Home আন্তর্জাতিক ১৫০ ফুট নিচে পড়ল তীর্থযাত্রীদের বাস, নিহত ২১

১৫০ ফুট নিচে পড়ল তীর্থযাত্রীদের বাস, নিহত ২১

35


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মুতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ২১ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৭ জন। তাদের অনেকের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টা ৩৫ মিনিটে জম্মু জেলার আখনুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তর প্রদেশ থেকে যাত্রা শুরু করে বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে ভক্তদের নিয়ে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পুউনি এলাকার শিব খোরির দিকে যাচ্ছিল। জম্মু জেলার চৌকি চোরা বেল্টের টুঙ্গি-মোড়ে পুঞ্চ এলাকায় জম্মু-রাজৌরি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫০ ফুট নিচের খাদে পড়ে যায়।

আহত যাত্রীরা জানান, বাসচালক মহাসড়কে একটি বাঁক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী গাড়ি আসায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহা। উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে ৭ জনকে আখনুর হাসপাতালে এবং ৪০ জনকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।