Home খেলাধুলা ইংল্যান্ডের কাছে ধরাশয়ী পাকিস্তান

ইংল্যান্ডের কাছে ধরাশয়ী পাকিস্তান

38


স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের প্রস্তুতি সারতে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ইংল্যান্ড। তবে দুইটিই ভেসে যায় বৃষ্টিতে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জেতে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচও হয় পরিত্যক্ত। সিরিজ নির্ধারণী চতুর্থ ম্যাচে ইংলিশদের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। গতকাল বাবর আজমদের ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে জশ বাটলারের দল।

দ্য ওভালে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। তবে কোনো ওভার কাটা যায়নি। প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

১৫৮ রানের জবাবে ওপেনিংয়েই ৮২ রান তোলে বাটলার ও ফিল সল্টের উদ্বোধনী জুটি। ২৪ বলে ৪৫ রান করে ফেরেন সল্ট। দলের হয়ে এটিই সর্বোচ্চ রান। ১০২ রানের মাথায় আউট হওয়া অধিনায়ক বাটলার ২১ বলে করেছেন ৩৯ রান। উইল জ্যাকস ১৮ বলে ২০ রান করে আউট হলেও বেয়ারস্টো (১৬ বলে) ২৮ রানে ও হ্যারি ব্রুক (১৪ বলে) ১৭ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে শুরুটা মন্দ করেনি পাকিস্তান। ওপেনিং জুটিতে এদিন ফিরেছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জুটি। মাত্র ৬ ওভারে ৫৯ রান যোগ করেন এই দুজন। তবে এই রানের মাথায় বাবরের (২২ বলে ৩৬) পরই শুরু হয় ছন্দপতন। পরের ওভারেই ফেরেন রিজওয়ান (১৬ বলে ২৩)। মিডল অর্ডার এদিনও ছিল ব্যর্থ। উসমান খান ৩৮ রান করলেও ফখর জামান, শাদাব খান ও আজম খানরা হতাশ করেছেন পাকিস্তানকে। শেষদিকে ইফতিখার আহমেদের ২১ ও নাসিম শাহর ১৬ রানে ১৫৭ রান করে দলটি।