হাজার ৬শত ৮জন,মহিলা ভোটার রয়েছে ৬৭ হাজার ৭৫জন এবং তৃতীয় লিঙ্গের ৬জন ভোটার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন এস এম আবুল হোসেন নির্বাচনী প্রতীক (ঘোড়া), অচিন্ত্য কুমার মন্ডল নির্বাচনী প্রতীক (দোয়ত-কলম), মোঃ সাইফুল ইসলাম নির্বাচনী প্রতীক (চিংড়ি মাছ) এবং শেখ যুবরাজ নির্বাচনী প্রতীক (আনারস)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন জাহিদুর রহমান শেখ নির্বাচনী প্রতীক (বৈদ্যুতিক বাল্ব), মোঃ জাহাঙ্গীর মোল্যা নির্বাচনী প্রতীক (টিয়া পাখি) কিশোর কুমার রায় নির্বাচনী প্রতীক (মাইক), তাপস কুমার জোয়ার্দার নির্বাচনী প্রতীক (চশমা), দেবপ্রসাদ বৈদ্য নির্বাচনী প্রতীক (টিউবওয়েল), দেবাশিষ রায় নির্বাচনী প্রতীক (বই), এবং সুনিল মন্ডল নির্বাচনী প্রতীক (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন জয়ন্তী রানী সরদার নির্বাচনী প্রতীক (পদ্ম ফুল), বিথীকা লতা রায় নির্বাচনী প্রতীক (প্রজাপতি),ফাতেমা আক্তার নির্বাচনী প্রতীক (ফুটবল), মলিনা জোদ্দার নির্বাচনী প্রতীক (কলস) এবং সুভদ্রা সরকার নির্বাচনী প্রতীক হাঁস।
দাকোপে ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত গো-খামারি ও শিশুদের মাঝে খাদ্য বিতরণ
দাকোপ প্রতিনিধি
ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ দাকোপের গো-খামারী এবং শিশুদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ। সোমবার (৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং মহিলা বিষয়ক ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দাকোপে গত ২৬ মে ঘুর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ৮০ গো-খামারি পরিবারের মাঝে ভুট্টার গুড়া ৬ কেজি, খৈ-৫কেজি, গমের গুড়া-১০কেজি, কুড়া-২৫ এবং ৯০ জন শিশুদের মায়ের মাঝে শিশু খাদ্য ব্রাউন চিনি-১কেজি, চাল-১কেজি, দুধ-১ প্যাকেট, তেল-১কেজি, খেজুর-২৫০ গ্রাম, বাদাম-২৫০ গ্রাম, ডাউল-৫শত গ্রাম, লবন-আধা কেজি এবং ৪ প্রকার বিস্কুট প্রদান করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাছির হাসান, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ কুমার বালা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া,দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস,বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়,লজিক প্রকল্পের পরিমল কর্মকার প্রমুখ।
দাকোপে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্র্স কমিটির আয়েজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, থ্নানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নারায়ান রায় প্রমুখ। এর পূর্বে একই স্থানে বিশ^ তামাকমুক্তদিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবৈধ দখলদার উচ্ছেদসহ নগরীর উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে কঠোর ভূমিকা নিতে হবে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অবৈধ দখলদার উচ্ছেদসহ নগরীর উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে কঠোর ভূমিকা নিতে হবে। তাহলে শতবর্ষ পরের প্রজন্ম উন্নয়ন কাজের সুফল ভোগ করতে পারবে। যে কোন মূল্যে খুলনাকে বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে অবৈধ দখলদার উচ্ছেদে সচেষ্ট থেকেছি বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র সোমবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ-এর নেতৃত্বে আগত বিসিসি ও কেসিসি’র কাউন্সিলর ও কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় এ কথা বলেন। বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে প্রতিনিধি দলটি খুলনা সফর করছেন।
সভায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র খুলনাকে নিজের সেকেন্ড হোম হিসেবে উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশাল সিটির উন্নয়নের জন্য দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বরিশাল সিটির চলমান প্রকল্পগুলি সম্পন্ন করার ইচ্ছা ব্যক্ত করে তিনি অরো বলেন, খুলনা সিটি মেয়র উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। উন্নয়নের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বরিশাল সিটিকেও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
