Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশ এলাকার সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশ এলাকার সব খবরা খবর

64
ভ্যাপসা গরমে ওষ্ঠাগতপ্রাণ। গরম থেকে স্বস্তি পেতে ট্যাপের পানিতে বালটি ও মগ দিয়ে গোসলে মেতেছে এক শিশু।

ঈদ বাজারে অর্ধেক দামে পণ্য কিনল ৩৫০ পরিবার
যশোর অফিস
যশোরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুলভ ঈদ বাজারে অর্ধেক মূল্যে পণ্য বিক্রি করেছে একটি সামাজিক সংগঠন। এই বাজারে চাল, আটা, সয়াবিন তেল, সেমাই চিনি, দুধ, মুরগির মাংসসহ ৮২৫ টাকা মূল্যের ৯টি পণ্য ৪০০ টাকায় ক্রয় করেছে ৩৫০টি পরিবার। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর শহরের রবীন্দ্রনাথ সড়কের পাশে বসে অস্থায়ী এই বাজার।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়া সামাজিক সংগঠন ‘ব্যাক বেঞ্চার’ এই ঈদ বাজারের আয়োজন করে।

আয়োজকরা জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্যাক বেঞ্চার’ সদস্য সংখ্যা ১৯ জন। সদস্যরা কেউ চাকরিজীবী কেউ বা ব্যবসায়ী। এই সদস্যদের চাঁদার টাকা দিয়ে চলে নানামুখী স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড। সংগঠনটি মূলত দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে প্রতি মাসের প্রথম শুক্রবার দুপুরের খাবারের ব্যবস্থা করে। পাশাপাশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্তদান, সামাজিকভাবে সচেতনতামূলক কর্মকাণ্ড করে আসছেন।

করোনাকালে সংগঠনটি অক্সিজেন সেবা, খাদ্যসামগ্রী বিতরণের মধ্যে দিয়ে মানুষের পাশে ছিলেন।

স্বেচ্ছাসেবার ধারাবাহিকতার অংশ হিসাবে সংগঠনের সদস্যরা সিদ্ধান্ত নেন দরিদ্র, নিম্ন ও মধ্য আয়ের মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার। এজন্য তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যারা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বাজারের ব্যবস্থা করেন। এরপর যশোর শহর ও শহরতলী বিভিন্ন পাড়া-মহল্লায় জরিপ চালিয়ে সাড়ে তিনশ জন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে শনাক্ত করে সংগঠনটি। তাদেরকে ঈদে দরকারি এমন ৮২৭ টাকা মূল্যের ৯টি পণ্য অর্ধেক মূল্যের চেয়ে কমে মাত্র ৪০০ টাকায় প্রদান করা হয়।

শুক্রবার দুপুরে এই ঈদ বাজারে গিয়ে দেখা যায়, আরএনরোডস্থ নতুন বাজার প্রাঙ্গণে নারী-পুরুষের লম্বা লাইন। বিভিন্ন পণ্যের স্টলও রয়েছে। ওই সব স্টলের টেবিলে সাজিয়ে রাখা হয়েছে পণ্য। ক্যাশ কাউন্টারে পণ্যের দাম পরিশোধ করে একটি স্লিপ নিয়ে লাইন থেকে একজন একজন করে স্টলে গিয়ে পছন্দের পণ্য ব্যাগে ভরে নিচ্ছেন।

মনিহার এলাকা থেকে বাজার করতে আসা প্রতিবন্ধী আলমগীর হোসেন জানান, রিকশা চালিয়ে সংসার চালাই। জিনিসপত্রের এখন যে দাম; সংসার চালানো কঠিন। এর মধ্যে রোজা ঈদ উপলক্ষে সব পণ্যের দাম আরও বেড়েছে। চিন্তাতে ছিলাম ঈদে কিভাবে কী করব। এই বাজার থেকে অর্ধেক দামে জিনিসপত্র কিনতে পেরে ঈদের আগে ঈদের আনন্দ পেলাম।

