স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান আবারও চমক দেখিয়েছেন। দুবাইয়ে পুলিশ গ্লোবাল দাবা টুর্নামেন্টে ষষ্ঠ রাউন্ডের খেলায় তিনি তুরস্কের গ্র্যান্ডমাস্টার সানাল ভাহাপের সঙ্গে ড্র করেছেন।
ফাহাদ ছয় খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন। তার রেটিং পারফরম্যান্স ২৬০২। নবম রাউন্ড পর্যন্ত এই পারফম্যান্স ধরে রাখতে পারলে পেয়ে যেতে পারেন আরেকটি জিএম নর্ম।
আজ সপ্তম রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ ভারতের গ্র্যান্ডমাস্টার ভসরত সুব্রমানিয়াম। তার রেটিং ২৫৪৪।











































