দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। সোমবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।এর আগে রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, রবিবার দুপুর ৩ টায় রেকর্ড অনুযায়ী জেলার তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে টানা কয়েকদিন তাপপ্রবাহ বিরাজ করায় জেলায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র তাপদাহে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
’









































