নির্বাচন বর্জনে খুলনায় বিএনপি’র কর্মীসভায় কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল
উপজেলা নির্বাচনে শুধু বিএনপি নেতাকর্মী-সমর্থক নন, কোনো সচেতন নাগরিক ভোট কেন্দ্রে যাবে না
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, নিশিরাতের ভোটডাকাত অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য হতে পারে না। অবৈধ আওয়ামী সরকার নিজেদের বৈধতা দিতে নানান ষড়যন্ত্র করছে। উপজেলা পরিষদ নির্বাচন সেই ষড়যন্ত্রের পাতানো ফাঁদ। এই ফাঁদে বিএনপি নেতা-কর্মী-সমর্থক শুধু নন দেশের কোনো সচেতন মানুষ পা দেবে না। কোনো সচেতন ভোটার ভোট কেন্দ্রে যাবেন না। প্রত্যন্ত অঞ্চলে জনগনের দ্বারেদ্বারে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে লিফলেট যেতে হবে বিএনপি নেতাকর্মীদের। এরপরও যদি কেউ নির্বাচনে প্রার্থী হয় বা তার পক্ষে সরবে বা নিরবে নির্বাচনীয় কার্যক্রমে অংশ নেন তাকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বহিষ্কার করবেন। এব্যাপারে দলীয় সিদ্ধান্ত অত্যন্ত কঠোর। তারেক রহমানের গোপন মনিটরিং সেল কিন্তু প্রতিটি উপজেলায় সিসিটিভি’র মতোই কাজ করছে-অতএব সাবধান।
আজ রবিবার (১২ মে) বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে দখলদার আওয়ামী সরকারের প্রতারণামুলক ডামি উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান কর্মীসভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির আরও বলেন, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ওয়াজেদ নির্দেশ দিয়েছিলেন এমপি-মন্ত্রীর পরিবারের কেউ উপজেলা নির্বাচনে অংশ নেবে না। কিন্তু কেউ তার নির্দেশ মানেনি। বহু মন্ত্রী-এমপি’র পরিবারের সদস্যরা প্রার্থী হয়েছে। আসলে আওয়ামীলীগের মধ্যে দলীয় কমান্ড নেই, নেতৃত্ব নেই। তারাই বিএনপি’র নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন, কি হাস্যষ্কর ব্যাপার। উপজেলা নির্বাচনে ভোটার একজন, সে হলো প্রশাসন। প্রশাসন যাকেই বিজয়ী করবে- সেই উপজেলায় নির্বাচিত হবে। তাই বিএনপি নেতাকর্মী-সমর্থক ও দেশপ্রেমিক জনগনকে ভোট কেন্দ্রে যাবার কোনো দরকার নেই। নিজে ভোট কেন্দ্রে যাবেন না, অন্যকে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করুন। দেখুন ভোটার উপস্থিতি দুই থেকে তিন শতাংশে নেমে আসবে।
নির্বাচন কমিশনকে নির্লজ্জ আখ্যায়িত করে বিএনপি নেতা হেলাল বলেন, উপজেলা নির্বাচন প্রত্যন্ত জনগনের কাছে উৎসবের মতোই। সেখানে ভোট দিতে কেউ কেন্দ্রেই যাচ্ছে না- আসলে নির্বাচন কমিশনের উপর জনগনেরও কোনো আস্থা নেই। অথচ নির্বাচন কমিশন বলছেন, ধান লাগাতে যেছেন, ধান কাটতে গেছেন তাই ভোটার উপস্থিতি কম। তাহলে নির্বাচন কমিশনের দায়িত্বটা কি?
বিএনপি’র কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল আরও বলেন, জনগনের ভোট ও ভাতের অধিকার আদায়ে টানা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের কারণে যারা বিএনপি করি; তারা ইতিহাসের অংশ হয়েছি। মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তারা ইতিহাসের অংশ, পরবর্তীতের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছিলাম তারাও ইতিহাসের অংশ। ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়ছি, ইতিহাসের একদিন আমাদেরও নাম লেখা হবে। সারাদেশে বিএনপি’র দুই শতাদিক নেতাকর্মীকে শুধু গুলি করে হত্যা করেছে। ২৯ লক্ষ নেতাকর্মী মামলার আসামী হয়েছি, গ্রেফতার হয়েছি, জেল খেটেছি, খাটছি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের নায়ক হবো আমরা। কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে খলনায়ক হয়ে যান, বেঈমান, মীরজাফর হয়ে যান- পরবর্তী প্রজন্ম কিন্তু আপনাদের ক্ষমা করবে না। স্বাধীনতা বিরোধী, শান্তি কমিটি বা রাজাকারদের যেমন দেখলেই মানুষ ভ্রুকুচকাই। তেমনি বিএনপি’র সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, বাংলাদেশের সচেতন মানুষের কাছে বেঈমান হিসেবে চিহ্নিত হবে। বিএনপি নেতাকর্মী-সমর্থকরা শুধু নয় দেশের কোনো সচেতন মানুষ নির্বাচনীয় কার্যক্রমে জড়াবোই না। ভোট কেন্দ্রে তো যাবোই না, আমাদের গৃহপালিত পশু-পাখিগুলোও যেনো ভোট কেন্দ্রে না যায় সেদিকে দৃষ্টি রাখবো।
প্রধান বক্তার বক্তৃতায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলে এবং প্রার্থীর পক্ষে নির্বাচনীয় কার্যক্রমে অংশ নিলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে। বিগত নির্বাচনগুলোর মতোই ভোট কেন্দ্রে দেখাবে শুধু কুকুর, বিড়াল, হনুমান। শুধু বিরোধী দল-মতের নেতাকর্মী-সমর্থক নন, কোনো সচেতন নাগরিক ভোট কেন্দ্রে যাবেন না।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোঃ আব্দুর রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু ও এনামুল হক সজল, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, খন্দকার ফারুক হোসেন, নূরুল আমিন বাবুল, সেলিম সরদার, মোঃ আবুল বাসার, মোল্যা কবির হোসেন, আতাউর রহমান রুনু, খান ইসমাইল হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি ও গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।
কর্মীসভার শুরুতেই বিএনপি’র প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের আম্মাসহ নিহত দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাগফেরাত কামনা এবং জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর আশু সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌম্যত্ব রক্ষায় মহান সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করা হয়েছে। শুরুতেই কোরআন তেলোয়াত করেন দাকোপ বিএনপি নেতা মোঃ আল আমীন।।
অভয়নগরে চেয়ারম্যান প্রার্থী আবরারুল হক সম্রাট মনোনয়ন প্রত্যাহার করলেন
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্রারুল হক সম্রাট মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। গত শনিবার তিনি জেলা রিটানিং অফিসারে কাছে মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলা চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে এক জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাথী রয়েছেন তিন জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় আকতারুজ্জাম তারু বিনা প্রতিদ্ধদ্বীতায় বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান প্রার্থদের দাখিল করা মনোনয়ন পত্র গ্রহণ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌর সভার প্রতিষ্ঠাকালিন সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, শ্রমিকলীগ এর নওয়াপাড়া রাজঘাট শিল্প অঞ্চলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা রবিন অধিকারী ব্যাচা ও উপজেলা যুবলীগ নেতা সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবের পুত্র আবরারুল হক সম্রাট। ভাইসচেয়ারম্যান পদে এক মাত্র প্রাথী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চলমান ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু। এছাড়া মহিলা ভাইসচেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চলমান মহিলা ভাইসচেয়ারম্যান জেলা যুব মহিলালীগ নেত্রী মিনারা পারভীন, উপজেলা আ.লীগ নেত্রী লায়লা খাতুন ও উপজেলা আ.লীগ নেত্রী সাফিয়া খানম।
