পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
দীর্ঘ ১যুগ পর পাইকগাছা উপজেলার গড়ইখালীতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনগনের চলাচলের বিকল্প রাস্তা নির্মান করা হচ্ছে। আর বিকল্প রাস্তা নির্মানের কাজ শুরু হওয়ায় এলাকাবাসির মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। সরেজমিনে জানা যায়,উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে গড়ইখালী ইউনিয়ন পরিষদ অবস্থিত।আর এ ইউনিয়ন পরিষদের পিছনে দানীয় জমিতে রয়েছে একটি কবরস্থান।
কবরস্থানের পার্শ্বে প্রায় ৫০টা পরিবারের বসবাস।তারা চলাচলের রাস্তা হিসেবে কবরস্থানের রাস্তা ব্যবহার করে থাকে। এতে কবরস্থানের পবিত্রতা রক্ষা নিয়ে প্রশ্ন ওঠে জনমনে। সর্বত্র চলে নানান আলোচনা- সমালোচনা। সেকারনে এলাকাবাসী একটি বিকল্প রাস্তার জন্য স্হানীয় ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন করে আবেদনটি বিবেচনায় নিয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান জি,এম আব্দস ছালাম উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে একটি বিকল্প রাস্তা নির্মানের উদ্যোগ নেন। রাস্তা নির্মান কাজ শেষ হলে প্রায় ৫০ পরিবারের চলাচলের পথ সুগম হবে এবং কবরস্থানের পবিত্রতা রক্ষা সহ ইউনিয়ন পরিষদ সুরক্ষিত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এলাকাবাসি।
এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম জানান, এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে সরকারি খাস জায়গা দিয়ে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি বিকল্প রাস্তা নির্মান করা হচ্ছে। খুব শীঘ্রই নির্মান কাজ শেষ হবে বলে আশা করছি।











































