খুলনাঞ্চল ডেস্ক।।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং বাকি চারজন হাসপাতালে মারা যান।
শনিবার দেশটির মোরেলোস প্রদেশে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ছুটি কাটানোর জন্য মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য মোরেলোস খুবই জনপ্রিয় গন্তব্য। যদিও এটি অশান্ত গুয়েরেরো প্রদেশের সীমানায় অবস্থিত। আর সেখানেই বিভিন্ন ড্রাগ কার্টেল তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং কথিত অপরাধীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে নয়জন নিহত হয়েছিল











































