Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

41
বেগুনের নষ্ট অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। যেটুকু আছে, সেটিও ভালো কি না, তা যাচাই করে দেখছেন এক ক্রেতা।

তিনটি দিবস বাঙ্গালির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে: বস্ত্র ও পাট মন্ত্রী
তথ্য বিবরণী
বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে প্রত্যাবর্তন করেন। বাঙ্গালি জাতির জীবনে তিনটি প্রত্যাবর্তন দিবস গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি, ১৯৮১ সালের ১৭ মে এবং ২০০৭ সালের ৭ ই মে। এই তিনটি দিবস বাঙ্গালির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

তিনি শনিবার বিকালে খুলনা খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলস লি: প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, ১৫ আগস্ট ১৯৭৫ সাল বাঙালি জাতির ইসিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসবভনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধুর খুনিরা এখনও বাংলাদেশে বিচরণ করছে। শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিলো। তিনি বলেন, শেখ হাসিনা মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ার পৌঁছে দিয়েছেন, পহেলা জানুয়ারি প্রায় ৩৬ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ৩৪ লাখ গৃহহীন মানুষকে ঘর দিয়েছেন, ঠিকানা দিয়েছেন ও আশ্রয় দিয়েছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে গিয়েছিলো, লুটপাট করেছিলো।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনার যত উন্নয়নের দৃশ্যপট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। অন্য কোন সরকারের পক্ষে এতে উন্নয়ন সম্ভব না। এজন্য প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা গর্ববোধ করি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ছানাউল্লাহ নান্নুর সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার।
অনুষ্ঠানে খালিশপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান, থানার ওসি-সহ ৩জনের বিরুদ্ধে আদালতে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
জি এম সাগর হোসেন, স্টাফ রিপোর্টার
কেশবপুরে প্রভাবশালী একজন জনপ্রতিনিধির প্ররোচনায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, থানার ওসি জহিরুল আলম ও বিশিষ্ট ঘের ব্যাবসায়ী সেলিমুজ্জামান আসাদের নামে অসৎ উদ্দেশ্যে আদালতে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ বলেন, কেশবপুর উপজেলার বলধালী বিলে আমার ৪ শত বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। ঐ এলাকার প্রকৃত কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে আমি বিগত ৬ বছর যাবৎ মাছের ঘেরটি পরিচালনা করে আসছি। চলতি বছর ঘেরের ডিডের মেয়াদ শেষ হওয়ায় কৃষকরা পুনরায় ঘেরটি আগামী ৫ বছরের জন্য আমার নামে ডিট করে দেয়। যাতে ৩২০ বিঘা জমির মালিকের স্বাক্ষর রয়েছে। জমির হারি ৩৬ হাজার টাকা বিঘা প্রতি ধার্য করা আছে। যা বিগত ১ বৈশাখ থেকে কার্যকর রয়েছে।
বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উপজেলা ব্যাপী ঘের দখল, টেন্ডারবাজী ও চাঁদাবাজীর মহোৎসব শুরু হয়েছে। যাহা প্রতিরোধে যশোর জেলা পুলিশ সুপারের সহযোগিতায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম সফলভাবে দমন কাজ করেছেন। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ মধ্যকুল গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম প্রভাবশালী এক জনপ্রতিনিধির প্ররোচনায় বিজ্ঞ আদালতে আমি সহ থানার ওসি জহিরুল আলম ও বিশিষ্ট ঘের ব্যাবসায়ী সেলিমুজ্জামান আসাদের নামে অসৎ উদ্দেশ্যে আদালতে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা করেছে।
সংবাদ সংম্মেলনে তিনি আরো বলেন, উপজেলা নির্বাচন চলাকালীন ব্যাস্ত থাকায় আমি থানায় কোন অভিযোগ করতে পারিনি। কিন্তু মধ্যকুল গ্রামের জাহাঙ্গীর আলম বিজ্ঞ আদালতে যে অভিযোগ করেছে, সেখানে আমি ও ঘের ব্যাবসায়ী সেলিমুজ্জামান আসাদের উপস্থিতিতে থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম ক্রসফায়ারের ভয় দেখানো বিষয়ে আদালতে যে চাঁদাবাজীর অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যা কেশবপুর থানার সিসি ক্যামেরা পর্যালোচনা করলে জানা যাবে। বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে একজন প্রভাবশালী জনপ্রতিনিধির প্ররোচনায় ও তার নিকটাত্নীয়দের মাধ্যমে উপজেলা ব্যাপী ঘের ভেড়ী জবরদখল, চাঁদাবাজী শুরু হয়েছে। যা কেশবপুর শহরের একটি বাসায় বসে নিয়ন্ত্রণ করা হয় বলে জনশ্রুতি রয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি বিজয়ী হওয়ায় উপজেলা আওয়ামী লীগসহ তৃণমূল আওয়ামী লীগ যখন শক্তশালী ও ঐক্যবদ্ধ ঠিক তখনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ হিসেবে আমিসহ উপজেলা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্থ করতে এ ধরণের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার।
নেতৃবৃন্দ নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ-সহ উক্ত ৩ জনের নামে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মনসুর আলী, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, সদস্য রনি হোসেন, জি এম হিরোন তারেক, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক অলিয়ার রহমান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরু, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সালাউদ্দীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

