খবর বিজ্ঞপ্তি।।
দল আজ কঠিন দু:সময় অতিক্রম করছে, দেশে চলছে এক নায়কতন্ত্র, মানুষের কোন স্বাধীনতা নেই, আওয়ামীলীগ লুটপাটে ব্যস্ত সময় পার করছে। তারা মুখে গণতন্ত্র বলে কিন্তু কাজে কর্মে কোন মিল নেই। দলের প্রতিটি নেতাকর্মিদের শহীদ জিয়ার আদর্শ বুকে ধারন করার আহবান জানান। দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য সকলকে এক সঙ্গে কাজ কারতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমান বীর উত্তর এঁর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়স্থ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন। খুলনা বিএনপি ও ৫ থানার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মীর মোহাস্মদ বাবু। দুপুর সাড়ে ১২টায় সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়স্থ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ের সামনে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ।
এসময় উপস্থিত ছিলেন মীর কায়ছেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেন, ইস্তিয়াক হোসেন লাভলু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিউল ইসলাম শফি, মোস্তফা কামাল, শেখ রুহুল আমিন, মাহবুব হক, এড. সরফরাজ হিরো, শেখ জামিরুল ইসলাম, আশরাফ হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, রফিকুল ইসলাম শুকুর, মহিউদ্দিন টারজান, মেজবাহ উদ্দিন মিজু, শাসমুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, মেহেদী হাসান সোহাগ, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, আল বেলাল, মোস্তফা জামান মিন্টু, মিজানুর রহমান মিজান, এড. আবুল হোসেন, গাজী মিজানুজ্জামান তাজ, রিয়াজুর রহমান, এড. কামাল হোসেন, এড. রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আব্দুর রব মুন্সি, আলী আহমেদ, নাহিদ আল মামুন, খায়রুল ইসলাম লাল, নুরুল ইসলাম লিটন, হাবিবুর রহমান কাজল, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম, হেদায়েত হোসেন হেদু, আল আমিন তালুকদার প্রিন্স, শাকিল আহমেদ, আরিফুর রহমান আরিফ, শাহাবুদ্দিন আহমেদ, রাজিবুল আলম বাপ্পি, আবু তালেব, ফিরোজ আহমেদ, ওহেদুজ্জামান খোকন, শামীম খান, সাখাওয়াত হোসেন, মেজবাউল আলম, পারভেজ মোড়ল, লিটু পাটোয়ারী, মাসুদ রেজা, গোলঅম নবী ডালু, সুলতান মাহমুদ সুমন, হাসমত হোসেন, হুমায়ুন কবির ডাবলু, নাজমুল হুদা পলাশ, আসাদ সানা, মাহমুদ হাসান মুন্না, এসএম আলমগীর হোসেন, মারুফ হোসেন, আজাদ ভুঁইয়া, গফুর সরদার, সাজ্জাদ হোসেন, সেলিম গাজী, ইলিয়াস হোসেন, নাইফুল ইসলাম সান্নু, আবিদ আলী, কামাল হোসেন, হারুন মোল্লা, রায়জীদ হোসেন, শামীম রেজা, নাজমুস সাকিব, আবিদ আজাদ, দীপ জামান, মনিরুজ্জামান, সাগর, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
সদর থানা বিএনপি, ২৭নং ওয়ার্ড, ২৮নং ওয়ার্ড ও ৩০নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে বিভিন্ন স্থানে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, হাসান মেহেদী রিজভী, ইশহাক তালুকদার, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, তৌহিদুল ইসলাম খোকন, গাজী শাহাদাৎ হোসেন, জাকারিয়া লিটন, ইউনুচ শেখ, মোজাম্মেল হোসেন, মনিরুল আজম, মাসুদ রেজা, নুরুল ইসলাম লিটন, আবু তালেব, শুকুর আলী, আল আমিন তালুকদার প্রিন্স, রাজিবুল আলম বাপ্পি, শাহাবুদ্দিন আহমেদ, জুয়েল হোসেন, সোহাগ, শফিকুল ইসলাম, কামাল হোসেন, মনির বেল্লাল, মোস্তফা, মনির হোসেন প্রমুখ।
আছর বাদ খালিশপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নিউজপ্রিন্ট মিল সংলগ্ন জামে মসজিদে আলোচনা সভা ও শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, কাজী শফিউল ইসলাম শফি, নিজামুর রহমান লালু, এইচ এম আবু সালেক, মো. আশরাফ হোসেন, কাজী মাহবুবুল হক, মিজানুর রহমান খোকন, মো. মনিরুজ্জামান, মো. ইসমাইল হোসেন, কাজী ফজলুল কবির টিটো, কাজী সেলিম, বারেক হাওলাদার, নূরে আব্দুল্লাহ, মো. তছির উদ্দিন, মো. মনির হোসেন, মো. রমজান প্রমুখ।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মহেশ্বরপাশায় আলোচনা সভা ও শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম ও আসাদুজ্জামান মুরাদ। এসময় উপস্থিত ছিলেন মোল্যা মুজিবর রহমান, শরিফুল আনাম, মিনারুল ইসলাম, সৈয়দ গাজী, আলতাফ হোসেন, সেলিম মোল্যা, গৌতম দে হারু, ফারুক হোসেন, রিপন হোসেন, এরশাদ হোসেন, শহিদুল ইসলাম, রাশিকুল আনাম, তানভিরুল হুদা নিউটন, ইকবাল হোসেন, আসাদুর রহমান, কাকলী বেগম প্রমুখ।








































