Home আঞ্চলিক জনগণের দল হিসেবে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে: এড. মনা

জনগণের দল হিসেবে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে: এড. মনা

16

খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। জনগণের দল হিসেবে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। আর আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে নির্যাতনকে তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহন করেছে।
তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে গুম খুনকে পথের কাঁটা দূর করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জনসমর্থনহীন সরকারের টিকে থাকার অবলম্বনই হচ্ছে নির্যাতন। বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনই হচ্ছে একদলীয় দুঃশাসনের নমুনা। তবে প্রতিটি নির্যাতনের তদন্ত ও বিচার একদিন হবেই। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে ফখরুল আলম, শহীদ এস এম কামাল হোসেন, শহীদ নাঈম হোসেন গোলদার, শহীদ মোঃ বাবুল কাজীর পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রদত্ত নগদ অর্থ ও ঈদ উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন তিনি। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বাংলাদেশে বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতনের ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী সরকার। সরকার তাদের দখলদারিত্ব ধরে রাখার জন্য পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। এই নির্যাতনের ধারাবাহিকতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গণতন্ত্রের কবর রচনার জন্যই গুম খুনের মতো অমানবিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বিএনপিকে নির্মূল করে দেশে কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘস্থায়ী করাই এর মূল লক্ষ্য। এই ধারা বয়ে চলতে চলতে দেশ অরাজকতার ঘন অন্ধকারে ডুবে গেছে। মানুষের স্বাভাবিক জীবন যাপন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম খান নান্নু, সদর থানা বিএনপি’র আহ্বায়ক কে এম হুমায়ূন কবীর, সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, গাজী আফসার উদ্দিন, শহিদ খান, মেশকাত আলী, হুমায়ুন কবীর চৌধুরী, মুরাদ হোসেন, মাসুদুল হক হারুন, জামির হোসেন দিপু, ঢালী সালাউদ্দিন, মেহেদী আজাদ, ডা. লাবলু, পলাশ, পরাগ, আকিব, শৈকত, সৈয়দ আশরাফুল হক পাপ্পা, আরিফ, আমিনসহ অনেকে।