কর্মীসভায় বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক
গ্লোবাল পলিটিক্সে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বর এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এমপি বলেছেন, গ্লোবাল পলিটিক্সে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই পলিটিক্স বিচক্ষণতার সাথে মোকাবেলা করছে জননেত্রী শেখ হাসিনা। আজ তিনি বিশ^ নেতা হিসেবে গ্লোবাল পলিটিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে শত প্রতিকূলতার ভিতরেও যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে বিশে^র দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে উন্নীত করতে সমর্থ হয়েছেন। যেদিন বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে সেই দিনই বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে ফিরে বঙ্গবন্ধুর মতো দেশের মানুষকে উজ্জীবিত করেছিলো। সেই উজ্জীবিত গণজাগরণ একসময় গণবিস্ফোরণ রূপ নেয়। আর সেই গণবিষ্ফোরনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি বাঙালির অধিকার ফিরিয়ে দেয়ার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ শুরু করেন। শেখ হাসিনা বাংলাদেশকে বিশে^র বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করান।
তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে অনুসরণ করতে হবে। তাঁরা দেশের সংগঠনকে শক্তিশালী করে গণবিস্ফোরণ ঘটিয়েছিলেন। এখনও বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা। ষড়যন্ত্রকারীরা বসে নেই। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে অনুসরণ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সহযোগী সংগঠনের সম্মেলন হবে না তা হতে পারে না। সুতরাং সহযোগী সংগঠনকে অবিলম্বে গঠন করে স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এমপি। এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, শামছুজ্জামান মিয়া স্বপন, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর হোসেন খান, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, নুর মোহাম্মদ শেখ, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, এ্যাড. ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, জামিরুল হুদা জহর, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, মো. আযম খান, শেখ এশারুল হক, শেখ মো. রুহুল আমিন, আব্দুল হালিম সরদার, আতাউর রহমান শিকদার রাজু, মো. ফয়েজুল ইসলাম টিটো, অহিদুল ইসলাম পলাশ, মুন্সি মো. সেলিম হোসেন, মীর মো. লিটন, মুন্সি মোত্তালিব মিয়া, মুক্তিযোদ্ধা মোতাবেল মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, সফিকুর রহমান পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নাসরিন আক্তার, শেখ নজিবুল ইসলাম নজিব, মীর বরকত আলী, কাউন্সিলর রোজী ইসলাম নদী, কাউন্সিলর ইমরুল ইসলাম, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর রাফিজা আক্তার মীরা, আঞ্জুমনোয়ারা বেগম, মমতাজ বেগম, জেসমিন সুলতানা শম্পা, মিনু রহমান, পারভিন ইলিয়াছ, নুরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, নাসরিন ইসলাম তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, অধ্যা. সুরাইয়া পারভিন, রেখা খানম, মাকসুদা খানম পাখী, সাবিহা ইসলাম আঙ্গুরা, সবনম মুস্তারী বকুল, রোকেয়া রহমান, কবিতা আহমেদ, মাহমুদুর রহমান রাজেসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আশাশুনিতে দুজন ওয়ারেন্টের আসামী গ্রেফতার
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (১৮ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই পিয়াস কুমার সাহা, এসআই শ্যামা প্রসাদ রায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানা-২৬৪/১৯ এর আসামী শ্রীউলা গ্রামের হারুন গাজীর ছেলে রুবেল গাজী এবং সিআর পরোয়ানা- ৮৪৭/২৩ এর আসামী খরিয়াটি গ্রামের রুহুল কুদ্দুস শেখের স্ত্রী শারমিন খাতুনকে থানা এলাকা হতে গ্রেফতার করেন।

কুয়েটের অমর একুশে হলের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অমর একুশে হলের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ১৮ মে শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অমর একুশে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করে। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী নবীন প্রকৌশলীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে অমর একুশে হলের সহকারী প্রভোস্টবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রূপসায় চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবের পক্ষে তালিমপুর গ্রামবাসীর উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
এসএম হাবিবকে বিজয়ী করার লক্ষে তালিমপুর গ্রামবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮মে) বিকালে বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন,
উপজলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান।

নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজির হোসেন এর সভাপতিত্বে ও
উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমান, মোঃ ওলিয়ার রহমান মাস্টার, সংরক্ষিত ইউপি সদস্য লিপিকা রাণী দাস, মহিলা আওয়ামী লীগ নেতা রোকেয়া বেগম, রেখা বেগম, যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন, আওয়ামী লীগ নেতা আলী আকবর শেখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈনুদ্দিন, মোঃ মন্টু হাওলাদার, সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল রানা, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, কৃষক লীগ নেতা মোঃ জিয়াউদ্দিন জিয়া, যুবলীগ নেতা মোঃ জাহিদুর রহমান, সমাজসেবক মোঃ মহিউদ্দিন তানসেন, আওয়ামী লীগ নেতা
আঃ মালেক শেখ, মোঃ আহাদুজ্জামান আহাদ, আব্দুস সালাম শেখ, আজহার শেখ, মোঃ মজিবর রহমান, মোঃ মোস্তাকিম শেখ, মোঃ বাবু শেখ প্রমুখ।

ডুমুরিয়ায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গাছ থেকে পড়ে জিয়াউর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার খর্ণিয়া বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া এলাকার নুর মোহাম্মদ শেখের ছেলে এক সন্তানের জনক জিয়াউর রহমান ঘটনার দিন সকালে খর্ণিয়া বাজার¯’ জনৈক মজিদের দোকানের সামনে একটি তাল গাছে তাল কাটতে উঠে। এ সময় অসাবধানতা বশত পা পিছলে নিচের পাকা রাস্তার উপর পড়ে জিয়াউর রহমানের কান দিয়ে প্রচুর রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এরপর মাগরিব নামাজ বাদ ভদ্রদিয়া জামে মসজিদের সামনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হয়েছে।

