Home আঞ্চলিক অধ্যক্ষ দেলওয়ারা বেগমের ইন্তেকাল

অধ্যক্ষ দেলওয়ারা বেগমের ইন্তেকাল

90


স্টাফ রিপোর্টার।।
বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার ভাইস প্রেসিডেন্ট, খুলনা হাজী মালেক কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (এমপিওভুক্ত) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, খুলনা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ অধ্যক্ষ দেলওয়ারা বেগম শুক্রবার (৫ এপ্রিল) বাদ জুমা আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মৃত্যুকালে তিনি তাঁর স্বামী, আমেরিকা ও লন্ডনে বসবাসরত দুই মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, আমেরিকায় প্রাথমিক জানাজা শেষে লাশ হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়াধি সম্পন্ন করে লাশ আগামী শুক্রবার (১২ এপ্রিল) নাগাদ দেশে আনার সম্ভাবনা রয়েছে।


প্রয়াত দেলওয়ারা বেগম ১ আগষ্ট ১৯৬০ তারিখে ঝালকাঠি জেলার সদর থানাধীন পিরন্ডা গ্রামের এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামী বিদুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ সাহেবের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামে।