Home খেলাধুলা আইপিএলে দুর্ঘটনা, দর্শক রক্তাক্ত

আইপিএলে দুর্ঘটনা, দর্শক রক্তাক্ত

29


 স্পোর্টস ডেস্ক

চলছে আইপিএলের ১৭তম আসর। ব্যাটারদের দাপটে চলমান আইপিএলে কঠিন সময় পার করছেন বোলাররা। অনেকগুলো ম্যাচেই দলীয় সংগ্রহ পার হয়েছে দুইশোর বেশি। জমজমাট এই টুর্নামেন্টের মধ্যেই ঘটল বড় দুর্ঘটনা। খেলা দেখতে আসা দর্শককে হতে হয়েছে রক্তাক্ত।
শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম মুম্বাই ম্যাচে হচ্ছিল ছয়-চারের বন্যা। ম্যাচের ১৪তম ওভারে খলিল আহমেদের একটি স্লোয়ার বলে ছয় মারেন টিম ডেভিড। স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক বলটিকে ক্যাচ ধরতে গেলে বলটি সোজা তার মুখে আঘাত করে।

আঘাত পাওয়ার পরই রক্তপাত শুরু হয়। নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। বলের আঘাতে দর্শক রক্তাক্ত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আহত হওয়া দর্শকের দ্রুত সুস্থতা কামনা করে।

উল্লেখ্য, দিল্লি বনাম মুম্বাইয়ের ম্যাচে দুইটি দলই বড় রান করে। প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ২৫৭ রান করে। পরে ব্যাট করতে নেমে ভাল শুরু করেও ২৪৭ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ১০ রানের জয় মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস।