Home জাতীয় ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ পুলিশের

‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ পুলিশের

29


ঢাকা অফিস।।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম বৃহস্পতিবার পুলিশ হেডকোয়র্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এপ্রিলের এ অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি আতিকুল সড়ক দুর্ঘটনা মামলার তদন্ত সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন করার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আÍহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রোঅ্যাকটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অনলাইনে যুক্ত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি অপারেশন্স (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।