এর মধ্যে চেয়ারম্যান পদ প্রার্থী আবরারুল হক সম্রাট মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। তিনি এক সাক্ষাতকারে জানান দলের সিনিয়র নেতাদের সাথে প্রতিদ্বদ্বীতা করতে চান না তাই তিনি তাদের প্রতি সম্মান দেখিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচনী অফিসার এস এম হাবিবুর রহমান তার প্রত্যাহারে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভয়নগর উপজেলা নির্বাচনে রিটানিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিলো ২ মে বৃহস্পতিবার, মনোনয়ন পত্র বাছাই ৫ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ৮ মে সোম,মঙ্গল ও বুধবার, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে বৃহস্পতি, শুক্র ও শনিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার ও ভোট গ্রহণ ২৯ মে বুধবার।
উপজেলা মোট ভোটর রয়েছে ২ লাখ ১৮ হাজার ৯০ জন এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৪৫ জন ও হিজড়া ভোটার রয়েছে ২ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৮১টি।
রূপসায় বিশ্ব মা দিবস পালিত
স্টাফ রিপোর্টার
রূপসায় মহিলা বিষয়ক কার্যালয় আয়োজিত বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ১২ মে সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী পাল।
শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা সাব রেজিষ্ট্রোর মাহামুদুর রহমান, মেডিকেল অফিসার সর্বানী সাহা,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়,সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ,যুব উন্ময়ন কর্মকর্তা খান বজলুর রহমান,তথ্য কর্মকর্তা দিলশানারা, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন,ফ,ম আয়ূব আলী,চিত্ত রঞ্জন সেন প্রমূখ।
সাতক্ষীরা তালার ঘোনায় ঘোড়া প্রতিকের পথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামকাটি ইউনিয়নে ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের নির্বাচনী পথসভা জনসভায় পরিণত হয়েছে। গতকাল রাতে ইসলামকটি ইউনিয়নের ঘোনা বাজার চত্বরে নির্বাচনী পথসভায় নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মো: আবুল কাশেম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।উপজেলা নাগরিক ঐক্য পরিষদের নেতা বি এম বাবলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,নাগরিক ঐক্য পরিষদের নেতা এ্যাড.শেখ জলিল আহমেদ,শেখ হাবিবুর রহমান হাবিব, মো: আব্দুর রউফ, মো: রফিকুল ইসলাম খাঁ,এ্যাড. কবির আহমেদ,ইসলামকাটি ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো: ইকবল হোসেন প্রমুখ।পথসভায় হাজারো জনতা আগামী ২১ শে মে উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাস-দখলবাজমুক্ত,ন্যায় বিচার,সুশাসন,উন্নয়ন,রাতের আধার গায়েবী মামলা থেকে মুক্তি পেতে ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে পরিবর্তনের অঙ্গীকার ও স্মাট উপজেলা গড়তে তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কালিগঞ্জে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে বিশ্ব মা দিবসে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (১২ মে-২৪) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে মা সমাবেশ ও আলোচন সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের যুগ্ন সম্পাদক ও শিক্ষিকা কণিকা সরকার, মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সখিনা পারভীন, অনিমা রানী স্বর্ণকার। এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি কাজী মোশাররফ হোসেন, প্রমূখ। বক্তারা বলেন নির্ভয়ে নিঃসংশয়ে যার উপর আস্থা রাখা যায় তিনি হলেন আমাদের মা। মায়ের সাথে কাটানো পরম ভালোবাসা মুখর মুহূর্তগুলো বন্ধনে অটুট থাকুক। পৃথিবীর সকল মায়েদের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালবাসা জানানো হয়। প্রতিটি মা ও বাবা তার সন্তানকে লালন পালন করে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে থাকেন, সন্তান হলো সম্পদ তাই সন্তানকে শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে পারলেই সম্পদে পরিণত হবে। বিশ্ব মা দিবস উদযাপন অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে চার জন মাকে অর্থ দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের সনদপত্র প্রদান করা হয়।
ডুমুরিয়ায় দলিতের লিংকেজ সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সং¯’া দলিতের আয়োজনে ও ক্রিস্টিয়ান এইডের সহযোগিতায় প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে উপযুক্ত উদ্যোক্তা এবং ক্রেতাদের সাথে লিংকেজ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার চুকনগর দলিত হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সং¯’ার নির্বাহী পরিচালক স্বপন কুমার সাহা। উদ্বোধনী বক্তব্য রাখেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। সভার কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ব্যবসায়িক প্রশাসন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি এসকে মারুফুর রহমান । সভায় পাওয়ার পয়েন্ট উপ¯’াপনা করেন টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান আরা আঁখি। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন ফাইন্যান্স কাম এডমিন অফিসার কৃষ্ণপদ দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোশ্যাল মবিলাইজার রুমা আক্তার।
নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলার নাহার ক্লিনিকের সামনে চায়ের দোকানদার মুজিবর রহমান গত ১১ মে দুপুর ১টার দিকে দোকান খোলা রেখে বাহিরে কাজে গেলে নলতার বিল কাজলার ইসরাইল গাজীর পুত্র মাদক সেবী অনিক (১৪) কৌশলে ক্যাশ বাক্স থেকে ৭হাজার ৩’শ টাকা চুরি করে নিয়ে যায়। দোকানদার মুজিবর রহমান ফিরে এসে ক্যাশ বাক্সে টাকা না পেয়ে খোঁজা খোজির এক পর্যায়ে সন্দেহ হলে পরদিন সকালে অনিককে ডেকে শোনাবোঝা করলে সে টাকা চুরি করার কথা স্বীকার করে। এসময় তার পকেটে ২পুরিয়া গাঁজা পাওয়া যায়। নলতা হাটখোলা দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিয়য়টি দোকান মালিক কমিটির সভাপতি ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে জানায়। চেয়ারম্যান আজিজুর রহমান অনিকের কাছে জিজ্ঞাসা করলে সে সবকিছু স্বীকার করে এবং ৫হাজার ৫’শ টাকা ফেরত দেয়। এসময় সে কাশিবাটি গ্রামের মৃত মতিয়ার রহমানে পুত্র চিহ্নিত গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামের কাছ থেকে গাঁজা কিনেছে বলে জানায়। তার স্বীকারোক্তির পর চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে দফাদার নুরহোসেন বাবুসহ কয়েকজন গ্রাম পুলিশকে নিয়ে গাঁজা ব্যবাসায়ী শেখ রফিকুল ইসলামকে আটকের পর তার বাড়ি থেকে এক বয়েন গাঁজা উদ্ধার করে পরিষদে নিয়ে আসে। এসময় চোর ও মাদকসেবী অনিককে আর এধরনের কাজ করবে না বলে স্বীকারোক্তি দিলে তাকে ছেড়ে দেওয়া হয় এবং কালিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার খুলনা সফরসূচি
তথ্য বিবরণী
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান চার দিনের সফরে গত রাতে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ১৩ মে সকাল সাড়ে ১১টায় ভৈরব সেতু এলাকা পরিদর্শন এবং দুপুর দেড়টায় দিঘলিয়া উপজেলার সেনহাটিতে টিএসসি নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করবেন।
তিনি ১৪ মে সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভৈরব সেতুর অগ্রগতি সম্পর্কে আলোচনা এবং বিকাল তিনটায় টিএসসির অগ্রগতি সম্পর্কে আলোচনা সভায় যোগদান করবেন। দুপুরে উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে খুবিতে শিক্ষকদের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে ১২ মে (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন সঞ্চালনা করেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রায়হান আলী, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মো. শরীফ হাসান লিমন, কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, আইন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ, হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) এর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। একই সাথে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেলের দাবি করেন।
চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটি, আদালত সহায়তা, মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, অনিস্পন্ন চোরাচালান মামলাসমূহ সম্পর্কে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।আইন-শৃঙ্খলা কমিটির সভার প্রারম্ভে গত ০৮ মার্চ ২৪ তারিখ দামুড়হুদা ও জীবননগর উপজেলায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন, মাদক উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসক সকলকে ধন্যবাদ জানান। উক্ত সভায় আদালত সহায়তা, মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, অনিস্পন্ন চোরাচালান মামলাসমূহ সম্পর্কে, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল, দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিস্তারিত আলোচনা হয়।
এ সময় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, সকলের সার্বিক প্রচেষ্টায় ইতোমধ্যে জেলা শহরের নিয়ন্ত্রিত ফুটপাত ও যানবাহন ব্যবস্থাপনা ও যানজট নিরসনে জেলা পুলিশ নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। সন্ত্রাস, জঙ্গীবাদ, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা ও চোরাচালান প্রতিরোধসহ আগামী ২১ মে ২০২৪ তারিখ অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।উক্ত সভায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় বাংলাদেশের কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশের কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ এবং তিন দিনব্যাপি (১২-১৪মে) বিশেষ সেবা কার্যক্রমের এ আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার ডিস্ট্রিক্ট একাউন্ট এ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ শহীদ জাকারিয়া। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালকের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওয়ার্কশপ মিস্ত্রি আব্দুর রশিদ (৩৫) মটরসাইকেল যোগে পাশ্ববর্তী কেদারগঞ্জে তার ওয়ার্কশপে যাওয়ার সময়র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়।স্থানীয়রা আব্দুর রশিদকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
খুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক
খবর বিজ্ঞপ্তি
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ স্কুলের ৪ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে। ১২ মে (রবিবার) বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে তিনি ৫০ হাজার টাকার চেক, সনদপত্র ও মেডেল তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী, সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, জীববিজ্ঞান স্কুলভুক্ত ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন এবং কলা ও মানবিক স্কুলভুক্ত বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. দুলাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও যুগোপযোগী কারিকুলা প্রণয়ন করা হয়েছে। এই কৃতিত্ব শিক্ষকমণ্ডলীর। যে সকল শিক্ষকরা ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন তাদের গর্বে পুরো বিশ্ববিদ্যালয় গর্বিত।
তিনি বলেন, শিক্ষকরা এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে গবেষণা অনুদান পাচ্ছেন, কিন্তু আন্তর্জাতিক উৎস থেকে গবেষণা অনুদান কমে গেছে। শিক্ষকদের উচিত এখন গবেষণার জন্য আন্তর্জাতিক উৎস থেকে তহবিল সংগ্রহ করা। টানা দু’বছর ধরে খুলনা বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এবং কিউএস র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। এই র্যাঙ্কিং ধরে রাখতে আরও বেশি গবেষণা প্রয়োজন। এজন্য আন্তর্জাতিক উৎস থেকে তহবিল সংগ্রহ ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংস্থার সাথে কোলাবরেশন প্রয়োজন।
তিনি আরও বলেন, আমাদের এখন থেকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা তহবিল ‘রিসার্চ ইনডোমেন্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এই ফান্ডে ২০ কোটি টাকা জমা হলে, তা দিয়ে বিশ্ববিদ্যালয় নিজেদের গবেষণাকার্য নিজেরাই পরিচালনা করতে পারবে। এই ফান্ডে এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ টাকা জমা হয়েছে। এই ফান্ডের অর্থ বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের অ্যালামনাইদের এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের যুগ্ম পরিচালক প্রফেসর ড. তরুণ কান্তি বোস। সঞ্চালনা করেন সেন্টারের যুগ্ম পরিচালক প্রফেসর ড. মাসুদুর রহমান। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষকবৃন্দ ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
