মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে প্রচণ্ড দাবদাহে হিট স্ট্রোকে আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মৃতের পরিবার জানায়, বাড়ি থেকে মাঠে যাওয়ার কথা বলে বের হন আব্দুল কুদ্দুস। পরে বিকালে এলাকাবাসী খেতের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন।
এসবিকে ইউনিয়ন চেয়ারম্যান আরিফান চৌধুরী নুথান জানান, যতক্ষণে তার লাশ পাওয়া গেছে ততক্ষণে প্রচণ্ড তাপে তার দেহের চামড়া পুড়ে কালো হয়ে গেছে। এমনকি হাতের সঙ্গে ঘষা লেগে গায়ের চামড়া উঠে যাচ্ছিল।









