ইসলামী আন্দোলন নেতা বেলায়েত হোসেন এর ইন্তেকালঃ জেলা নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশে এর সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) গতকাল ১৭ মে শুক্রবার বেলা ৩টা ৪৫মি. ঢাকার মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ঢাকা জেলা দক্ষিণ শাখা কেরাণীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থবোধ করলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাচলাকালে জুমার নামাজের পর বেলা ৩.৪৫ মি. ইন্তেকালে করেন। ১৮ মে শনিবার সকাল ৮টা মরহুমের নিজ বাড়ী মাদারীপুরের সদর থানার ঝিকরহাটি মোস্তাফাপুর মোড়ে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।বিবৃতি দাতা গান হলেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা শাখা সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালীব সহ সভাপতি মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ মোঃ মুজিবুর রহমান মোঃ রেজাউল করিম মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মুহিব্বুল্লাহ, মাওলানা মোঃ আসাদুল্লাহ হামিদী, মোঃ জাহিদ হাসান,মোঃ হায়দার আলী, শেখ মোঃ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব মাওঃ মাহবুবুল আলম মাওলানা মোঃ হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান সাঈদ ,মোহাঃ তরিকুল ইসলাম দবীর, মাওলানা মোঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, আকিছুর রহমান,মোঃ আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন,মুফতি ওমর ফারুক মোঃ ওলিয়ার রহমান , মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।

মুদ্রণ শিল্প মালিক সমিতির সভায় রেট বাস্তবায়ন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে॥ মালিক সমিতি কর্তৃক নির্ধারিত রেট বাস্তবায়নের মধ্য দিয়ে মালিকদের স্বার্থ সংরক্ষণ সহ শ্রমিক কর্মচারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় আরাফাত হোটেলের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ জি এম হোসেন মাহমুদ বাচ্চু, শিল্প ও ফাক্টরী বিষয়ক সম্পাদক মো. রকিবুল আলম সজীব, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ পারভেজ খান হিরণ, নির্বাহী সদস্য মো. সাইদুর রহমান ও শংকর ঘোষ।
সভায় মালিক সমিতি কর্তৃক নির্ধারিত রেট বাস্তবায়ন, চাঁদা এবং সদস্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি উপ কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. মিজানুর রহমান বিশ^াসকে আহবায়ক এবং মো. মাসুদ পারভেজ খান হিরণকে সদস্য সচিব এবং মো. নাসিরউদ্দিন, জি এম হোসেন মাহমুদ বাচ্চু, মো. রকিবুল আলম সজীব, মো. সাইদুর রহমান ও শংকর ঘোষকে সদস্য করা হয়েছে। এই কমিটি সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রম সম্পন্ন করে ২১ মে ’২৪ খ্রি. মঙ্গলবারের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকের কাছে প্রতিবেদন দাখিল করবেন বলে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দর্শনায় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক মতবিনিময়
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পুরাতন বাজার প্রতিষ্ঠানের হলরুমে দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম,
মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, দক্ষিণ চাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হান্নান, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ন কবির, শ্যামপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ,অভিভাবক আবুল কাশেম, দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক তনুশ্রী, লিটিল এনজেল ইন্টাঃ স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার দত্ত,সহকারি শিক্ষক সোলাইমান হক প্রমুখ। স্কুলের উদ্যাক্তা আজমপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ কুমার দাসের উপস্থাপনায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ মানসম্মত শিক্ষার জন্য করণীয় কি তা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি ও সভাপতিকে ক্রেস প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

