Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের আশ পাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের আশ পাশের সব খবরা খবর

95
চৈত্র মাস এলেই শুরু হয় নিপুণ কারিগর বাবুই পাখির বাসা তৈরির কাজ। জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে বাচ্চা দেয় বাবুই পাখিরা।

পাইকগাছায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা-পুলিশ গলায় রশি প্যাঁচানো অবস্থায় সুরাইয়া খাতুন (১৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। রোববার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে ও পুলিশ ওই নারীর স্বামী তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুরাইয়া পূর্ব গজালিয়া গ্রামের আক্তারুল গাজীর মেয়ে। আট মাস আগে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে তরিকুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়।

আক্তারুল গাজী বলেন, ‘তরিকুল প্রায় সময় মেয়েকে আমার থেকে টাকা আনতে বলত। আমি মেয়ের সুখের জন্য লক্ষাধিক টাকা দিয়েছি। কয়েক দিন ধরে আমার মেয়েকে মারপিট করে টাকার জন্য চাপ দিচ্ছিল। আমি ভ্যান বেঁচে টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু সে সময় দেননি আমার জামাই। শনিবার রাতে আমার মেয়েকে মারপিট করে ঘাড় ভেঙে গলায় রশি পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। রোববার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।’

এদিকে এ ঘটনায় আক্তারুল গাজী মেয়ে জামাই তরিকুল ইসলামকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন।

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে। এ ঘটনায় থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে।

রামপালে সুপেয় পানির ৩ টি পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে তিনটি সরকারি সুপেয় পানির পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে এক্টিভেস্তা নামের এটি পরিবেশবাদী সংগঠন। পেড়িখালী ইউনিয়নের ৩ টি গ্রামের ৩ টি সরকারি পানির পুকুর পাড়েই সংস্কার ও সংরক্ষণের দাবীতে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. খালিদ হোসেন এর কাছে স্মারকলিপি প্রদান করে এক্টিভেস্তার নেতৃবৃন্দ। এর পূর্বে তারা পুকুরপাড়ে মানববন্ধন করে। পুকুরগুলো রোমজাইপুর হাফেজী মাদরাসা পুকুর, সিংগড়বুনিয়া কাছারি পুকুর ও আড়ুয়াডাঙ্গা গ্রামের ঠাকুর পুকুর। মানববন্ধনে বক্তারা জানান, তীব্র লবনাক্ততার কারণে এ এলাকার মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। সরকারিভাবে পুকুরগুলো সংস্কার করা হলে এ এলাকার মানুষের খাবার পানির সংকট দূর হবে। সুপেয় পানির সংকট দূরীকরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এক্টিভেস্তা রামপাল। তারা জানান, এলাকার মানুষের দাবীর সাথে সংহতি প্রকাশ করে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সরকার সদয় হলে এ এলাকার পরিবেশ প্রতিবেশ বজায় থাকবে এবং সুপেয় পানির সংকট দূর হবে। এ সময় উপস্থিত ছিলেন মাহ্ফুজ মাঝি, ফারিয়া ইসলাম ঋতু ও তার সংগঠনের নেতৃবৃন্দ।

বৈষম্যমূলক সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি খুবি শিক্ষক সমিতির
খবর বিজ্ঞপ্তি
বৈষম্যমূলক সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ২৪ মার্চ (রবিবার) খুুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত ১৩ মার্চ জারিকৃত প্রজ্ঞাপন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দৃষ্টিগোচর হয়েছে। জারিকৃত প্রজ্ঞাপনটি যেমন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের স্বার্থের পরিপন্থী ঠিক অনুরূপভাবে অধিকারের মানদণ্ড বিবেচনায় সংবিধানের মূল চেতনার সঙ্গেও সাংঘর্ষিক। এমন একটি অনাকাক্সিক্ষত পক্ষপাতমূলক প্রজ্ঞাপন জারির ফলে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে চেতনা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসিত দিয়ে শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দিয়েছিলেন, এই প্রজ্ঞাপন সেই চেতনাকে অবজ্ঞা ও অবমাননা করার শামিল। বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ দেশ গঠন ও জাতির মেধা বিকাশের অনন্য রূপকার। সম্প্রতি জারিকৃত প্রজ্ঞাপনটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের মানসিক ও আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন এবং শিক্ষকদের শিক্ষা ও গবেষণার পরিবেশ চরমভাবে বাধাগ্রস্থ হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদাহানিকর এমন পদক্ষেপ মেধাবীদের শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত করবে, যা সার্বিকভাবে উচ্চশিক্ষার অবনমন ঘটাবে বলে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আশঙ্কা করে। এই অনভিপ্রেত প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, ২০১৫ এর ১ জুলাই হতে পিএইচডি ইনক্রিমেন্ট প্রদান সহ অন্যান্য যেসকল ন্যায্য দাবি রয়েছে সেগুলিকে পাশ কাটিয়ে যাওয়ার দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা কিনা সেটাও পর্যালোচনার দাবি রাখে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ বিপুল উৎসাহ নিয়ে পেশাগত দায়িত্ব পালনে যখন অঙ্গীকারবদ্ধ রয়েছেন ঠিক সেই মুহূর্তে বিদ্যমান সুবিধা থেকে বঞ্চিত করে শিক্ষকবৃন্দকে আন্দোলনের পথে ঠেলে দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র কিনা তার যথেষ্ট সন্দেহ থেকে যায়।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত এই প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে বিরাজমান উৎকণ্ঠা ও অসন্তুষ্টি লাঘব করার জন্য অনতিবিলম্বে এই বৈষম্যমূলক, অবান্তর এবং অগ্রহণযোগ্য প্রজ্ঞাপন প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে।