আমেনা খাতুন শহরের একটি বাসা বাড়িতে কাজ করেন। তিনিও এসেছেন ‘ব্যাক বেঞ্চার’ সুলভ ঈদবাজারে। তিনি বলেন, ‘বাজারে যে জিনিসের দাম বাড়ছে। কম দামে পণ্য পেয়ে আমার মতো গরিব মানুষের অনেক উপকার হইছে। এই সংগঠনের মতো আরও দুটো সংগঠন হলে এই অঞ্চলের গরিব মধ্যবিত্তদের খুব উপকার হতো।’

আমেনার মতো এসেছেন আরশাদ গাজীও। ষাটোর্ধ এই রিকশাচালক বলেন, ‘নয় ধরনের জিনিস কিনেছি। এত কম দামে বাজার পাব স্বপ্নেও ভাবিনি। এই ৯টি পণ্যের বাজার দর ৮শ টাকার বেশি। তবে আমি কিনেছি ৪০০ শ টাকায়। পোলাও চাল, তেল মুরগিসহ ৯টি পণ্য রয়েছে। এমন কাজের জন্য এই সংগঠনকে দোয়া ছাড়া কিছু করার নাই আমাদের।’

সংগঠনটির সভাপতি জাকিউল ইসলাম পিংকু বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি; এতে নিম্ন ও মধ্যবিত্তরা কষ্টে আছে। তারা কষ্টে থাকলেও কারোও কাছে হাত পাততে পারে না। তাদের জন্য আমাদের এই বাজার। তারা যেন ঈদের দিন পরিবার নিয়ে ভালো থাকতে পারে সেই জন্য আমাদের এই আয়োজন।’

সংগঠনটির উপদেষ্টা শাহনেওয়াজ আনোয়ার লেনিন বলেন, বাজারমূল্যের যে অর্ধেক দামে আমরা ৯টি পণ্য বিক্রয় করছি। ঈদের দিন দরিদ্র, নিম্ন ও মধ্য আয়ের মানুষরা দ্রব্যমূল্যের কারণে কাঙ্ক্ষিত ঈদবাজার করতে পারে না। পোলাও মাংস খেতে পারে না। তাদের কথা মাথায় রেখে আমরা মুরগির মাংস, পোলাও চালসহ দরকারি ৯টি পণ্য পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে কম মূল্যে বিক্রয় করছি। যাতে তারা আনন্দের সঙ্গে ঈদটা করতে পারে।

তিনি বলেন, প্রথমে আমরা নিজেদের উদ্যোগে অসহায়দের মাঝে একবেলার খাবারের আয়োজন শুরু করি। পরে অনেক ভালো মনের মানুষ আমাদের সংগঠনটিতে শরিক হচ্ছেন। এছাড়া অনেক দানশীল ব্যক্তির সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্যাক বেঞ্চার’ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সিনিয়র আইনজীবী শহীদ আনোয়ার জানান, ‘ব্যাক বেঞ্চার’ দীর্ঘদিন ধরে এই আরএন রোড এলাকায় ভালো কাজ করে আসছে। এখন তো যুবকদের ভালো কাজের সঙ্গে দেখা মিলে না; যে যার কাজে ব্যস্ত। কিন্তু এসব যুবকরা নিজের সময় শ্রম অর্থ দিয়ে সমাজের হতদরিদ্র মানুষের জন্য যে কাজ করছে সেটা সমাজের দৃষ্টান্ত। এদের মতো পাড়ায় পাড়ায় এমন সংগঠন গড়ে উঠলে সমাজে এতো বৈষম্য থাকতো না। ধনি গরিবের মধ্যে এতো ভেদাভেদ দূরত্ব সৃষ্টি হতো না।’

সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার রাতে সংসদ সদস্যের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানান। সাংবাদিক এবং সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, যাতে দেশ ও জাতির কল্যাণ হবে। এ সময় তিনি বলেন, পেশাজীবী সংগঠনের সদস্যরাই সেই সংগঠন পরিচালনা করবে। এখানে অন্য কারোরই হস্তক্ষেপ করার সুযোগ নেই।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান ও আহমদ আলী খান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, এ এইচ এম শামিমুজ্জামান ও শেখ মোঃ সেলিম, নির্বাহী সদস্য বিমল সাহা, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, কোষাধ্যক্ষ দীলিপ কুমার বর্মন, ক্লাব সদস্য বাপ্পী খান, এস এম ফরিদ রানা, নূর ইসলাম রকি, কলিন হোসেন আরজু, সাংবাদিক শামীম আশরাফ শেলী, সময় টেলিভিশনের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন রুবেল, বেল্লাল হোসেন সজল ও তানজিম আহমেদ, বাংলাভিশনের আতিয়ার পারভেজ, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার আল মাহমুদ প্রিন্স, দৈনিক যায় যায় দিনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার তরফদার, এখন টেলিভিশনের রিপোর্টার রামিম চৌধুরী, ফটো সাংবাদিক মো. হেলাল মোল্লা ও সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংসদ সদস্য এস.এম কামাল হোসেনের সাথে কেটিআরইউসহ পেশাজীবী সাংবাদিকদের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন বলেছেন, সাংবাদিকরা সকল দল মতের উর্ধ্বে থেকে দেশ ও জাতির স্বার্থে কাজ করলে মানুষ উপকৃত হয়। সেজন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মনোনিবেশ করা উচিত। পেশাজীবী সাংবাদিকদের দ্বারাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা টিভি রিপোর্টারর্স ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনে পেশাজীবী সাংবাদিকরা কাজ করে। এসব সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। যারা সরকারের কল্যাণ ও জনগনের উন্নয়ন চায় না। যারা সাংবাদিক নয়-অপেশাদার তাদের একপেশে সংবাদে দেশের ও সমাজের উন্নয়ন বাধাগ্রস্থ করে থাকে।কাজেই সমাজ, দেশ, জাতি ও জনগনের স্বার্থে সকল পেশাজীবী সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করতে হবে। যেন এখানে কোন অপেশাদার ব্যক্তি সাংবাদিক সেজে অনুপ্রবেশ করতে না পারে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি, সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময়ে সংসদ সদস্য এসএম কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির আহবায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সদস্য সচিব মো. বাবুল আক্তার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দে বাপি, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ডিবিসি টিভির ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম ও গাজী টিভির ভ্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, দৈনিক দেশ সংযোগের নির্বাহী সম্পাদক আবু নুরাইন খোন্দকার, আনন্দ টিভির ব্যুরো প্রধান ও আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন লিটন, বৈশাখী টিভির ব্যুরো প্রধান শেখ হেদায়েত উল্লাহ, বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, গ্লোবাল টিভির ব্যুরো প্রধান আনিসুর রহমান কবির, টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, দৈনিক দেশ সংযোগের মো: শহীদুল হাসান, বাংলাদেশ সমাচারের খুলনা ব্যুরো প্রধান আমিরুল ইসলাম বাবু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. রুহুল আমিন, মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুর আলম সুমনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ##

খুলনা জেলা কৃষক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগরীর হাজী আব্দুল মালেক কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে দিয়েছেন খুলনা জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক, সহ-সভাপতি এড. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন, মোঃ হাতেম আলী, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, নির্বাহী সদস্য আব্দুল মান্নান খান (মনা), গাজী আব্দুর রাজ্জাক সোহেল, নাজমুল তারেক তুষার সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

খুলনা-৬ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হাজী আঃ মালেক ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় আমেরিকাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের শহিদুল ইসলামের ৫ বছরের মেয়ে সামিয়া ও ৩ বছরের ছেলে সাবিত।

স্থানীয়রা জানান, দুপুরে বারপাড়া গ্রামের শেখপাড়ায় মসজিদের অদূরে সামিয়া ও সাবিতকে খেলতে দেখেন এক মুসল্লি। এ সময় তিনি তাদের বাড়িতে যেতে বলেন। নামাজ শেষে বেরিয়ে শোনেন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মা-বাবা পুরো পাড়া খুঁজেও তাদের পায়নি। পরে তাদের বাবা শহিদুল ইসলাম পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় মেয়েকে ভেসে থাকতে দেখেন। তাকে ওঠাতে গিয়ে ছেলেকে ডুবন্ত অবস্থায় পান।