কেসিসি মেয়র বরিশাল সিটি কর্পোরেশনের সাথে সুসম্পর্কের বিষয় তুলে ধরে নিকটবর্তী এ শহরটির উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহমেদ, এস এম খুরশিদ আহম্মেদ, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাফিজা, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ রাশিক আহম্মেদ, ও সৈয়দ শামসুদ্দোহা আবিদ, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের সচিব মাসুমা আক্তার, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির ও আবুল বাশার, জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
আগামী ১০ জুন নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাটের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
আগামী ১০ জুন দুপুর ১২ টায় নগরীর জোড়াগেটে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হবে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সোমবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে পশুর হাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহমেদ। এছাড়া সভায় প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখা, ক্রেতা বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক শেড নির্মাণ, হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত রাখা, নগরীর অবৈধ হাট উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা, জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থাসহ ঈদের দিন পশুবর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র হাট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশিদ আহম্মেদ ও কাউন্সিলর মো: ইমরুল হাসান, সদস্য সচিব কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, সদস্য প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: আলী আকবর টিপু, ইমাম হাসান চৌধুরী ময়না, মো: শফিকুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রাফিজা, রোজি ইসলাম নদী, প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, বাজার সুপার এম এ মাজেদ, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
জীবনের নিরাপত্তা চেয়ে আওয়ামী লীগ নেতার জিডি
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (৩ জুন) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘
আওয়ামী লীগ নেতা সাজ্জাদ থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ‘সোমবার সকাল ৯.১৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে দুটো অপরিচিত নাম্বার থেকে কল আসে।
মোবাইল রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের ট্রাক মার্কায় ভোট করেছি বলে আমি পচে গেছি নাকি। আজমপুর ইউনিয়ন নিয়ে তোকে যেন মাথা ঘামাতে না দেখি। এরপরেও মাথা ঘামালে তোকে সাইজ করে দিব। কথাটা মনে রাখিস।
আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আরো বলেন, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন মিয়াজির পক্ষে ভোট করেছি এবং তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তারপর থেকে ট্রাক প্রতীকের প্রার্থী সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের অনুসারীরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। সবশেষ সকালে আমার মোবাইলে কল করে এধরনের কথা বলায় আমি আমার জীবন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।
এ ব্যাপারে সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের ভাই মেয়র আব্দুর রশিদ জানান, দোবিলা বিলে বালি তুলে বিক্রি করার জন্য গত রোববার(২জুন) অ্যাসিল্যান্ড অফিসে ওপেন ডাক হয়। সেখানে সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন প্রভাব বিস্তার করে দু’জনে ভাগাভাগি করে নেয়। সুলতানুজ্জামান লিটনের বালি বিক্রি করে দিয়েছে এবং সাজ্জাদের অংশের বালির গাদা সেখানে পড়ে রয়েছে। আর আমি যতটুকু জানি ধান চাল ভাগবাটোয়ারা নিয়ে লিটনের লোকজনের সাথে সাজ্জাদের বিরোধ হতে পারে। এখানে সাবেক এমপি চঞ্চলের লোকজন তো ওই ওপেন ডাকে অংশই নেয়নি।
বালির বিষয়টি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন জানান, মেয়র যে কথা বলেছেন, এসব কথা সত্য না। বালি উঠিয়েছে আমাদের ভাতিজা ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পকের কথা আসবে কেন ?
