মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে (ইউএনও) যোগদান করেছেন নিশাত তামান্না । তিনি ইউএনও নারায়ণ চন্দ্র পালের স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (২এপ্রিল) বিকেলে মোংলা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন নবাগত কর্মকর্তা নিশাত তামান্না। এর আগে তিনি বরিশাল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
নিশাত তামান্না ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি পিরোজপুর থেকে ২০০৯সালে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেন। পরে তিনি বরগুনা জেলার বেতাগী, তালতলী ও সদরের সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার মোংলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় বিদায়ী ইউএনও নারায়ণ চন্দ্র পাল নিশাত তামান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের সমন্বয়ে মোংলা উপজেলা গঠিত। এখানে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, ‘মোংলা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। সবার সহযোগিতা নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। আশাকরি আমার উপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো।











































