বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের সেই মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ( অঃদাঃ) নাজমুন নাহার ও অফিস সহকারী পতিত পবনের বিরুদ্বে আনিত অনিয়ম, দূনীতি ও সরকারী অর্থ আত্মসাৎ এর অভিযোগের প্রায় ১৮ মাস পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় গঠিত এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। অভিযোগকারীর মতে তদন্তের নামে ততকালীন উপ-পরিচালক ( অঃদাঃ) নাজমুন নাহার ও অফিস সহকারী পতিত পবন কে বাচাঁতে এই তদন্ত।
অভিযোগকারী সৈয়দা লায়লা আক্তার বলেন, আমি জেলা প্রশাসক বরাবর ১৬ টি অনিয়ম,দূনীতি ও সরকারী অর্থ আত্মসাৎ এর বিষয়ে অভিযোগ দায়ের করলে ততকালীন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ মহোদয় তদন্ত করে ১৩ টির সত্যতা পেয়েছিল। আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় গঠিত এক সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি‘র প্রধান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর যুগ্ম সচিব ( প্রশাসন) মুহাম্মদ রেজাউল কবীর গত ১৬ মে বাগেরহাট দুইদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রশিক্ষনার্থী, প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সব মিলিয়ে ৩৭ জনের জবান বন্দী গ্রহন করেন। লায়লা আরো জানান, প্রত্যেকের আলাদা আলাদা করে জবান বন্দী নিলেও ৪ জন প্রশিক্ষকরের জবান বন্দী একসাথে নেয়া হয়েছে যার মধ্যে অভিযুক্ত অফিস সহকারী পতিত পবন এর স্ত্রী নীতিকা হালদার ও রয়েছে যার জন্য অন্য তিনজন প্রকৃত ঘটনা বলতে পারেনি। এছাড়া তদন্ত কারী কর্মকর্তার আমাকে নানা প্রশ্ন করে হয়রানী ও নাজেহাল করেছে যার জন্য আমি ঘাবড়ে গিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি। তদন্ত কারীর কর্মকর্তার আচরণে আমার মনে হয়েছে এই তদন্ত নিরপেক্ষ হয়নি তিনি নাজমুন নাহার ও পতিত পবনকে বাচাতে নামকেঅস্তে একটি তদন্ত করেছেন। পূর্ণরায় তদন্ত করে প্রকৃত সত্য বের করে দূনিতীবাজদের আইনের আওতায় আনা উচিত বলে অভিযোগকারী উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা কর্মচারী জানান, তিনদিন তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন নাজমুন নাহার শেষের দিনে তার সামনে হাজির হন। তাকে হাজির হওয়ার জন্য চিঠি দিলেও তিনি শেষের দিন আসেন। ২৯ তম ব্যাচের প্রশিক্ষনার্থীর বিল ভাউচার বিষয়ে প্রযোজনীয় বিল উপস্থাপন করলেও উপযুক্ত হিসাবে গ্রহন করেননি। ভাতা প্রদান রেজিষ্টার, চেক বই দেখানো হলেও তিনি প্রমান হিসাবে গ্রহন করেনি।
তারা আরো জানান, তদন্ত কারী কর্মকর্তা বর্তমান ডিডি (অঃদাঃ)কে সংশ্লিষ্ট প্রমানাদি সত্যায়িত কপি প্রদানের নির্দেশ দেয়। এর ব্যাপ্তায় ঘটলে তিনি ( বর্তমান ডিডি অঃদাঃ) দায়ী থাকবেন । তদন্ত কারী কর্মকর্তা দুই অভিযুক্তদের সামনেই সকল কর্মকর্তা কে অপদস্ত করে। অফিসের আসবাবপত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে প্রমানাদি হওয়া সত্যেও তিনি দেখেন নি। তারা আক্ষেপ করে বলেন , তদন্ত কারী কর্মকর্তা অভিযুক্তদের সামনে কর্মকর্তা কর্মচারীদের অপমান করেন এতে বোঝাযায় তদন্ত কতটা নিরপেক্ষ হবে। তারা পূর্নরায় তদন্তের দাবী করেন।
এবিষয়ে বর্তমান উপ পরিচালক (অঃদাঃ) সাহেলা পারভিন বলেন, কম্পিউটার প্রশিক্ষক (অভিযুক্ত পতিত পবন এর স্ত্রী) নিতিকা হালদার আমার বিনা অনুমোতিতে গোপনে অভিযুক্ত নাজমুন নাহার কে ২৯ তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষনার্থীদের হাজিরা সংক্রান্ত তথ্য খাতার কাভার রেখে ভিতরের পাতা গুলি ছিড়ে দিয়ে দেয়। তিনি আরো জানান, ব্যাগ মেকিং ও কম্পিউটার প্রশিক্ষনার্থীদের হাজিরা খাতা অফিসে ছিল বাকী ট্রেডের খাতা যোগদানের পরে পাইনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার যোগদানের আগে যেসকল অনিয়ম হযেছে তার তদন্ত করতে আসছেন তিনি ।
এদিকে বাগেরহাটের সুশিল সমাজ, এনজিও সহ সাধারন জনগন বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের আনিত অনিয়ম, দূনীতি ও সরকারী অর্থ আত্মসাৎ এর বিষয়টির প্রকৃত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক সাস্তির দাবী জানিয়েঝেন।











