রামপালে সদ্য বিজয়ী উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেমের সংবাদ সম্মেলন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন এক সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামিল হাসানের অসত্য তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে তারা এ সংবাদ সম্মেলন করেন।
রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য বিজয়ী বর্তমান উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন এক জনাকীর্ণ পরিবেশে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ইংরেজি ০৮-০৫-২০২৪ তারিখ প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ই ধারাবাহিকতায় রামপাল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দৃঢ় পদক্ষেপে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে। যা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে।
অত্যান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিরপেক্ষ নির্বাচনে আমার প্রতিপক্ষ জামিল হাসান জামু কাপ পিরিচ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সামান্য ভোটের ব্যবধানে সম্মানিত ভোটারগণের রায়ে আমি আনারস প্রতীক নিয়ে জয়লাভ করি।
নির্বাচন চলাকালীন সময়ের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামিল হাসান কোনই অভিযোগ করেননি। গত ৮ মে নির্বচন শেষ হওয়ার পরের দিন অর্থাৎ ৯ মে রাতে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। যা খুবই হাস্যকর। নির্বাচনকালীন সময়ে পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। ওই সময় ১২ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এরপরেও যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন তারা মূলত সরকারের নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামিল হাসানের আনিত অভিযোগ আদৌ সত্য নায়। তিনি অসত্য, মনগড়া ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। আমি সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি শ্রদ্ধা রেখে আহবান জানাচ্ছি যে, দয়া করে নিরপেক্ষ নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন না। যারা নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে তাদের অশুভ ষড়যন্ত্র সফল হবে না। আমি জনগণের রায় মাথা পেতে নিয়েছি। আগামী ৫ বছর জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে ওই সময় তার সাথে ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, অধ্যক্ষ মোতাহার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফফর হোসেন, সদ্য বিজয়ী ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মো. হামীম নূরী, সদর চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, চেয়ারম্যান তপন গোলদার, চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ, চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, চেয়ারম্যান সুলতানা পারভীন ময়না, সরদার বোরহান উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার ১০ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#
জীবননগরে যাত্রীবেশে পাখি ভ্যানচালকে জখম করে ভ্যান ছিনতাই
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রী বেশে পাখি ভ্যানে উঠে ভ্যান চালককে মেরে জখম করে দুর্বৃত্তরা পাখি ভ্যান ছিনতাই করেছে।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে জীবননগর পৌরসভার হাই স্কুল পাড়ার নূর মোহাম্মদের ছেলে পাখি চালক ইসরাফিল হোসেন (৩৫) কে একদল দুর্বৃত্ত যাত্রীবেশে দর্শনা যাওয়ার উদ্দেশ্যে তার পাখি ভ্যানে ওঠে। এরপর যাত্রীবেশে ওঠা ঐ দুর্বৃত্তরা কৌশলে ইস্রাফিলকে কমল জাতীয় পানি পান করায়। পরে ধোপাখালি- সন্তোষপুর মাঝামাঝি পৌছালে চালককে তাকে বেধড়ক মারধর করলে সে অজ্ঞান হযে যায়।পরে তারা ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ইসরাফিল হোসেন অজ্ঞান হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে জীবনের হাসপাতালে ভর্তি করে।সকালে ইসরাফিলের পরিবারের পক্ষ হতে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
আইনজীবী ফোরাম খুলনার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের আইন অঙ্গণে এবং আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত সাবেক এটর্নী জেনারেল মরহুম এ জে মোহাম্মদ আলী ও মরহুমা কানিজ ফাতেমা আমিন সংগ্রাম করে গেছেন। ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে আজীবন আইনজীবীদের কল্যানে কাজ করেছেন।
খুলনা শাখার সহ-সভাপতি ও সিনিয়র এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন ও সাবেক এটর্নী জেনারেল মরহুম এ জে মোহাম্মদ আলীর স্মরণে রবিবার (১২ মে) বেলা ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ও দোয়া মাহফিল পুর্ব শোক সভায় বক্তারা এসব কথা বলেন। ফোরামের সভাপতি এড. শেখ মাসুদ হোসেন রনির সভাপতিত্বে ও এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র এড. গাজী আব্দুল বারী, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. তসলিমা খাতুন ছন্দা, এড. হালিমা আক্তার খানম, এড. সৈয়দা রেবেকা বেগম, এড. মাহফিজুর রহমান মফিজ, এড. জিল্লুর রহমান, এড. মোল্লা মোঃ মাসুম রশিদ, এড. এ. কে, এম, শহিদুল আলম শহীদ, এড. আসাদুল আলম, এড. কাজী খালিদ হাসান জনি, এড. মুনজিল আলী, এড. আবু হুরায়রা সোহেল, এড. শফিউল আলম তুতি, এড. সাইফুর রহমান সুমন প্রমুখ।
সভা শেষে সাবেক এটর্নী জেনারেল মরহুম এ জে মোহাম্মদ আলী ও মরহুমা এড. কানিজ ফাতেমা আমিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করে মাওলানা জাহাঙ্গীর হোসেন।
যশোর বোর্ডে টানা ৩ বছর শীর্ষে সাতক্ষীরা, তলানিতে মেহেরপুর
যশোর অফিস
এসএসসিতে যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবারও ভাল ফলের শীর্ষে সাতক্ষীরা জেলা। এ জেলা থেকে ৯৬ দশমিক ১২ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে প্রথম হয়েছে। গতবছরও এই জেলা থেকে ৯১ দশমিক ৯৬ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে প্রথম হয়েছিল। আর ২০২২ সালেও বোর্ডের মধ্যে সেরা ছিল এ জেলা। সে বছর ৯৭ দশমিক ৩৮ ভাগ শিক্ষার্থী পাস করেছিল। অর্থাৎ টানা তিন বছর শীর্ষস্থান ধরে রেখেছে জেলাটি।
আর পাসের হারের ভিত্তিতে বোর্ডের ফলাফলে তলানিতে নেমে গেছে মেহেরপুর জেলা। তাদের পাসের হার ৮৪ দশমিক ৯৬ ভাগ। গত বছর ষষ্ঠ অবস্থানে থাকা এই জেলাটির পাসের হার ছিল ৮৩ দশমিক ৭৩।
রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
বোর্ডের তথ্য অনুযায়ী, যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে খুলনা জেলা। খুলনা থেকে ৯৪ দশমিক ৬০ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। গতবছরও দ্বিতীয় অবস্থানে থাকা এই জেলার পাসের হার ছিল ৯০ দশমিক ২১ ভাগ।
গতবছর দ্বিতীয় অবস্থানে থাকা যশোর জেলা এবার তৃতীয় অবস্থানে নেমে গেছে। এ জেলায় পাসের হার ৯৪ দশমিক ২২। গতবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।
টানা দু’বছর তলানিতে থাকা নড়াইল জেলা এবার ৪র্থ স্থানে উঠে এসেছে। এ বছর জেলার পাসের হার ৯৩ দশমিক ২৪। গতবছর এই জেলায় পাসের হার ছিল ৮০ শতাংশ।
৫ম অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। এ জেলায় পাসের হার ৯১ দশমিক ৩৫ ভাগ। গতবছর পাসের হার ছিল ৮৫ দশমিক ২১ ভাগ।
এদিকে বাগেরহাট জেলা এবার দু’ধাপ নিচে নেমে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। এই জেলার পাসের হার ৯১ দশমিক ২৭ ভাগ। গতবছর এ জেলায় পাসের হার ছিল ৮৬ দশমিক ০৬ ভাগ।
গতবছর ৯ম অবস্থানে থাকা মাগুরা জেলা এবার দু’ধাপ এগিয়ে ৭ম অবস্থানে উঠে এসেছে। এই জেলায় পাসের হার ৯১ দশমিক ০৯। গতবছর এই হার ছিল ৮০ দশমিক ৯৮।
এদিকে চুয়াডাঙ্গা জেলা এবার একধাপ নিচে নেমে ৮ম স্থানে রয়েছে। এই জেলায় পাসের হার ৯০ দশমিক ৮২ ভাগ। গতবছর এ হার ছিল ৮৩ দশমিক ৪৫ ভাগ।
গতবছর ৮ম স্থানে থাকা ঝিনাইদহ জেলা এবার ৯ম স্থানে রয়েছে। এই জেলার পাসের হার ৮৯ দশমিক ৫৯ ভাগ। গতবছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ ভাগ।
বাবা ভ্যানচালক মা গৃহকর্মী, সামিয়া পেলেন জিপিএ-৫
খুলনাঞ্চল রিপোর্ট
অদম্য শিক্ষার্থী সামিয়া আক্তার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। সামিয়ার এ ফলাফল সবাইকে চমকে দিয়েছে। তিনি শিবচরের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
এলাকাবাসী জানান, সামিয়ার বাবা আব্দুল লতিফ ভূঁইয়া পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত। নিজের পৈতৃক জমিজমা যেটুকু ছিল সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙনের পর আব্দুল লতিফ ভূঁইয়া নিঃস্ব হয়ে যান। সেখান থেকে চলে আসেন পাঁচ্চর এলাকায়। এখানে এসে বাস করেন অন্যের বাড়িতে।
এরপর আব্দুল লতিফ ভূঁইয়া ঢাকার প্যানপ্যাসিফিক হসপিটালের এক চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার ছিলেন। কয়েক বছর আগে অন্যের কাছ থেকে ধার করে টাকা নিয়ে একটি ভ্যান ক্রয় করেন। বর্তমানে সে ভ্যানটি চালিয়ে সংসার চালান তিনি। স্ত্রী ও তার পাঁচ মেয়ে নিয়ে তার সংসার। বড় দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট তিন মেয়ে বর্তমানে লেখাপড়া করে।
সামিয়ার বড় বোন খাদিজা শিবচর সরকারি বরমগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট বোন ফারিয়া পাঁচ্চর গোয়ালকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।
প্রতিবেশীরা জানান, সামিয়ার মা রওশনারা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন আর বাবা ভ্যানচালক। তাদের যে উপার্জন তা দিয়েই চলে তাদের সংসার আর মেয়েদের লেখাপড়ার খরচ।
অদম্য মেধাবী সামিয়া জানান, ‘আমি অভাবের সংসারে থেকে লেখাপড়া চালিয়ে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছি। আমার এ সাফল্যের জন্য আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক স্যারসহ অন্য শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞ।’
সামিয়ার মা রওশন আরা জানান, ‘আমি এখন মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ি। তখন আর ঝিয়ের কাজ করতে যেতে পারি না। তখন সংসারের কাজও সামিয়াকেই করতে হয়। অভাব-অনটনের সংসার। আমার মেয়ে অনেক মেধাবী। সে চায় লেখাপড়া করে একজন পদস্থ সরকারি কর্মকর্তা হতে। কিন্তু আমি ওর লেখাপড়া কীভাবে চালাব।’
সামিয়ার বাবা আব্দুল লতিফ ভূঁইয়া বলেন, ‘আগামীতে কোনো সাহায্য-সহযোগিতা না পেলে আমার পক্ষে মেয়েকে কলেজে ভর্তি করা সম্ভব হবে না। আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি তার চিকিৎসাও চালাতে পারছি না। এরপর আবার তিন মেয়ের লেখাপড়ার খরচ বহন করা আমার পক্ষে খুবই কষ্টকর।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক জানান, ‘সামিয়া ষষ্ঠ শ্রেণি থেকেই একজন মেধাবী শিক্ষার্থী। বিভিন্ন শ্রেণির পরীক্ষায় সে মেধার পরিচয় দিয়েছে। এতো অভাব-অনটনের মধ্যেও ভালো রেজাল্ট করেছে সামিয়া। সে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।’
যশোর বোর্ডে এবার শতভাগ ফেলের প্রতিষ্ঠান নেই
যশোর অফিস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ২ হাজার ৫৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৪২২টি স্কুলের শিক্ষার্থীরা। আর কেউ পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠান নেই একটিও।
বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
তিনি জানান, গত বছর যশোর বোর্ডের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীই অনুত্তীর্ণ হয়েছিল। এ বছর কেউ পাশ করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ২০২২ সালে এমন প্রতিষ্ঠান ছিল একটি।
আর শতভাগ পাশের প্রতিষ্ঠানের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১৯৩টি। এ বছর তা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৪২২টিতে দাঁড়িয়েছে। তবে ২০২২ সালে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১৩টি।
জিএসটির ‘সি’ ইউনিটের পাশের হার ৬০.৪২ শতাংশ
যশোর অফিস
দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৪২ শতাংশ। শিক্ষার্থীরা রাত ১১টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবেন।
রোববার সকালে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহবায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘সি’ ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয়। পরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৩৫ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে ২১ হাজার ২৪৮ জন শিক্ষার্থী ৩০ নম্বরের উপরে পেয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। যার হিসাবে পাশের হার ৬০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া বিভিন্ন কারণে ০.০২ শতাংশ তথা ৭ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে।
শিক্ষার্থীরা রোববার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটির ওয়েবসাইট যঃঃঢ়ং://মংঃধফসরংংরড়হ.ধপ.নফ থেকে ফলাফল জানতে পারবেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৮৬ নম্বর পেয়ে প্রথমস্থান অধিকার করেছেন মো. রাশেদ ফরাজি। কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেছেন, তার রোল নং-৫০১৯৬৩ এবং কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এছাড়া ৮৫ নম্বরের উপরে ২ জন, ৮০ নম্বরের উপরে ২৯ জন, ৭৫ নম্বরের উপরে ১৬৭ জন, ৭০ নম্বরের উপরে ৫৮৬ জন, ৬৫ নম্বরের উপরে ১৪৭৭ জন, ৬০ নম্বরের উপরে ২৯৩২ জন, ৫৫ নম্বরের উপরে ৫০০৩ জন, ৫০ নম্বরের উপরে ৭৬২৭ জন, ৪৫ নম্বরের উপরে ১০৬৯৩ জন, ৪০ নম্বরের উপরে ১৪০১৩ জন, ৩৫ নম্বরের উপরে ১৭৪৯৩ জন এবং ৩০ নম্বরের উপরে ২১২৪৮ জন উত্তীর্ণ হয়েছেন।
