Home আঞ্চলিক দাকোপে ফেরি থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধার হয়নি এখনো

দাকোপে ফেরি থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধার হয়নি এখনো

11


মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি।।
খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পর এখনো হৃদি রায় (৭) নামের শিশুকে উদ্ধার করা যায়নি। জানা যায় নিখোঁজ পানিতে পড়ে শিশুটি বটিয়াঘাটা উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা রতন চন্দ্র রায় এর একমাত্র কন্যা হ্নধি রায়, বয়স ৭ বছর। পানখালী -বরণপাড়া ফেরিঘাট থেকে ট্রলার থেকে নামতে যেয়ে রাত আনুঃ ৯.৩০ মিনিটে পানিতে পড়ে যায়, কোন খোঁজ পাওয়া যায় নাই, কেউ যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বলা হলো।০১৮৭৯৯৩৭৭২৩, ০১৯১০৬৬৬৪৬৫।

তবে উদ্ধার করার জন্য তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি দল।নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৬ মে) সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ফেরার পথে ফেরি ও পন্টুনের ফাঁক দিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঝপঝপিয়া নদীতে হঠাৎ পড়ে যায় হৃদি। প্রত্যক্ষদর্শীরা জানায়, করমজল থেকে রাতে ট্রলারযোগে পরিবারের সঙ্গে ফিরছিল শিশুটি। বৃষ্টি থাকায় ট্রলার থেকে ফেরিঘাটে নেমে ফেরির ওপর দিয়ে দৌড় দেওয়ার সময় অন্ধকারে বুঝতে না পেরে পন্টুন ও ফেরির ফাঁকা স্থান দিয়ে নদীতে পড়ে যায়। শিশুটিকে কেউ পড়ে যেতে না দেখলেও তার দৌড়ে যাওয়া ও পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। শিশুটি নদীতে পড়ে যাওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠেছে পানখালী ফেরিঘাট এলাকা। দাকোপ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বাসার জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধার কাজ শুরু করা হয়।

তবে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। বৈরী আবহাওয়া ও নদীতে খরস্রোত থাকায় ডুবুরিদলের উদ্ধার কাজে বিঘ্ন ঘটায় রাতে বন্ধ রাখা হয়। আবার সকাল ৭টা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, নদীতে জোয়ার থাকায় শিশুটির এখনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস খুলনার ডুবুরি দল ও দাকোপ ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবিলত এলাকাসহ সম্ভাব্য সব স্থানে শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।