দাকোপে লোকজ’র উদ্যোগে ব্যতিক্রমী গ্রামীণ বীজমেলা নারী কৃষকদের শত শত স্থানীয় বীজের প্রদর্শনী
খবর বিজ্ঞপ্তি
হাওড়-বাঁওড়, নদী-নালা, খাল-বিলসহ প্রকৃতির অনুগ্রহে কৃষিতে অপার সম্ভাবনাময় বাংলাদেশ। তবে উচ্চ ফলনশীল আর হাইব্রিড চাষাবাদে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির ধানসহ সবজি। এসব চাষাবাদ শুধু কৃষিব্যবস্থাই নয়, জীববৈচিত্র্যকেও হুমকির মুখে ফেলছে। প্রকৃতি-পরিবেশ এবং মৃত্তিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশীয় প্রজাতির বীজ হারাতে বসেছে। দেশীয় বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে দাকোপে বেসরকারি উন্নয়ন সংগঠন লোকজ এবং কৃষক সংগঠনের উদ্যোগে এক ব্যতিক্রমী বীজমেলা ২০২৪ অনুষ্ঠিত হলো। হারিয়ে যওয়া দেশীয় প্রজাতীর বীজ বিনিময়, প্রদর্শণী ও বিপননের জন্য ২৪ মার্চ কামারখোলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দাকোপ ও কামারখোলা ইউনিয়নের কৃষকরা তাদের সংরক্ষিত বীজ নিয়ে অংশগ্রহণ করেন। ব্যতিক্রমধর্মী এই মেলার প্রত্যেকটি স্টলে কমপক্ষে ৩৫ থেকে ১৭৫ জাত ও প্রজাতির ফলজ, বনজ ও সবজি বীজ প্রদর্শীত হয়।
উন্নয়ন সহযোগি মিজরিও-জার্মানীর সহযোগিতায় পশ্চিম শ্রীনগর কৃষক সংগঠনের সভাপতি উত্তম ম-লের সভাপতিত্বে এবং লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় মেলা শেষে এক আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কামারখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পঞ্চানন ম-ল, মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ ম-ল, উপসহকারী কৃষি কর্মকর্তা হরিপদ সানা, মো: অহিদুজ্জামান, সহকারি শিক্ষক সন্তোষ ম-ল, স্বদেশ রায়, ইউপি সদস্য লুৎফর রহমান, পরিমল বিশ্বাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য স্বপ্না সরকার, নারী কৃষক রীতা রপ্তান, সুইটি সরকার, সমাজসেবক দেবাশীষ রায়, মিন্টু ফকির প্রমুখ:।
মেলায় বীজ বৈচিত্র্য, বীজের সংখ্যা ও প্রদর্শনীর কৌশলের উপর ভিত্তি করে একটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে দক্ষিণ শ্রীনগর কৃষক সংগঠনের স্নেহলতা ম-ল প্রথম, দাকোপ টেংরারচর কৃষক সংগঠনের প্রভাতী ম-লকে দ্বিতীয় এবং মধ্য দাকোপ স্বর্ণলতা কৃষক সংগঠনের রীতা রপ্তানকে তৃতীয় নির্বাচিত করে পুরষ্কার প্রদানসহ মেলায় অংশগ্রহণকারী সকল কৃৃষকদের পুরষ্কৃত করা হয়েছে। এছাড়া সফল চাষী তাপস মল্লিককে সম্মাননা প্রদান করা। এই বীজমেলার মাধ্যমে কৃষকরা বীজ বিনিময়ের মাধ্যমে স্থানীয় বীজের সম্প্রসারণ করেছেন এবং বীজ সংরক্ষণ বিষয়ে কৃষকদের অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে।

কেশবপুরে সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে নবমুসলিম পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি,
যশোরের কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ওবায়দুল্লাহ নামের এক নবমুসলিম পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে সংস্থার নেতৃবৃন্দ ভোগতী এলাকার ওই বাড়িতে গিয়ে পরিবারের চার সদস্যের জন্য এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী হিসেবে রয়েছে চাল, ডাল, আটা, তেল, আলু, মুরগী, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সহ উপদেষ্টা হামিদ হুসাইন আজাদ, সভাপতি মাস্টার ইমতিয়াজ উদ্দীন, পরিচালক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম মাসুদ, আলামিন ইসলাম শ্রাবণ, আলী হুসাইন অন্তর, জাহিদ বিশ্বাস, লিটন আহমেদ, জুবায়ের হোসেন, মুন্না, জুয়েল হোসেন প্রমুখ।