গত ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে। ইতোমধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে। ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগ থেকে ৫০ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। সেই হিসেবে ‘এ’ ইউনিটে পাশের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ‘বি’ ইউনিটভুক্ত মানবিক বিভাগ থেকে ৩১ হাজার ৮১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। সে হিসেবে পাশের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ। দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ভর্তির জন্য ১২ হাজার ৪০২টি এবং ‘বি’ ইউনিটে ভর্তির জন্য ৪ হাজার ৫১৫টি আসন রয়েছে।
‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশের সময় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো তিনটি ইউনিটে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের পূর্বেই ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো। খুব দ্রুতই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যারা প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশনসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্তরের সামরিক-বেসামরিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
যবিপ্রবিতে এসে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ সংক্রান্ত সার্বিক বিষয় প্রত্যক্ষ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুরের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাসিম আখতার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক ড. জেডএম পারভেজ সাজ্জাদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনার উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, জিএসটির টেকনিক্যাল উপ-কমিটির অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব প্রমুখ।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তির পরবর্তী প্রক্রিয়াসহ অন্যান্য তথ্য যঃঃঢ়ং://মংঃধফসরংংরড়হ.ধপ.নফ ওয়েবসাইট এবং জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।
শিল্পখাতে আমাদের আরো ভূমিকা রাখার সুযোগ আছে: বিসিক চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেছেন, দেশের শিল্পখাতের উন্নয়নে বিসিকের আরো বেশি ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে আমরা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারি। বিসিকের কোনো শিল্পনগরীতে যেন কোনো জমি অব্যবহৃত না থাকে।
শনিবার (১১ মে) দুপুরে বিসিকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আওতাধীন সম্পাদিত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে অর্ধবার্ষিকী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি সঞ্জয় কুমার ভৌমিক বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রায় কোনো অফিস পিছিয়ে থাকলে চলবে না। বিভিন্ন দফতরের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসিকের শিল্পপ্রতিষ্ঠান সমূহের অবস্থার পরিবর্তন ও বন্ধ ইউনিটগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মকর্তাদের উদ্যোক্তা তৈরিতে ও সৃজনশীল কাজে তৎপর হতে হবে।
খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজি মাহবুবুর রশিদ। স্বাগত বক্তব্য দেন বিসিক খুলনা আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ গোলাম সাকলাইন।
সাতক্ষীরায় বাড়িতে বসেই চিংড়িতে পুশ হচ্ছে জেলি!
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে বাড়িতে বসেই বাগদা চিংড়িতে পুশ করা হচ্ছে জেলি। আশাশুনির ৩ বাড়িতে অভিযান চালিয়ে জেলি পুশ করার সময় ৬৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা আদায় করা হয়।
শনিবার (১১ মে) আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে এ অভিযান চালানো হয়। জব্দকৃত চিংড়ি মাছগুলো পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ জানান, এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ চাপড়া গ্রামের ইশার আলী গাজীর ছেলে আব্দুল মালেকের বাড়ির বেডরুম থেকে সরঞ্জামাদিসহ জেলি পুশকৃত ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়। এরপর একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী সরদারের দোতলা বিল্ডিং এর নীচতলার তালাবদ্ধ বেডরুমের ভিতর থেকে ৫০০ কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি, সিরিঞ্জ ও জেলি জব্দ করা হয়। এছাড়া মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে আলতাফ হোসেন সরদারের বাড়ি থেকে ৬০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি ও পুশিং করার সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি মাছগুলো পরে উপজেলা পরিষদ চত্বর মাঠে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়।
অভিযানে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের এসআই আব্বাস আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ফুটবল খেলা নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা
যশোর অফিস
যশোরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার পর শংকরপুর আকবরের মোড় বারেক সড়কে।
নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলোযোগ বাধে; যা স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন, কিন্তু রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ কয়েকজন যুবক এসে নুরুকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। খুলনায় নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে নুরের মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছেই
খুলনাঞ্চল রিপোর্ট
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ৪৮।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে। সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ ঘোষণা দেন। এর আগে সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এবার এসসিতে গড় পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ। শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৯৬৮টি। গত বছর ২ হাজার ৩৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। সেই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
গত বছর কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮টি। এর আগের বছর, অর্থাৎ ২০২২ সালের এসএসসিতে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। ২০২১ সালে এই সংখ্যাটা ছিল ১৮। এর আগে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
