খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, নারীরা স্বাবলম্বী হলে সমৃদ্ধ হবে অর্থনীতি। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছেন। সারা বাংলার নারী সমাজের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, নারীদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে জীবন অতিবাহিত করার জন্য সাধারণ নারীদের নিয়েই আমাদের এ ক্ষুদ্র প্রায়াস। সমাজে নারীদের অবস্থান যতো উন্নত হবে সামাজিক ভাবে দেশ ও জাতি ততো এগিয়ে যাবে।
গতকাল সকালে নিজ বাসভবনে ও ২৪ নং ওয়ার্ডে কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, ২৪ ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক গৌতম লস্কর, মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, ড. সাঈদুর রহমান, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. নজিবুল ইসলাম, মো. মঈনুল হোসেন নাসির, মো. আতাউর রহমান শিকদার রাজু, অধ্যাপক সিরাজুল ইসলাম, দিদারুল আলম, মাসুম ঊর রশিদসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে তিনি নগরীর প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির উদ্যোগে ঈদগাহ ময়দানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ।
রূপসায় উপজেলা যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
রূপসায় উপজেলা যুবলীগের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে রপসা উপজেলা যুবলীগ।
গতকাল শুক্রবার বাদ আসর পূর্ব রূপসা ঘাট এলাকায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন রুপসা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, সাবেক খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন,সরদার ফেরদৌস আহম্মেদ,নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ,কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ,জেলা যুবলীগ নেতা জলিল তালুকদার, আরাফাত হোসেন পল্টু,হারুন মোল্যা,কামরুজ্জামান মোল্যা,হারুন আর রশিদ,তরিকুল ইসলাম সুমন,আশিষ রায়,সাইদুর রহমান ছগির,ফরিদ শেখ,আল মমিন লিটন,সরদার জসীম উদ্দীন,শারমিন সুলতানা রুনা,কামরুজ্জামান সোহেল, হায়দার শেখ,খায়রুজ্জামান সজল,সাইফুল ইসলাম শাওন, জাহিদ হাসান, বাদল মোল্যা, শেখ সাগর, আশিক ইকবাল, ওয়ায়েসকুরুনী বাবু, মারুফুজ্জামান ড্যানি, জাকারিয়া রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, আঃ জব্বার,নাবিদ গজনবী, সামসুল আলম বাবু, মাঈনুল হক লিয়ন, সরদার মামুনুর রশিদ, নাজিম মোড়ল, শরিফুল ইসলাম সোহাগ, আঃ আজিজ শেখ, রহিম মিনা, রিয়াদ শেখ, ইমরাজ হোসেন, আমিনুল শাওন, ইমু মোল্যা, সাগর, শাহিন, শেখ সজীব, এসএম হেলাল, রুবেল শেখ, জুয়েল সরদার, রিয়াজ শেখ, দীপ খান, রাসেল শেখ, রিহাদ শিকদার প্রমূখ।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা সাইদুর রহমান ছগির, সরদার জসীম উদ্দীন, শেখ সাগর, ওয়ায়েসকুরুনী বাবু প্রমূখ।











