দিগরাজ শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাবের উদ্বোধন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
মোংলার দিগরাজ ব্যাংক রোডে শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাবের স্থানীয় নিজস্ব কার্যলয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১৭ মে শুক্রবার বিকাল ৪ টায় জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে এলাকার শত শত যুবক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, সমাজ সেবক, শান্তি নগর আবাসিক এলাকার বিভিন্ন বয়সের পুরুষ – মহিলা সহ এলাকার সুধীজনদের নিয়ে ক্লাবের নিজস্ব কার্যলয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও মোংলা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব নাছির উদ্দীন হাওলাদার। এ সময়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, ফিতা কেটে ও কেক কাটার মধ্যে দিয়ে এবং ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য সকলের কাছে দোয়া কামনা করে আলোচনা সভার মধ্যে দিয়ে ক্লাবের নতুন কার্যলয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। শুভ উদ্বোধন কালে ক্লাবের আহবায়ক পারভেজ শেখ তার স্বাগত বক্তব্য বলেন আজ আমাদের ক্লাবের বসার জায়গা হয়েছে তাই এলাকার যুবকদের নিয়ে শান্তি নগর আবাসিক এলাকার উন্নয়নে ও মাদক মুক্ত সমাজ গঠনে মাদক থেকে যুবকদের দুরে সরিয়ে খেলা- ধোলার মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এলাকার যুবকদের নিয়ে একটি সুন্দর সংগঠন গড়ে তুলতে পারি। এছাড়া উদ্বোধন কালে আলহাজ্ব নাছির উদ্দীন হাওলাদার বলেন আজকের যুবক আগামী দিনের ভবিষ্যত। তাই যুবকরাই পারে একটা এলাকাকে সুন্দর ভাবে সাজাতে। শুধু এলাকা নয় দেশ গঠনে তাদের ভূমিকা সকলের উর্ধে। আমি শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাবের ছেলেদের কোন খারাপ কাজে কখনো দেখিনি এদের অধিকাংশ ছেলেরাই নামাজি, মসজিদে আমার সাথে নামাজে দেখা হয়। এলাকায় কেউ মারা গেলে, বিপদে পড়লে, কারো রক্তের প্রয়োজন হলে, মরণব্যধি করোনা ভাইরাসের সময় এলাকার মানুষের পাশে এদেরকে আগে পেয়েছি তাই এদের সংগঠনের জন্য আমি সর্বক্ষণ পাশে থেকে সহযোগিতা করে যাবো। তাই শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাবের আরো শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি এবং এলাকার সকলের সহযোগিতা কামনা করি।

খুবিতে ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলন উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, পদার্থবিজ্ঞান হচ্ছে মৌলিক বিজ্ঞান। পদার্থবিজ্ঞানের অগ্রযাত্রার কথা বলতে গেলে সতের শতকের বৈজ্ঞানিক বিপ্লব থেকে উদ্ভূত হয়েছিল, এরপর ঊনিশ শতক, বিশ শতক এবং আজকের এই একুশ শতকে আমরা যেখানে রয়েছি পদার্থবিজ্ঞানের বিকল্প কিছুই নেই। আধুনিক সভ্যতা, নেটওয়ার্কিং কমিউনিকেশন, চতুর্থ শিল্প বিপ্লব- সবকিছুর সাথেই রয়েছে পদার্থবিজ্ঞান। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আমরা যে উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি, তা অচিরেই পূরণ হবে।
১৮ মে (শনিবার) সকাল ৯টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন আয়োজিত ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে বক্তৃতাকালে উপাচার্য এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘ভবিষ্যতের অগ্রযাত্রায় পদার্থবিজ্ঞানের ভূমিকা’।
উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন আয়োজিত এই জাতীয় সম্মেলন থেকে প্রথিতযশা গবেষকদের পাশাপাশি শিক্ষার্থী ও নবীন গবেষকরা তাদের গবেষণা নিবন্ধ উপস্থাপন করবেন। তারা তাদের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে দেশকে এগিয়ে নেবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া বাংলাদেশে পদার্থবিজ্ঞানের গবেষণা কোন পর্যায়ে রয়েছে এবং বিশ্বকে দেওয়ার জন্য বাংলাদেশের কি রয়েছে তা উঠে আসবে। এই সম্মেলনে অংশগ্রহণকারীদের পারস্পরিক সহযোগিতায় পদার্থবিজ্ঞান এগিয়ে যাবে এবং আজকের এই জাতীয় সম্মেলনের অভিজ্ঞতায় ভবিষ্যতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সময়োপযোগী এই জাতীয় সম্মেলন আয়োজনের জন্য পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধানসহ আয়োজক কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চিফ সায়েন্টিফিক অফিসার ড. সৈয়দ মোহাম্মদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য-সচিব ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী রিদওয়ান আল জাওয়াদ, অন্বেষা চক্রবর্ত্তী ও নাফিয়া ওয়াহিদ নির্ঝর।
এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ৫টি প্যারালাল সেশনে ৫৫টি ওরাল প্রেজেন্টেশন এবং ২৯টি পোস্টার প্রেজেন্টেশন করা হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।

