খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি।।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন কর্মকান্ডে পাল্টে যাচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার গ্রামীণ জনপদ। উন্নত হয়েছে উপজেলাবাসীর জীবনমান।
কিছুদিন আগেও উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়কের দুরাবস্থার কারণে জনসাধারণের চলাচলে ভোগান্তির সীমা ছিল না।
প্রায়ই দুর্ঘটনা ঘটে প্রাণহানি ও জানমালের ক্ষতি হতো। যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থা নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট এবং ইলিকট্রনিক্স মিডিয়ায় সচিত্র সংবাদ প্রকাশের পর মাননীয় ভূমিমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দের সার্বিক পরিকল্পনায় ও এলজিইডির তৎপরতায় উপজেলার সড়ক ও ব্রীজ উন্নয়নে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ইতোমধ্যে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক ও ১১টি ব্রীজসহ বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ।
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে যোগাযোগ থেকে শুরু করে পানি পরিশোধন ও সরবরাহ প্রকল্প স্থাপন, মন্দির-মসজিদ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ প্রায় সব খাতে উন্নয়ন হচ্ছে। এর মধ্যে সমাপ্তকৃত চটচটিয়া সেতু ঘিরে নতুন স্বপ্ন দেখছেন অবহেলিত ইউনিয়নবাসী।
খুলনা ডুমুরিয়া উপজেলার প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেন। ইতোমধ্যে শুরু হয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে উপজেলার রাস্তা, ব্রিজ কালভার্ট ও সড়ক উন্নয়ন কাজ। উপজেলা প্রকৌশলী আরো বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। শহরের সুবিধা পৌঁছে যাচ্ছে গ্রামেও। ফলে বদলে যাচ্ছে গ্রামীণ জীবন। গ্রামের রাস্তাঘাট উন্নয়নে এখন শহরের সব সুবিধা মিলছে গ্রামে। অধিকাংশ গ্রামেই দেখা মেলে পাকা বা আধাপাকা বাড়ি। সরকারের স্থায়িত্বে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর ক্রমশ বদলে যাচ্ছে সবকিছু। সারাদেশে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এগিয়ে চলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকাণ্ড। এমনকি এর পাশাপাশি অবকাঠামো খাতের উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ চিত্র। সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে এসব প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সূত্র বলছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) আড়াইশ প্রকল্পে বদলে গেছে গ্রামীণ জনপদের সার্বিক চিত্র। এর মধ্যে ১৪৯টি প্রকল্পের কাজ শেষ করেছে এলজিইডি। বাকি ১০১টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশের সার্বিক উন্নয়ন ও সুষম উন্নয়নে পালে হাওয়া লেগেছে। এ ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তাতে দেশের কোনো
অঞ্চলই তার দৃষ্টি এড়ায়নি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, সেতু, হাটবাজার, পুকুর খনন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, উপজেলা কমপ্লেক্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ করে যাচ্ছে। যদিও এক সময়ে অনুন্নত অবকাঠামোগত ব্যবস্থা প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের প্রধান অন্তরায় ছিল। তবে সুখবর হলো, এসব সংকট নিরসনে কাজ শুরু করেছে সরকার। বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১০১টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
এলজিইডি সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় রাস্তাঘাট, সেতু, হাটবাজার, পুকুর খনন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা কমপ্লেক্স নির্মাণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
এলজিইডিতে বর্তমানে এডিবিভুক্ত সংখ্যা ১০১টি। এর মধ্যে ৭৯টি প্রকল্প জিওবির অর্থায়নে ও ২২টি প্রকল্প বিদেশি অর্থায়নে বাস্তবায়নের কাজ চলছে।
এসব প্রকল্পের মোট ক্রমপঞ্জির ভৌত অগ্রগতি হয়েছে প্রায় ৪৯ শতাংশ। চলমান এ প্রকল্পগুলো বিভিন্ন মেয়াদে শেষ হবে বলে প্রকল্পসূত্রে জানা গেছে।











































