স্টাফ রিপোর্টার।।
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫ বোতল ফেন্সিডিল, ৩২ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ডালমিল মোড়ের মৃত. এসকেন খাঁ’র ছেলে রফিকুল ইসলাম ওরফে বিকু খাঁ (৫২), খালিশপুর লির্বাটি সিনেমা হলের পিছনের বাসিন্দা মো. ইউসুফ শেখের ছেলে মো. রাজু শেখ (২৩) ও ফারাজীপাড়া মৃত. আব্দুল হক হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন হাওলাদার (৪৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৫ বোতল ফেন্সিডিল, ৩২ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।











