খুবিতে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পিআইসি, সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
“খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)” প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১১তম সভা ১৮ মে (শনিবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিআইসি’র সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, অগ্রগতি এবং অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। সভায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যবৃন্দ প্রকল্পের আওতাধীন চলমান উন্নয়ন কাজের উল্লেখযোগ্য অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত সমস্যা সমাধানে মতামত প্রদান করেন।
সভায় উপাচার্য বলেন, শিক্ষা-গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আজ সকলের কাছে প্রশংসিত হচ্ছে। টানা দুইবার টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ও কিউএস র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার পর এবার টাইমস হায়ার এডুকেশনের ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি অবকাঠামোগত ক্ষেত্রেও এ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আজ দৃশ্যমান। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সার্বিক সহযোগিতায় অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অনেকগুলো অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটির কাজ চলমান রয়েছে। প্রকল্পটি দ্বিতীয়বার সংশোধন হলে সবগুলো অবকাঠামোর নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে। প্রকল্প শেষে শিক্ষা-গবেষণার পাশাপাশি অবকাঠামোগত ক্ষেত্রেও খুলনা বিশ্ববিদ্যালয়ের বদলে যাওয়া সকলের কাজে দৃশ্যমান হবে। তিনি এই প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ প্রদানের জন্য পিআইসির সংশ্লিষ্ট সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং প্রকল্পের কাজ সঠিকভাবে শেষ করতে প্রতিনিধি দলের সহায়তা কামনা করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ম সচিব শিবানন্দ শীল, সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কমিটির সভাপতি, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খো. মাহফুজ-উদ-দারাইন, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
এ সময় পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-৬ এর পরিচালক সোনিয়া বিনতে তাবিব, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাজিয়া ইসলাম, উপসচিব রকিবুল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের মাল্টিসেক্টরাল ইস্যুজ ও সমন্বয় অনুবিভাগের উপ-প্রধান নাহিদ ফারজানা সিদ্দিকী, প্রোগ্রামিং বিভাগের উপ-প্রধান বাবুলাল রবিদাস, একনেক-১ শাখার সিনিয়র সহকারী প্রধান স্নিগ্ধা তালুকদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব নুসরাত জাহান, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল, সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত থেকে আলোচনা করেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) খায়রুল বাশারসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ প্রকল্পের আওতাধীন চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

যশোরে ৫০ তরুণ-তরুণীর অন্যরকম বিয়ে
যশোর অফিস
যশোরে মহাধুমধামে বিনা যৌতুকে বিয়ে হলো ৫০ তরুণ-তরুণীর। যাদের কাছে এমন আয়োজন ছিল স্বপ্নের মতো, তাদের সেই স্বপ্নই পূরণ করলো শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

শনিবার দুপুর গাজীরদরগাহ কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এতিম ও অসচ্ছল পরিবারের তরুণ-তরুণীরা। শুধু তাই নয়, বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার।

পাগড়ি আর লালশাড়ি পরে অর্ধশত বর-কনে আসেন বিবাহ স্থলে। ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনের পর নতুন বউ নিয়ে হাসিমুখে ফিরে যান নিজ নিজ বাড়িতে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনের কোনো কমতি ছিল না।

নিজের বিয়ের এমন অনুষ্ঠানের স্বপ্ন দেখারও সাহস পায়নি কনেরা। বরদের আনন্দও কম নয়। নতুন বউকে নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা। এমন ধুমধাম বিয়ের আয়োজন কল্পনাও করেননি তারা।