ঘটনাটি জানার কিছুক্ষণ পর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের মোবাইল ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।
অভয়নগরে থানা হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে আফরোজা বেগমের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম সোহাগ। সোমবার দুপুরে এক সাক্ষাতকারে এ কথা জানান। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দীকিকে প্রধানকরে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল মো: জাহিদুল ইসলাম সোহাগ ও কোর্ট ইন্সপেক্টর রুখসানা খাতুন। আফরোজা বেগমের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে মামলা নং ৩২ তারিখ ২/৬/২৪। তার নামে মাদক আইনে অপর একটি মামলা হয়েছে।
মৃত আফরোজা বেগম এর ছেলে মোঃ আরিফ হোসেন মুন্না জানান, পুলিশ তার মায়ের চিকিৎসা সহ সকল ডকুমেন্টস আটকে দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে প্রেসক্রিপশন ছিল তা আটকে রেখেছেন। ওসি সাহেবের কাছে ওই প্রেসক্রিপশনের ছবি তুলতে চাইলে তিনি ছবি তুলতে দেননি। এখনো পর্যন্ত যশোর জেনারেল হাসপাতাল থেকে কোন কাগজপত্র আমাদের দেওয়া হয়নি। আমরা ভাড়া বাড়িতে বসবাস করি। কিছু টাকা পয়সা জমিয়ে স্থানীয় মডেল কলেজের পিছনে একটা বাড়ি তৈরি করছি। আমাদের একটা ইজিবাইক ছিল। সেটা বিক্রি করে ১ লাখ ৮৮ হাজার টাকা ও গ্রামীন ব্যাংক থেকে মামির নামে লোন করা ৫০ হাজার টাকা ঘরে ছিল । ঘটনার দিন পুলিশ সব টাকা নিয়ে গেছে। পুলিশ আমার মাকে ৩০ পিস ইয়াবা দিয়ে মিথা মামালা দিয়েছে। আমার মা একজন ভালো মানুষ ছিল। তিনি আদৌ কোনদিন এই মাদকের সাথে জড়িত ছিলেন না। তাকে এএসআই সিলন চুলের মুঠি ধরে ফ্যানের সাথে ঝুলিয়ে মারপিট করেছে। এবং অনেক সময় ধরে নির্যাতন করতে থাকে। এছাড়া ওই দিন রাত সাড়ে তিনটার সময় রেল স্টেশনে এসে দারোগা শামছুর ১০ হাজার টাকা চায়। টাকা না দিলে মা কে ২০০ পিস ইয়াবা দিয়ে কোর্টে চালান দেওয়া হবে বলে হুমকি দেয়। ভয়ে আমি দারোগা শামছুর এর হাতে ১০ হাজার টাকা তুলে দিয়েছিলাম।
মুন্না আরো জানায় দারোগা সিলন ও শামছুর শনিবার রাত ১২টার দিকে আমাদের বাড়িতে আসে। পরে নিজেদের কাছে থাকা ইয়াবা দিয়ে তাঁর মাকে গ্রেপ্তার দেখায়। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ আরও কয়েকজন পুলিশ মাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করতে থাকে । পরে রাত ১টার দিকে থানায় নিয়ে যায়। সকালে থানায় গিয়ে দেখি আমার মা খুব অসুস্থ্য। পুলিশকে অনুরোধ করে আমার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা কয়েকটি টেস্ট দিলেও পুলিশ সদস্যরা সেগুলো করতে না দিয়ে ফের থানায় নিয়ে যায়। আবারও অসুস্থ হয়ে পড়লে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাজারহাট নামক স্থানে তাঁর মায়ের মৃত্যু হয়।
আফরোজা বেগমের ছোট ছেলে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির মোল্যা বলেন, শনিবার রাতে আমার আম্মু বাড়ির পাশে ডিপ টিউবয়েল থেকে পানি আনতে যায়। এ সময় আমাদের বাড়িতে পাঁচজন পুলিশ আসে। এরপর আমার মা বাড়িতে আসলে এর মধ্যে সিলন দারোগা (এএসআই সিলন আলী) আম্মুকে বলে কাছে যা আছে, বের করে দিতে বলে । তাঁর কাছে কিছু নেই জানালে তিনি (সিলন আলী) একজন নারী পুলিশকে ফোন করে ডেকে আনেন। তিনি আম্মুর শরীর তল্লাশি করেও কিছু পাননি। এরপর সিলন দারোগা আম্মুকে চড় মারতে থাকেন। আম্মুকে মারতে নিষেধ করলে তিনি (সিলন দারোগা) আমাকেও দুটি চড় মারেন। এরপর আমাকে ঘর থেকে বের করে নারী পুলিশের সহায়তায় ঘরে দরজা দিয়ে কী করেছে, জানি না। তবে আমার সামনে চুল ফ্যানের সঙ্গে বেঁধে আম্মুকে ঝুলিয়ে মারেতে থাকে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম সোহাগ বলেন, হাসপাতালের যে ডেথ সার্টিফিকেট পাওয়া তাতে উল্লেখ্য করা হয়েছে ওই নারী হৃদরোগে আক্রন্ত হয়ে মারা গেছেন।
জনউদ্যোগ,খুলনার পরিবেশ দিবসের আলোচনায় বক্তারা
প্রকৃতিকে সবুজায়নের মাধ্যমে সাজিয়ে রুখতে হবে মরুময়তা
খবর বিজ্ঞপ্তি
প্রকৃতিকে সবুজায়নের মাধ্যমে সাজিয়ে রুখতে হবে মরুময়তা। এজন্য গাছের চারা রোপণ, শহরের সবুজায়ন, বাগান তৈরি, নদী ও উপকূলে বনায়ন করা জরুরি হয়ে পড়েছে। শিল্পকারখানার বর্জ্য, পলিথিন বর্জ্য, ইলেকট্রনিক বর্জ্য, মিউনিসিপ্যাল বর্জ্য, মেডিকেল বর্জ্য, গৃহস্থালি বর্জ্য, কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক প্রভৃতি নদী, খাল, বিলের পানিকে প্রতিনিয়ত দূষিত করছে। খাল নদী প্রাকৃতিক জলাশয় দখল করে প্রাকৃতিক জলাধার ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে ফলে জলাধার কমে জলোচ্ছ্বাস বেড়ে যাচ্ছে। এ কারণে পৃথিবীর জলজ পরিবেশ বিনষ্ট হচ্ছে; ধ্বংস হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সংকট অনেক তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অতি উন্নত মাটি দূষণ, শব্দদূষণ, তেজস্ক্রিয়তা প্রভৃতি ক্রমাগত পৃথিবীর পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলছে। একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ-প্রাণী, জীব-জড়, জৈব-অজৈব বস্তুর পারস্পরিক মিথুস্ক্রিয়ায় তৈরি একটি শৃঙ্খল তৈরি হয়, যা বিনষ্ট হলে পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটতে শুরু করে। সুতরাং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাস্তুতন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। মানুষ নিজেদের স্বার্থে নির্বিচারে ধ্বংস করছে বাস্তুতন্ত্রকে। ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংসপ্রাপ্ত বাস্তুতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন করা প্রয়োজন। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার বিশ^ পরিবেশ দিবসের আলোচনায় বক্তারা।
সোমবার বিকাল ৫টায় খুলনা আর্ট স্কুলের মিলনায়তনে জনউদ্যোগ,খুলনার উদ্যোগে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্থ উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা ও ষন্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষকনেতা মানস রায়। প্রবন্ধ পাঠ ও সঞ্চালনা করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যানদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা শ্যামের সিংহ রায়, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম, সংগঠনের যুগ্ম আহব সৈয়দ লুৎফুল হক মিঠু, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, দেলোয়ার উদ্দিন