Home আঞ্চলিক অমিতসহ ৫১ নেতার মুক্তি দাবি খুলনা মহানগর বিএনপির

অমিতসহ ৫১ নেতার মুক্তি দাবি খুলনা মহানগর বিএনপির

10

খবর বিজ্ঞপ্তি।।
যশোরে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ ও নিন্দাজ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ এপ্রিল) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনবিচ্ছিন্ন শাসক দল নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার মানসে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলা দিয়ে কারাগারে রাখছে। ফ্যাসিস্ট তাবেদার সরকার বিগত দেড় দশক ধরে দেশে বাকশাল কায়েম করতে যারপর নির্যাতন করছে। প্রতিটি ঘটনার বিচার একদিন এদেশের মাটিতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মহানগর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।