এরপর তাদের উদ্ধার করে পাশের দ্রুত পল্লিচিকিৎসকের কাছে নিলে তিনি দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

সহকর্মীরাই হত্যা করেন লাইব্রেরিয়ান রফিকুলকে: র্যাব
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীতে পাঠক প্রিয় লাইব্রেরির লাইব্রেরিয়ান রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে (২৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার সারোয়ার হুসাইন।

গ্রেপ্তার মো. হৃদয় নগরীর বাবুস সালাম জামে মসজিদের পেছনে রেলওয়ে বস্তির নিক্সন মার্কেট এলাকার হান্নান পাসারীর ছেলে।

র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার সারোয়ার হুসাইন জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সদস্যরা জানতে পারেন লাইব্রেরিয়ান রফিকুল হত্যা মামলার একজন আসামি ঢাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে দলটি র্যাব-৪, সদর কোম্পানির সহযোগিতায় ঢাকার মিরপুর-১২ এলাকা থেকে ওই হত্যা মামলার প্রধান আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

র্যাব কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় রফিকুল ইসলামকে একই প্রতিষ্ঠানের কর্মচারী মো. চাঁন মিয়া সরদার ও মো. হৃদয় মারধর করে গলায় বই বাঁধার সুতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, রফিকুল ইসলাম মোল্লা (৫৫), খুলনা সদর থানার পার্শ্ববর্তী ৪৭ কেডি ঘোষ রোড পাঠক প্রিয় লাইব্রেরিতে চাকরি করার পাশাপাশি লাইব্রেরির তৃতীয় তলার গোডাউনের পাশে বাস করতেন। রফিকুল ইসলামের সঙ্গে লাইব্রেরির অপর দুই কর্মচারী মো. চাঁন মিয়া সরদার ও মো. হৃদয় কাজ করতেন। সে কারণে রফিকুলের সঙ্গে তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।

১ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে ওই লাইব্রেরির কর্মচারীরা লাইব্রেরি বন্ধ করে তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে যান। রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ আদায় শেষ করে লাইব্রেরির ম্যানেজার শাহজাহান মসজিদ থেকে বের হন। তিনি লাইব্রেরির তৃতীয় তলার উঠে গোডাউনের পেছনের দরজা খোলা দেখতে পান। পরে গোডাউনে রফিকুলের রক্তমাখা লাশ দেখে চিৎকার দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে রফিকুলের মরদেহ উদ্ধার করে।

প্রধান শিক্ষককে কান ধরে উঠবস, ১০ মাস পর সেই সভাপতিকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছার রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার (৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে অভিভাবক মো. হায়দার আলী ২০২২ সালের গত ৫ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। দীর্ঘ ১০ মাস পর জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতি’র পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ অব্যাহতির বিষয়টি সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার দাপটে ২০২২ সালের ৬ জুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ঘোষকে কান ধরে ওটবস করানোসহ শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ বিষয়ে দৈনিক কালবেলা পত্রিকা ও অনলাইনে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।

এ বিষয়ে জানতে চাইলে মো. আরশাদ আলী বিশ্বাস বলেন, অব্যাহতি সম্পর্কে কিছু জানি না। এর বিরুদ্ধে আইনি লড়াই করবেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান আলী শেখ বলেন, সভাপতি পদ হতে অব্যাহতির কথা শুনেছি। তবে বোর্ডের পরিপত্র অফিসে পৌঁছায়নি।

