Home আঞ্চলিক পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ’র নেতৃবৃন্দকে বিএনপির অভিনন্দন

পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ’র নেতৃবৃন্দকে বিএনপির অভিনন্দন

31


খবর বিজ্ঞপ্তি।।
সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে খুলনায় আত্মপ্রকাশ করা “পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ” এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (২২ মে) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে।

গণমাধ্যমের টুঁটি এমনভাবে চেপে ধরা হয়েছে যাতে গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি বিপন্নের পথে। দুঃশাসন পাকাপোক্ত করতে গণমাধ্যমকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, সাংবাদিক হত্যা, গ্রেফতার, নির্যাতন চলছেই। কথায় কথায় গণমাধ্যম বন্ধ করে দেয়া হচ্ছে। সাংবাদিকদের জেলে ঢোকানো হচ্ছে। কালাকানুন তৈরি করে গণমাধ্যমকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলা হয়েছে। বিগত ১৫ বছরে প্রায় ৬০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। জেলে ঢোকানো হয়েছে অনেক সাংবাদিককে। এমন সময় এধরণের একটি সংগঠনের আত্মপ্রকাশ সত্যিই প্রশংসার দাবি রাখে।


তারা আরো বলেন, সাংবাদিকদের সংগঠনগুলো যখন অসাংবাদিক, ব্যবসায়ী ও দুর্বৃত্তায়নের দখলে চলে গেছে তখন খুলনায় পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ ব্যক্তি স্বার্থের উর্ব্ধে উঠে দেশ, গনতন্ত্র ও সাংবাদিকদের কল্যানে কাজ করবে। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।