Home খেলাধুলা সবচেয়ে দামি ম্যানইউ, রিয়াল-বার্সা কোথায়

সবচেয়ে দামি ম্যানইউ, রিয়াল-বার্সা কোথায়

39


স্পোর্টস ডেস্ক।।

মাঠের ফুটবলের যাচ্ছেতাই অবস্থা। কোচের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দে ম্যানেজমেন্টেও চলছে অস্থিরতা। এর বাইরে গত এক যুগ ধরে জিততে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রফি। ইউরোপের কোনো শিরোপাও সাত বছর হতে চলল ঘরে তুলতে পারেনি। অথচ ম্যানচেস্টার ইউনাইডেটই কিনা বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে?

সস্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া কনটেন্ট প্রতিষ্ঠান স্পোর্টিকো অর্থমূল্যে এগিয়ে থাকা বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের তালিকাটি তৈরি করেছে। যেখানে ইউরোপের ফুটবল ক্লাবগুলোর ঠিক পেছনেই রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো। প্রতিবদেন জানানো হয়, অর্থমূল্যে সেরা ৫০ ক্লাবের ২০টিই যুক্তরাষ্ট্রের।

স্পোর্টিকো জানাচ্ছে, ম্যানইউ বর্তমান মূল্য ৬২০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭২ হাজার ১৪২ কোটি টাকার বেশি)। যেখানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ৬০৬ কোটি টাকা দাম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। গত বছর ডেলয়েট ফুটবল মানি লিগের হিসাব অনুসারে, ৬০৭ কোটি মার্কিন ডলার নিয়ে শীর্ষে ছিল কার্লো আনচেলত্তির দল। র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা, লা লিগা ক্লাবটির দাম ৫২৮ কোটি মার্কিন ডলার।

গত ডিসেম্বরে ১৩০ কোটি মার্কিন ডলারে ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নেন যুক্তরাজ্যের ধনকুবের জিম র‍্যাটক্লিপ। এরপরই ক্লাবটির বাজার মূল্য বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো শীর্ষ ৫০-এ দাপট দেখালেও শীর্ষ দশে সব ইউরোপের ক্লাবই রয়েছে। চার থেকে ১০ পর্যন্ত রয়েছে যথাক্রমে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, আর্সেনাল, টটেনহ্যাম ও চেলসি।

যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর মধ্যে লস অ্যাঞ্জেলেস এফসি ১১৫ কোটি মার্কিন ডলার নিয়ে আছে ১৫ নম্বরে, গত বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা ইন্টার মিলানের অবস্থান ১৬তম (১০৬ কোটি)। ২০২০ সালে মেজর লিগ সকারে যোগ দেওয়া ইন্টার মায়ামির মূল্য এখন ১০২ কোটি, যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর মধ্যে তৃতীয়।

এমএলএসের দলগুলোর মধ্যে শীর্ষ ২০ দলের মধ্যে আরও আছে আটালান্টা ইউনাইটেড (১০৫ কোটিতে ১৭তম), লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (১০০ কোটিতে ১৯তম) এবং নিউইয়র্ক সিটি এফসি (৮৪ কোটিতে ২০তম)।

এই লিগের ক্লাবগুলোর আধুনিক স্টেডিয়াম নির্মাণ, পরিচালন ব্যয়ে নিয়ন্ত্রণ মডেল এবং অবনমন না থাকার বিষয়গুলো ক্লাবের বাজারমূল্যে প্রভাব ফেলেছে। ইতালির ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামি জুভেন্টাস, মূল্য ১৭৭ কোটি।