আন্তর্জাতিক ডেস্ক
ভারতের চলমান লোকসভা নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল রাশিয়া। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (৯ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রাশিয়ার তোলা এ অভিযোগ প্রত্যাহার করেছে মুখপাত্র ম্যাথু মিলার।
আজ শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মধ্যে যুক্তরাষ্ট্র ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভারতের জাতীয় মানসিকতা এবং ইতিহাস সম্পর্কে বোঝার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। আর তারা দেশটির ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ভারসাম্যহীন এবং সাধারণ নির্বাচনকে জটিল করে তোলার জন্য যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করছে।
তবে বৃহস্পতিবার ম্যাথু মিলার এমন সংযোগের কথা উড়িয়ে দিয়েছেন।











