আয়োজকরা জানিয়েছেন, যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে। যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীর। পাশাপাশি গরিব অসহায় পরিবারগুলো ধুমধাম করে তাদের সন্তানদের বিয়ে দিতে পারে তা নিশ্চিত করতে এমন আয়োজন করা হয়।

বিয়ের পাশাপাশি নগদ টাকা, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলাসহ সংসার সাজানোর সরঞ্জামও দিয়েছে সংস্থাটি।

কবি নজরুল জন্মজয়ন্তী সফলের লক্ষ্যে সংস্কৃতিকর্মী মঞ্চের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন সফল উপলক্ষে ১৮ মে ২০২৪ কেলা ১১টায় মোকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে খুলনা নাট্যনিকেতন কার্যালয়ে বাংলাদেশ সংস্কৃতিকর্মী সমাবেশ মঞ্চ, খুলনার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কবির জন্মদিন অত্যন্ত ভাব-গাম্ভীর্য ও গুরুত্ব সহকারে উদযাপন এবং খুলনায় সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের অপূরণীয় বেশ কয়েকটি দাবি পূরণের বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কামরুল ইসলাম বাবলু, এড. এম হুসাইন বিল্লাহ, তরুণ কুমার মজুমদার, পরিমল মল্লিক, এনামুল হক বাচ্চু, অরবিন্দ মৃধা, জাহানারা আকতারি, মোঃ ইমদাদ আলি জেসমিন জামান, দীপক দত্ত, সানমানুল মেহেদী মুকুট, এল কে টপি, মিনা মিজানুর রহমান প্রমুখ।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১১ জ্যৈষ্ঠ (২৫ মে ’২৪) বিকেল সাড়ে ৪টায় শহীদ হাদিস পার্কে কবি নজরুল শোভাযাত্রা ও ‘গাহি সাম্যের গান’Ñশীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্যোগ গ্রহণ করা হয়। অপরদিকে সভায় শিল্পী রবীন্দ্রনাথ মল্লিকের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন দাঁড়িয়ে ২ মিনিট নিরবতা পালন করা হয়।

মন্ত্রী নানকের সাথে বরিশাল সমিতি’র মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি

বরিশালের কৃতিসন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী জননেতা অ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি’র সাথে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৮ মে শনিবার বিকেল ৩টায় খুলনা মহানগরীর হোটেল সিটি ইন’র লবিতে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা জেলা প্রশাসনের এডিসি আতিকুল ইসলামসহ পদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমিতির প্রতিনিধি দলে ছিলেন এম এ সালাম, রোটাঃ প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, মোঃ হুমায়ুন কবির খান, ডা. এম এন বাবুল, আলহাজ্ব হুমায়ুন কবির বালী, এইচ এম মুনতাকিম সেজান প্রমুখ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মন্ত্রী ধৈর্য সহকারে সমিতির নেতৃবৃন্দের কথা শোনেন এবং তিনি সমিতি, সমিতির নেতৃবৃন্দ ও খুলনায় বসবাসকারী বরিশাল বিভাগবাসীর খোঁজ-খবর নেন। এ সময় সমিতির নেতৃবৃন্দ মন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক মিয়ানমারের নাগরিকসহ (রোহিঙ্গা) চার জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৮ মে) ভোরে ওই সীমান্তের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়। আটক চার জন হলো- ঢাকার খিলগাঁও এলাকার ধুপিচাঁদ মণ্ডলের ছেলে কেষ্টধর মণ্ডল (৫০), মুন্সীগঞ্জ জেলা সদরের সন্দুয়া গ্রামের শ্রী সুধীর চন্দ্রের স্ত্রী আশা রানী বাছার (৪০), নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের খোকা শেখের মেয়ে শিউলী খাতুন (৩৫) এবং মিয়ানমারের নাগরিক, মো. হোসেন (২৫)।
যশোর ৪৯ বিজিবির ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান, আটক বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের তিন জন চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিল এবং অপর জন মিয়ানমারের নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।