দিলু, সরদার আবু তাহের, কৃষ্ণা দাস, সৈয়দ আলী হাকিম, শেখ আব্দুল হালিম, এম এম হাসান, খান সাব্বির হাসান অনিক, যুব সেলের জয় বৈদ্য,তীর্থ অধিকারী সন্তু, শৈলী দাশ, অন্বেষা মন্ডল, সৈয়দ ফাহাদ হোসেন, অভিজিৎ হেপ্ত, মো: রেজওয়ানুল হক, অপূর্ব মন্ডল, সাগর সরকার, দীপঙ্কও মূখার্জী, রাকেশ মন্ডল সিয়াম উজ জামান,নিলয় গাইন, সাগর জোয়াদ্দার,মো: তারেকুল ইসলাম বাবু, মৃণালীনি রায়প্রমুখ। সভায় বক্তারা বলেন, যুদ্ধক্ষেত্রে ভয়াবহ পারমাণবিক বোমার বিস্ফোরণ মানুষ প্রত্যক্ষ করছে। বর্তমানে দুই শতাধিক স্যাটেলাইট আবর্জনায় পরিণত হয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, যা যে কোনো সময় টাইমবোমার মতো বিস্ফোরিত হতে পারে বা অন্য কোনো স্যাটেলাইটের ওপর আঁছড়ে পড়ে ভয়ংকর কিছু ঘটাতে পারে। সুতরাং রকেট বা স্যাটেলাইটের মতো এসব মহাকাশ বর্জ্য পৃথিবীতে ভয়ংকর কোনো বিপর্যয় ডেকে আনার আগেই এগুলো নিয়ে ভাবতে হবে। পৃথিবীর মরুময়তা রুখতে বেশি বেশি করে গাছের চারা রোপণ, নদী ও জলাধার উদ্ধার করে মানুষ হিসেবে নিজেদের পরিচয় দেয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের কর্তব্য হবে। সভায় ছয়মাসের কার্যক্রম নির্ধারণ করা হয়।
মসজিদের টাকার হিসাব চাওয়ায় ২ সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ
বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় মসজিদের টাকার হিসাব চাওয়ায় ক্ষিপ্ত হয়ে মিথ্যা নাটক সাজিয়ে স্কুল শিক্ষক হাসানুজ্জামান ও দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল। গত শুক্রবার (৩১ মে) জুমার নামাজের পর উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মসজিদে এই ঘটনা ঘটে।
যে দুইজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয়েছে তাঁরা হলেন- ইসমাইল হোসেন ও আব্দুর রহমান বাবু। ইসমাইল হোসেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব জমিন পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি এবং অপরজন আব্দুর রহমান বাবু হলেন বার্তাকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার। তাঁরা উভয়ই রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের বাসিন্দা।
জানা যায়, শুক্রবার হাসানুজ্জামানসহ মুসুল্লিরা সভাপতি আব্দুল আউয়ালের কাছে গত কয়েক বছরের আয়-ব্যয় ও অনুদানের টাকার হিসাব দিতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই ওয়ার্ডের সাবেক এক মেম্বারের ইন্ধনে আব্দুল আউয়াল স্কুল শিক্ষক হাসানুজ্জামানের উপর চড়াও হন। এসময় সাংবাদিক ইসমাইল হোসেন ও আব্দুর রহমান বাবু ঠেকাতে গেলে আব্দুল আউয়াল তাদের উপর চড়াও হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ওইসময় তিনি বলেন তোদের কাছে টাকার হিসাব দিতে পারবো না এই কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন আব্দুল আউয়াল। পরেরদিন হঠাৎ দুপুরে দিকে থানার পুলিশ সাংবাদিক ইসমাইল হোসেন ও আব্দুর রহমান বাবুর বাড়িতে আসে। তখন তারা জানতে পারেন আব্দুল আউয়াল উল্টো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এর আগেরদিন শুক্রবার সন্ধ্যার পর ঝিকরগাছা থানায় এই মিথ্যা অভিযোগটি করেন আব্দুল আউয়াল। অভিযোগ করার পর ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে গ্রামের এক চায়ের দোকানে লোকজন জড়ো করে বসে ছিলেন আব্দুল আউয়ালের বড় ছেলে ও ছোট ছেলে। তারা দুজন চিৎকার করে আল্টিমেটাম দিয়ে বলেন যত টাকা লাগুক স্কুল শিক্ষক হাসানুজ্জামান ও সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দেবেন।