Home আঞ্চলিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদত বার্ষিকী: বিভিন্ন থানা-ওয়ার্ডে...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদত বার্ষিকী: বিভিন্ন থানা-ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ

21


।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আবির্ভাব এক ক্রান্তিকালে। ১৯৭১ সালে তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা সেই সময় সারাদেশে মানুষের মনে সাহস ও উদ্দীপনা যুগিয়েছিল। তিনি জাতীয় সকল সঙ্কটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাব দেয়া হয়। স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তার অনবদ্য অবদানের কথা জাতি কোনো দিন ভুলবে না।
বৃহস্পতিবার (৩০ মে) মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে আলোচনা সভা দুস্থদের মাঝে খাবার বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিক জাতীয়তাবাদীকে হারায়। তবে চক্রান্তকারীরা যতই চেষ্টা করুক কোনো ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হননি, বরং জনগণের হৃদয়ে চিরজাগরুক হয়ে অবস্থান করছেন তিনি।
।। সদর থানা বিএনপি।।
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টায় সদর থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। থানা বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
।। আইনজীবী ফোরাম।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা আড়াইটায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি এড. শেখ মাসুদ হোসেন রনির সভাপতিত্বে এবং এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. এস, এম, শফিকুল আলম মনা, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. লতিফুর রহমান লাবু, এড. সত্য গোপাল ঘোষ, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. তসলিমা খাতুন ছন্দা, এড. মোল্লা মোঃ মাসুম রশিদ, এড. মশিউর রহমান নান্নু, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এড. আসাদুল আলম, এড. কাজী খালিদ হাসান জনি, এড. মুনজিল আলী, এড. আবু হুরায়রা সোহেল, এড. শফিউল আলম তুতি, এড. মহিউদ্দিন মারুফ, এড. মুজাহিদুল ইসলাম শামীম, এড, হুমায়ুন কবির উজ্জ্বল, এড. জুলকার নাইম, এড. সাইফুর রহমান সুমন, এড. মুস্তাকুজ্জামান মুক্ত, এড. মিজানুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্বরচিত কবি আবৃত্তি করেন এড. স্বপন মজুমদার ও এড. মিজানুর রহমান। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর হোসেন।
।। খানজাহান আলী থানা।।
জোহর বাদ খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে আলোচনা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ হয়। অনুষ্ঠানে কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আঃ সালাম, এমদাদ হোসেন, ফরহাদ হোসেন, রফিকুল ইসলাম, মীর মনিরুল ইসলাম সংগে, মীর সওকত হোসেন হিটু, মিজানুর রহমান, আঃ বারেক , সাহাবুদ্দিন, মোয়াজ্জেম হোসেন বাবু, কামরুজ্জামান, শহিদুল ইসলাম সোহেল, ওবায়দুর রহমান চয়ন, কামরুল ইসলাম, মেহেদী হাসান বাপ্পী, ইলিয়াস হোসেন, লিমন মোল্লা, দেলোয়ার হোসেন জসিম, জুয়েল হাওলাদার, জসিম সেখ, রশিদ পাটোয়ারী, রাসেল হাওলাদার, মনির হাওলাদার, শেখ নজরুল ইসলাম, রবিউল ইসলাম, নয়ন হাওলাদার প্রমুখ।
।। আটরা গিলাতলা ইউনিয়ন।।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আটরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও তাবারক বিতরন করা হয় ইউনিয়ন বিএনপির আহবায়ক খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস, উপস্থিত ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ ইমদাদুল হক, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ ফরহাদ হোসেন এর পরিচালনায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইউনিয়ন বিএনপির কমিটির সদস্য আব্দুস সামাদ মাস্টার, বিএনপি নেতা সরদার বিল্লাল হোসেন , শেখ আসলাম হোসেন ,খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা লিমন হোসেন প্রমূখ।