বাগেরহাটে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম,মামলার ৬দিনেও গ্রেপ্তার হয়নি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম হাওলাদার ও তার ছেলে সোহাগ হাওলাদারকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়েরের ৬দিন পার হলেও কোন আসামী গ্রেপ্তার হয়নি। উল্টো আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে জীবন নাশের হুমকী-ধামকী দিচ্ছে। এই অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মামলার বাদী আহত আওয়ামী লীগ নেতার ভাই সত্তার হাওলাদার।
মামলার আসামীরা হলেন, মোংলা উপজেলার চিলা কেয়াবুনিয়া এলাকার মৃত সাহেব সরদারের ছেলে মোঃ বেল্লাল সরদার(৫০),চিলা গাববুনিয়া এলাকার মোঃ অলি শেখের ছেলে মোঃ সাইফুল শেখ(৪০) এবং একই এলাকার মোঃ কালাম সরদারের ছেলে মোঃ আলামিন সরদার (৪৫)।
মামলা সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম হাওলাদারের সাথে বেল্লাল সরদারের বিরোধ চলে আসছিল। যার কারণে বেল্লাল সরদার আব্দুল হালিম হাওলাদারকে মেরে ফেলার হুমকিও দেয়। গত ২৫ মার্চ ছেলে সোহাগ হাওলাদারকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মোংলায় যাচ্ছিলেন আব্দুল হালিম হাওলাদার। পথিমধ্যে কানাইনগর তালতলা নামক স্থানে পৌছালে বেল্লাল সরদারের নেতৃত্বে মোঃ স্ফাুল শেখ ও মোঃ আলামিন সরদার মোটরসাইকেলের গতি রোধ করে হালিম হাওলাদার ও তার ছেলেকে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো শুরু করে। এলোপাথারি পিটানে হালিম হাওলাদার ও তার ছেলে মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। হালিম হাওলাদারের মাথায় কয়েকটি কোপ দেয় হামলাকারীরা। তাদের মারধরে সোহাগ হাওলাদারও গুরুত্বর আহত হন। এক পর্যায়ে হালিম হাওলাদারের পকেটে থাকা ৬০ হাজার টাকা এবং সোহাগের পকেটে থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে অবস্থার অবনতি হলে হালিম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার বাদী আহতের ভাই সত্তার হাওলাদার বলেন, ঘটনার ৬ দিন পরে ১লা এপ্রিল মামলা হয়েছে। তারপরেও কোন আসামী গ্রেপ্তার হয়নি। বরং আসামীরা মামলা তুলে নিতে বার-বার আমাকে ও আমার ভাইকে জীবনে মেরে ফেলার হুমকী দিচ্ছে। মামলা তুলে না নিলে ৭দিনের মধ্যে জীবনে মেরে ফেলার হুমকি দেয় প্রক্যাশ্যে। যেকোন মূল্যে আসামীদের গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
আহত আওয়ামী লীগ নেতা হালিম হাওলাদার বলেন,বেল্লাল সরদার অনেক আগে থেকেই একজন অপরাধী। তার নামে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। একটি মামলায় ১৭ বছর সাজা হয়েছিল। ভয়ঙ্কর অপরাধী বেল্লাল সরদার ও তার লোকজনের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এই আওয়ামী লীগ নেতা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন,মামলার আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #

সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
শতবর্ষ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপনের পঞ্চম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোকসানা খানমের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান ও উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব এর সার্বিক দিক নির্দেশনায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আগামী ৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া শতবর্ষ উদযাপন প্রোগ্রামের সার্বিক বিষয় নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে উম্মুক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বিভিন্ন সেশনের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান রোকসানা খানম বলেন, ইংরেজি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় ৪ মে মুখরিত হয়ে উঠবে ক্যাম্পাস। ইংরেজির এলামনাইগন পুরো দিনটিকে আনন্দের সাথে উপভোগ করবে। এ দিনটি ডিপার্টমেন্টের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।
সহযোগী অধ্যাপক দীপংকর কুমার ঘোষ বলেন, দিনটিকে স্মরণীয় করে রাখতে কার্যকরী ভুমিকা নেয়া হচ্ছে। ইতোমধ্যে ডিপার্টমেন্ট থেকে অবসর নেয়া শ্রদ্ধেয় প্রাক্তন অধ্যাপক মণ্ডলীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কার্যক্রম শুরু হয়েছে। সভায় আরো বক্তব্য রাখেন সভায় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক দীপংকর কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক সীমা চৌধুরী, সহকারী অধ্যাপক মো. মামুন সরদার, সহকারী অধ্যাপক মাহবুবা নাসরিন, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক রাবেয়া খাতুন, প্রভাষক জয়দেব দত্ত, প্রভাষক মো. মতিউর রহমান, প্রভাষক আসমাউল হুসনা।
উক্ত সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন ৯৮-৯৯ সেশনের নাজমুস সাকিব, পিনাক কুমার তরফদার, সমীর কুমার বিশ্বাস, ৯৯-০০ সেশনের মো. রবিউল ইসলাম লিটন, মো. রফিক উল ইসলাম রনি, ০০-০১ সেশনের মোহাম্মদ আব্দুল্লাহ রাফিজ, আব্দুল্লাহ আল মামুন, ০২-০৩ সেশনের মো.সাইদুর রহমান, ০৪-০৫ সেশনের সালাহউদ্দীন আহমেদ, মোসা. ফারজানা ইয়াসমিন, ফারজানা ইয়াসমিন মুক্তা, মো. আবুল কাসেম, মো. আবুল হাসান, ০৮-০৯ সেশনের আবু তাহের প্রিন্স, ১১-১২ সেশনের মো. আবীর হাসান, ১৮-১৯ সেশনের জেরিন আনজুম, এস এম রাকিব রেজা, ১৯-২০ সেশনের মো. এহছানুর রহমান, মো. হাসিবুল ইসলাম ২১-২২ সেশনের মো. নাজিম উদ্দীন, সাজিদা নূর, অর্পিতা চৌধুরী জয়া প্রমুখ।

ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা, স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান শনিবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় বঙ্গবন্ধু ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিক আলী, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ ও যুগ্ম সাঃ সাঃ মোঃ নাজমুল হুদার যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, যুবলীগ নেতা অজয় বিশ^াস, ছাত্রলীগ নেতা গোপাল পাল, শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন, কৃষকলীগ নেতা জামাল ফকির, মহিলা আ’লীগের সভাপতি কামরুন্নাহার নীপা, মৎস্যজীবি লীগ নেতা রুহিদাস বিশ^াস, ওর্য়াড আ’লীগ নেতা আসাদুজ্জামান তুহিন, আজাদ শেখ, আকরাম বিশ^াস, আঃ খালেক, বিপ্লব দাশ, সুবাশীষ দাশ, জাকারিয়া শেখ ও ইনছান উদ্দিন প্রমুখ। সভায় স্বর্গীয় বেতাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুভাস চন্দ্র দাশ ও মরহুম স্বেচ্ছাসেবকলীগ নেতা মহব্বর আলীর স্বরণে আলোচনা করা হয়। পরে মাওলানা মোহম্মদ আব্দুল হাই এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ##

ফকিরহাটে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ কারবারি গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গাজাসহ একজন এবং ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল লখপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আবুল বাসারের ভাড়াটিয়া মাদক কারবারি মো. আছাদুজ্জামান সুমন (৩৪) কে গ্রেপ্তার করে। এসময় তার স্বীকারোক্তিতে ওই ভাড়ার ঘর থেকে দুই কেজি গাজার উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া মাদক কারবারি চর রূপসা এলাকার অহিদুল ইসলামের ছেলে। অপরদিকে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপনে সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আলিম শেখের নেতৃত্বে পুলিশের একটি দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ইমাদুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করে। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, পৃথক অভিযানে দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তাকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার ৬ এপ্রিল ২০২৪ বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ারসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি খুলনা ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের অডিটরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়টিকে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”এর আওতায় তার উপকাভোগীদের নিয়ে উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।র্যালিতে অংশগ্রহন করেন জেলা সিভিল সার্জন মোঃ সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী, বন্ধুর বিভাগীয় সম্বনয়কারী মো: নজরুল ইসলাম, ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র ডাক্তার ও নার্স এবং সাংবাদিকবৃন্দ, আলোচনা সভায় অতিথীরা স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যেগের উপর গুরুত্ব আরোপ করেন।

অধ্যক্ষ দেলোয়ারা বেগমের মৃতু্যুতে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হাজী আঃ মালেক ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় আমেরিকাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।