শূন্য পাস করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে— জানতে চাইলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। বিকল্প পদ্ধতিতে কীভাবে এ সমস্যার সমাধান করা যায়, তা বিবেচনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, যেসব স্কুলে শূন্য পাস সেখানে শিক্ষার্থী হয়ত একজন, দুজন বা দশজনের কম। এসব প্রতিষ্ঠান যদি এমপিও নেয় তবে তাদেরকে পাশের স্কুলের সঙ্গে একীভূত করা যায় কি না সেটা ভাবা হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে।
ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন ভ্যানচালক
নিজস্ব প্রতিনিধি
অটোভ্যানের ওপর ফেলে যাওয়া যাত্রীর ৯ লাখ টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন ভ্যানচালক স্বন্দীপন। ভ্যানচালক স্বন্দীপন মেহেরপুর জেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের খ্রিস্টান পাড়ার বাসিন্দা ও খ্রিস্টান সম্প্রদায়ের মনার ছেলে।
রোববার দুপুরে গাংনী উপজেলা শহরের সবজি আড়ত ব্যবসায়ী সাহাজুল ইসলামের ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফেরত দেন তিনি।
গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনসহ স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে ভ্যানচালক স্বন্দীপন টাকার মালিক সাহাজুল ইসলামের হাতে টাকা তুলে দেন।
টাকা ফেরত পেয়ে গাংনী বাজারের বিশিষ্ট সবজি আড়ত ব্যবসায়ী সাহাজুল ইসলাম জানান, সকালে গাংনী কাঁচা বাজার এলাকা থেকে স্বন্দীপনের পাখিভ্যানে চড়ে আমার নিজ বাড়িতে আসি। টাকার ব্যাগটি ভ্যানের চালকের সিটের পেছনে হুকের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলাম। ভ্যান থেকে নেমে যাওয়ার সময় টাকার ব্যাগটি নিতে ভুলে গিয়েছিলাম। মনে মনে ভ্যানচালককে খুঁজছিলাম। এ সময় ভ্যানচালক স্বন্দীপন টাকার ব্যাগটি নিয়ে আমাকেও খুঁজছিলেন। পরে বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনের মাধ্যমে আমাকে টাকা ফিরিয়ে দেন।
এদিকে ভ্যানচালক স্বন্দীপনের এমন সততা দেখে গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন তার ফেসবুক পেজে লিখেছেন, আমি আজ সত্যিই গর্বিত যে, স্বন্দ্বীপনের মতো মানুষের প্রতিনিধি হতে পেরে।
কয়রা সিদ্দিকীয়া মাদ্রাসায় নিয়ম বহির্ভুত ভাবে অর্ধকোটি টাকার নিয়োগ বাণিজ্যের চেষ্টা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রাসিদ্দিকীয়া বহুমুখি ফাজিল মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে ৪ টি পদে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্য করছেন মাদ্রাসা কমিটি। এ বিষয় মাদ্রাসার ম্যানেজিং কমিটির একাধিক সদস্য জানান,মাদ্রাসার অধ্যক্ষকে বিভিন্ন অজুহাকে দুরে সরিয়ে রেখে কমিটির সহসভাপতি জিয়াদ আলী সরদার ও কমিটির সদস্য এবং মাদ্রাসার লাইব্রেরিয়ান মাওঃ নুরুজ্জামান একাধিক আবেদনকারির কাছ থেকে অর্ধকোটির বেশি টাকা অগ্রিম নিয়ে তড়িঘড়ি করে নিয়োগ পরিক্ষার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এছাড়া বর্তমান মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানছুর আলীর নিয়োগ সংক্রান্ত ক্ষমতা না থাকায় জিয়াদ আলী ও নুরুজ্জামান ডিজি অফিসে তদবীর করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর ক্ষমতা আানার জোর চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিগত দুই বছরে চতুর্থবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্ধকোটি টাকার বেশি নিয়েছেন অধ্যক্ষ মাওঃ শফিকুল ইসলাম নিজামী, সহসভাপতি জিয়াদ আলী ও সদস্য নুরুজ্জামান। যে কারনে আয়া পদের প্রার্থী পিয়ারা সুলতানা ৭ লক্ষ টাকা দিয়েও তার নিয়োগ হচ্ছে না জেনে আদালতে মামলা করেছেন তিনি। যার নং সিআর ৩২৯/২৩। পিয়ারা সুলতানা সাংবাদিকদের জানান, মাদ্রাসায় অফিস কক্ষে বসে তার পিতা মাওঃ রুহুল আমিন শেখ কে নিয়ে নুরুজ্জামান, জিয়াদ আলী ও অধ্যক্ষের নিকট নগত ৬ লক্ষ এবং পরে ১ লক্ষ টাকা দিয়েছেন। তিনি বলেন, বারবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় জানতে পারেন আয়া পদে জিয়াদের মেয়ে আসমাকে নেয়া হবে। যে কারনে তিনি মামলা করেছেন।
সূত্র আরও জানায়, মাওঃ নুরুজ্জামান অনুরুপ নিয়োগ বাণিজ্য করে অফিস সহকারি পদের জন্য মেহদীর নিকট থেকে ৮ লক্ষ টাকা, যে কারনে তিনিও মামলা করেছেন। যার নং-সিআর ৫৭৪/২৩ এবং একই পদের জন্য ১০ লক্ষ টাকা নিয়েছেন রাসেলের কাছ থেকে এবং তাকে নিয়োগ নিশ্চিত করেছেন। এছাড়া অন্যান্য পদের জন্য অনেকের নিকট থেকে টাকা নিয়েছেন।
এ বিষয় মাদ্রাসার একাধিক শিক্ষক, কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে জানান, মাদ্রাসা সহসভাপতি জিয়াদ আলী তার মেয়ে আসমা বেগমকে আয়া পদে এবং নুরুজ্জামান তার মেয়ে মাছুমা জামানকে অফিস সহকারি পদে নিয়োগ দিতে ব্যস্ত হয়ে উঠেছে। এসব সূত্র আরও জানান, চতুর্তবার নিয়োগ বিজ্ঞপ্তি ৬ মাস শেষ হওয়ার আগেই নিয়োগ কার্যক্রম শেষ না করলে চতুর্থ বারের নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিল হলে সহসভাপতি জিয়াদের মেয়ে আসমার বয়স শেষ হওয়ায় পরবর্তীতে তার কোন আবেদন করার সুযোগ থাকবে না বিধায় তড়িঘড়ি করে অনিয়ম কে নিয়ম করে নিয়োগ দিতে মরিয়া। বর্তমান কমিটির সদস্য মাওঃ আঃ রশিদ, আক্তারুল ইসলাম, গোলাম মোস্তফা সহ অনেকেই জানান, শুধু মাত্র জিয়াদেও মেয়েকে আয়া পদে নিয়োগ দিতে জোর চেষ্টা করা হচ্ছে। তারা আরও জানায়, মাদ্রাসায় নামমাত্র ভারপ্রপাপ্ত অধ্যক্ষ মানছুর আলী অথচ মাদ্রাসার খাতাপত্র সব কিছু মাদ্রাসার লাইব্রেরিয়ান ও কমিটির সদস্য মাওঃ নুরুজ্জামানের বাসায়। এমনকি তারা কমিটির সদস্য হয়েও ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট কিছু জানতে বা দেখতে চাইলে তিনি সবকিছু নুরুজ্জামানের কাছে পাঠিয়ে দেন।
এবিষয় কমিটির সদস্য, শিক্ষকসহ স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মাদ্রাসায় ৪ বার পত্রিকায় নিয়োগ দেয়া হয়েছে সে বিষয়ে কেউ অবগত নয়। শুধুমাত্র যে সব প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে আবেদন এবং নুরুজ্জামানের কিছু পছন্দের ব্যক্তিকে দিয়ে গোপনে আবেদন করে রেখেছেন নিয়োগ বৈধ করার জন্য। সূত্র আরও জানায়, এই মাদ্রাসা কমিটিতে বিগত ২৫ বছর যাবত এই নুরুজ্জামান ও তার দুই ভাই নুরমোহাম্মাদ ও মিজানুর রহমান বিভিন্ন কৌশলে প্রতিবার কমিটিতে সদস্য হয় এই তিন ভাই।
এ সম্পার্কে মাদ্রাসার ভারপ্রপ্ত অধ্যক্ষ মানছুর আলীর কাছে সাংবাদিক পরিচয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসায় কোন খাতাপত্র নেই সবকিছু নুরুজ্জামানের বাসায়। এবং অর্থ লেনদেনের বিষয় আমি কিছু জানি না।
এ্যাডঃ কানিজ ফাতেমা আমিনের মৃত্যুতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ খুলনা শাখার শোক প্রকাশ
দাকোপ প্রতিনিধি
এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিনের মৃত্যুতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ খুলনা জেলার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মহানন্দ সরকার, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ কমলেম কুমার সানা, এ্যাডঃ কার্তিক চন্দ্র রায়, এ্যাডঃ সুনীল চন্দ্র দাশ, এ্যাডঃ সুভদ্রা সরকার, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ দেবানন্দ হুই রায় চৌধুরী, এ্যাডঃ তাপস ভট্রাচার্য, এ্যাডঃ সমীর কুমার ঘোষ, এ্যাডঃ রুদ্র কুমার সরকার, এ্যাডঃ রামপদ পোদ্দার, এ্যাডঃ শক্তিপদ সরকার প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশ’র আনারস প্রতিকের পথসভা গণসংযোগ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন দাশ’র আনারস প্রতিকের নির্বাচনী পথসভা উঠান বৈঠক ও লিফলেট বিতরন রবিবার (১২ মে) বিকেল ৪টায় বাহিরদিয়া ইউনিয়নের পশি^ম বাহিরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য ও ভোট কেন্দ্র কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু ও সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)। ইউনিয়ন যুবলীগ নেতা মাহাফুজুর রহমান বাবু’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ^াস সাইফুল ইসলাম, শিক্ষক মোঃ আবু হানিফ, মহিলা নেত্রী নিলুফার ইয়াসমীন ও সাবেক ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও বেতাগা ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শেখ, সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা ও ভোট কেন্দ্র কমিটির আহবায়ক/সদস্য সচিবদের নেতৃত্বে উঠান বৈঠক ও বাড়ি-বাড়ি গিয়ে লিফলেট বিতরন ও ভোট প্রার্থনা করা হয়।
খুলনায় বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিএফএফ-সমকাল দশম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৪ এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রোববার খুলনা প্রেসক্লাবে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
খুলনা বিভাগের ১০টি জেলার চ্যাম্পিয়ন বিদ্যালয়গুলো বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে রানারআপ হয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়া করোনেশন স্কুলের দলনেতা তাহসিন তাহিয়া ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে।
রোববার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
বিতর্ক উৎসবে মডারেটর দায়িত্ব পালন করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক শেখ দিদারুল আলম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আযম খান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের যুগ্ম পরিচালক এন এ এম সারওয়ারে আখতার, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।
সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সংগঠন নৈয়ায়িকের সাবেক সংগঠক আল মাহ্দী ও নাজমুল হোসাইন।
বিতর্কে অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, যশোর জিলা স্কুল, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর জোড় পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এর আগে বিদ্যালয়গুলো স্ব স্ব জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম, সুহৃদ সমাবেশ খুলনার আহ্বায়ক এম সাইফুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
যশোর বোর্ডের আদেশ স্থগিত করলো হাইকোর্ট অভিযুক্ত প্রধান শিক্ষকের বরখাস্ত আদেশ বহাল
নিজস্ব প্রতিবেদক
নাশকতা মামলায় অভিযুক্ত সাতক্ষীরা ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে বিধি অনুযায়ী চূড়ান্ত বরখাস্তের আবেদন না-মঞ্জুর করায় যশোর বোর্ডের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে রীটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বরখাস্তই থাকছেন ওই শিক্ষক।
এদিকে একইসাথে যশোর বোর্ডের আপিল এন্ড আর্বিট্রেশন কমিটির সিদ্ধান্তের বৈধতা জানতে চেয়ে শিক্ষা সচিব, যুগ্ম সচিব, যশোর বোর্ডের চেয়ারম্যান, স্কুল পরিদর্শকসহ ৯ জনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে আদেশের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।
গতকাল মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড. হারুন-অর রশীদ ও হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুস সালাম ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগ দেন। তার বিরুদ্ধে নিয়োগ বোর্ডের রেজুলেশনে জালিয়াতি, সরকার বিরোধী কর্মকান্ডে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার, নিয়োগ বানিজ্য ও স্কুলের প্রায় ছয় লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের প্রমান পাওয়া যায়।
এসব ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্তের পর চূড়ান্ত বরখাস্তের অনুমতির জন্য যশোর বোর্ডে আবেদন করে। কিন্তু যশোর শিক্ষা বোর্ডের আপিল এন্ড আর্বিট্রেশন কমিটি এখতিয়ার বহির্ভূতভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পুনঃতদন্ত করে ও কমিটির ৮৫ তম সভায় অভিযুক্ত শিক্ষকের চূড়ান্ত বরখাস্তের আবেদন না-মঞ্জুর করে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবীর হাইকোর্টে রীট করেন। রীট পিটিশন নং ৪৮৭৩/২৪। এতে গত ৭ মে বিচারপতি মোঃ খসরুজ্জামান ও কেএম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্ছ ‘প্রধান শিক্ষকের চূড়ান্ত বরখাস্ত করার অনুমতির আবেদন যশোর শিক্ষা বোর্ডের আপিল এন্ড আর্বিট্রেশন কমিটির না-মঞ্জুরের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত ও একই সাথে ওই আদেশ কেন অবৈধ হবে না’ জানতে চেয়ে রুল জারি করেন।
মামলার বাদী সাতক্ষীরা ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য হুমায়ুন কবীর বলেন, বিধি অনুযায়ী উথ্থাপিত অভিযোগের তদন্ত করে শিক্ষক আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর চূড়ান্ত বরখাস্তের অনুমতির জন্য যশোর শিক্ষা বোর্ডে আবেদন করা হয়। এক্ষেত্রে বোর্ডের পুনঃতদন্ত করার এখতিয়ার না থাকলেও তারা নাশকতার স্পর্শকাতর অভিযোগটি ধামাচাপা দিয়ে শুধুমাত্র অর্থ আত্মসাতের ঘটনায় পুনঃতদন্ত করে এবং ওই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক আব্দুস সালামের চূড়ান্ত বরখাস্তের অনুমতির আবেদন না মঞ্জুর করে।
সরকার বিরোধী নাশকতার মামলায় ২০১৮ সালে ৯ ফেব্রুয়ারি পুলিশ আব্দুস সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট (৯৭/২০১৮) দেয়। ২০২২ সালের ২ সেপ্টেম্বর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আব্দুস সালাম গ্রেপ্তার হয়।











