এ ঘটনায় ঝিকরগাছার কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের এক মুরুব্বি বলেন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল একজন বদরাগী মানুষ। কথায় কথায় মসজিদের ভিতরে মুসুল্লিদের উপর চড়াও হন, এমন অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আব্দুল আউয়ালের তিনটা ছেলে, তিনটাই সন্ত্রাসী প্রকৃতির। তিন ছেলেরা হলেন, মোজাম্মেল (মোজাম), হারুন ও গিয়াসউদ্দিন। এরমধ্যে হারুন বিদেশে থাকেন।
তিনি বলেন, আব্দুল অউয়ালের বড় ছেলে মোজাম বেশ কিছুদিন আগে জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে লোকজনের সামনে পায়ের জুতা দিয়ে তার আপন চাচা চাঁদ মিয়াকে মারধর করে। মোজাম সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় ওই সময় চাচা চাঁদ মিয়া প্রাণের ভয়ে প্রতিবাদ পর্যন্ত করতে সাহস পাননি। গত দুইমাস আগে আউয়ালের ছোট ছেলে গিয়াসউদ্দিন জমিতে ঘাস রাখাকে কেন্দ্র করে তার আরেক আপন চাচা ফরজন আলীকে গ্রামের এক চায়ের দোকানের সামনে অতর্কিত হামলা চালায়। এসময় গিয়াসউদ্দিন দৌড়ে এসে তার চাচাকে উল্টো-পাল্টা কিল ঘুষি ও বুকে লাথি মারে। এতে চাচা ফরজন আলী গুরুতর আহত হন। পরে ফরজন আলী ভাইপো গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলে। শেষ পর্যন্ত সাহস পায়নি। আউয়াল ও তার দুই ছেলের কারণে পুরো ডাঙ্গী গ্রামজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কিছুদিন আগে আব্দুল আউয়ালের মেজো ছেলে মালয়েশিয়া প্রবাসী হারুন তার আপন বোনের দুই ছেলেকে মালয়েশিয়া থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। সে তার বোনকে হুমকি দিয়ে বলেন ১০ লাখ টাকা খরচ হলেও তার দুই ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন। এর কারণ হলো দীর্ঘদিন ধরে হারুনের মেয়ের সাথে তার বোনের ছোট ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা দু’জন কাউকে না জানিয়ে চুরি করে বিয়ে করে ফেলেন। পরে বিয়ের কথা জানাজানি হলে হারুনের বাবা আব্দুল আউয়াল অতিগোপনে তার নাতনিকে যশোর কোর্টে নিয়ে তালাক দিয়ে আসেন। তালাকের ঘটনা মেনে নিতে পারেননি আউয়ালের মেয়ে। তারপর আউয়াল তার প্রবাসী ছেলেকে দিয়ে ফোনের মাধ্যমে আপন মেয়েকে ভয়ভীতি ও মামলার হুমকি দেন। কথায় কথায় মানুষকে হুমকি-ধামকি থানায় অভিযোগ দেওয়া যেনো আব্দুল আউয়ালের একটা পেশা হয়ে গেছে। মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল বলেন, তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে।
দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাদঁসহ ঝিকরগাছার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। গতকাল রবিবার সন্ধ্যার পর উভয় পক্ষকে থানায় এসে মিটমাট করার কথা বলা হয়েছে। কিন্তু অভিযুক্তরা থানায় হাজির হলেও অভিযোগকারী থানায় হাজির হননি।










































