Home Uncategorized খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

399

স্টাফ রিপোর্টার।।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি রূপসা গরুর হাট গণ কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত. আব্দুর রব সরদারের ছেলে।