Home খেলাধুলা যুক্তরাষ্ট্রে মেসির আয় কত, জানা গেল

যুক্তরাষ্ট্রে মেসির আয় কত, জানা গেল

39


স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের সেরা সময়টা লিওনেল মেসি কাটিয়েছে বার্সেলোনায়। স্প্যানিশ ক্লাবটির হয়ে সম্ভাব্য সবকিছু জিতে হয়েছেন কিংবদন্তিও। এই ক্লাবেই অবসরের ইচ্ছে থাকলেও অবশ্য তা আর হয়ে ওঠেনি। কাতালান জায়ান্টদের বিদায় জানিয়ে পিএসজি ঘুরে আর্জেন্টাইন তারকা এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন।

মায়ামিতে খেলে মেসির আয় কত, এমন কৌতুহল রয়েছে সমর্থকদের মাঝে। সম্প্রতি একটি সংস্থার পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে তারা বলছে, ২৬টি ক্লাবের সব ফুটবলারদের থেকে মেসির একার বেতন বেশি!

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশ করা তথ্য অনুযায়ী, মেসি ভাতা হিসাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৭ কোটি টাকা পান। এ ছাড়া বেতন হিসাবে রোজগার আরও ১২১ কোটি। অর্থাৎ মেসির মোট রোজগার ৩৫৮ কোটি টাকার কাছাকাছি। এ ছাড়াও বাণিজ্যিক বোনাস এবং এজেন্টের বেতন রয়েছে। ২০২৫ পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। তবে চুক্তিতে কোনো পারফরম্যান্স বোনাস নেই।

এদিকে মেসির পেছনে প্রতি বছর মায়ামির খরচ হয় ৪১.৭ মিলিয়ন ডলার। এমএলএসের ২৬টি ক্লাব তাদের সব ফুটবলারদের বেতন ও বাকি খরচ বাবদ যে অর্থ খরচ করে, তার থেকেও মেসির বেতন বেশি। মায়ামি বাদে শুধুমাত্র টরন্টো এবং শিকাগোর খরচ মেসির বেতনের থেকে বেশি।

ফুটবলার বেতন বাবদ অর্থ খরচের তালিকায় সবার নীচে রয়েছে সেন্ট লুইস। তারা মোটামুটি ১৪০ কোটি টাকা খরচ করে বছরে।