Home খেলাধুলা যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

50


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে। আজ শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়েছিল। যেখানে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এই ম্যাচটি বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া স্টার স্পোর্টস, আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে খেলাটি।