Home আঞ্চলিক পাল্টা-পাল্টি অভিযোগ: ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে ডুমুরিয়া এ লতিফ ফিলিং স্টেশন

পাল্টা-পাল্টি অভিযোগ: ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে ডুমুরিয়া এ লতিফ ফিলিং স্টেশন

10


খান আরিফুজ্জামান (নয়ন), ডুমুরিয়া।।


দুই লাখ টাকা ঘুষ না দেওয়ায় ট্রেড লাইসেন্স ছাড়াই দু’বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে ডুমুরিয়ার এ লতিফ ফিলিং স্টেশন। তবে ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে সংশ্লিষ্ট চেয়ারম্যান। এদিকে খুলনাঞ্চলে সংবাদ প্রকাশের পর থেকে সিলিন্ডারে গ্যাস বিক্রি বন্ধ রয়েছে এ ফিলিং স্টেশনে। সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে এসব তথ্য জানা গেছে।


রাজস্ব ফাঁকি দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার ট্রেড লাইসেন্স ছাড়াই ডুমুরিয়ার এ লতিফ ফিলিং স্টেশন ২/৩ বছর ধরে বৈধ ও অবৈধ দু’ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ট্রেড লাইসেন্স না দিয়ে ব্যবসা কেন করছেন এমন প্রশ্নের জবাবে এ লতিফ ফিলিং স্টেশনের স্বত্ত্ব্বাধিকারী আব্দুল লতিফ জমাদ্দার এবং তার মেয়ে শারমীনা পারভীন রুমা বলেন, ১০/১৫ হাজার টাকার ট্রেড লাইসেন্স নিতে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম ২ লাখ টাকা দাবি করেছেন। যে কারণে আমরা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছি।

তবে গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম উল্টো অভিযোগ করে বলেন, ৪০ হাজার টাকা ভ্যাট এবং ৫ হাজার ৭’শ ৫০ ট্রেড লাইসেন্সের জন্য ট্যাক্স দেওয়ার কথা বলেছি। কিন্তু এসব টাকা না দিয়ে ৩০/৪০ জন পোলাপান নিয়ে ট্রেড লাইসেন্স নিতে আসেন শারমীনা পারভীন রুমা। এতো পেলাপানের তো দরকার নেই ভ্যাট-ট্রাক্স এর টাকা নিয়ে কেউ আসলেই গুটুদিয়া ইউনিয়ন পরিষদ থেকে তখনই ট্রেড লাইসেন্স দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, আমি শুনেছি এ লতিফ ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস বিক্রি করা হচ্ছে। তবে ওখানে অভিযানে যেয়ে কিছু পাওয়া যায়নি। নজরদারিতে রাখা হয়েছে। আর ভ্যাট-ট্র্যাক্স না দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।