’নাগরিক প্রত্যাশা’ নিয়ে মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানকে এমএএফ’র স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি :
খুলনা মহানগরের বিভিন্ন ধরণের সামাজিক সমস্যার সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে এম এ এফ (মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম)’র পক্ষ থেকে রোববার কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনার রশীদকে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে গত ২৮ মে এম এ এফ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত নাগরিক সংলাপ থেকে প্রাপ্ত প্রত্যাশা সমুহের প্রতিফলন প্রস্তুত করা হয়। যা প্রস্তুতে খুলনা মহানগরীর বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থানে থাকা ৪২ জন নারী পুরুষের অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারীদের অর্ধেকই নারী ছিলেন।
দায়িত্বশীল ও নাগরিকবান্ধব সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত সুপারিশ সমূহ বাস্তবায়নে মেয়রের দৃষ্টি আকর্ষণ এবং কার্যকর পদেক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উদ্যোগে সহযোগিতা করেন।
সার্বিক পরিচালনায় ছিলেন এমন এ এফ’র সভাপতি জোবায়ের আহমেদ খান জবা, সাধারণ সম্পাদক রেহানা ইসা, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাহবুব আলম সোহাগ, শামীমা সুলতানা শিলু,মিজানুর রহমান জিয়া, আফরোজা জেসমিন বিথী, শেখ সাদী, জেসমিন সুলতানা, কামরুন্নাহার হেনা, হালিমা খাতুন শিউলি, আয়েশা আক্তার ,হেলাল আহমেদ সুমন,জুবিওয়ালিয়া টুই, ইয়ুথ প্রতিনিধি জয়োদ্রত শীল ও আলভী শেখ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, খালিশপুর শাখা অফিস, স্বাস্থ্য ভবন, সকল ওয়ার্ড অফিস ও কমিউনিটি সেন্টারসহ কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন; নগর ভবন, নগরীর সড়ক দ্বীপ ও ৩ টি প্রবেশ দ্বার কাগজের পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, খালিশপুর শাখা অফিস, মুক্তিযোদ্ধা ভাস্কর্য, পাবলিক হল চত্বর ও শহিদ হাদিস পার্কের কৃত্রিম পাহাড়ে আলোক দ্বারা সজ্জিতকরণ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
এছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও লিনিয়ার পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হবে।

খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবসের অনুষ্ঠানে সিটি মেয়র
নিয়মিত ঔষধ সেবন করলে যক্ষ্মা থেকে সুস্থ হওয়া সম্ভব
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন রবিবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘হ্যা আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’।

বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, যক্ষ্মা হলে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত ঔষধ সেবন করলে এ থেকে সুস্থ হওয়া সম্ভব। তিনি বলেন, এক সময়ে যক্ষ্মা মানুষের অভিশাপ ছিলো। সেই সময়ে যক্ষ্মার নাম শুনলে মানুষ আতঙ্কগ্রস্ত হতো। বাংলাদেশের মানুষ যক্ষ্মা কন্ট্রোল করে এনেছে। যক্ষ্মা একেবারে নিমূর্ল হয় না, যক্ষ্মা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। সকলে সাবধানতা অবলম্বন করলে মানুষের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। এবারের প্রতিপাদ্য নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

খুলনার সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, যক্ষ্মা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আনোয়ারুল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর, সিভিল সার্জন অফিস ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অনুযায়ী ২০২৩ সালে যক্ষ্মার উপসর্গ আছে এমন প্রায় ৩০ লাখ এর বেশি মানুষের যক্ষ্মা রোগ নির্ণয়ের পরীক্ষা করা হয়। যার মাধ্যমে ২০২৩ সালে বাংলাদেশে মোট তিন লাখ এক হাজার পাঁচশত ৬৪জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ও তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। ২০২৩ সালে দুই হাজার চারশত ৩৭ জন রোহিঙ্গার যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য সারাদেশব্যাপী উপজেলা পর্যায় পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি যেমন- এবহবীঢ়বৎঃ গধপযরহব, ঞৎঁবুঘধঃ গধপযরহব, খঊউ গরপৎড়ংপড়ঢ়ু, খরয়ঁরফ ঈঁষঃঁৎব, খচঅ, উরমরঃধষ ঢ-জধু সরবরাহ করেছে। এছাড়া একটি ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরী ও পাঁচটি রিজিওনাল রেফারেন্স ল্যাবরেটরীর মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে যক্ষ্মা রোগ শনাক্ত করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে ২০২৩ সালে দুই হাজার সাতশত ২৯ জন ঔষধ প্রতিরোধী যক্ষ্মার (গউজ ঞই) রোগী শনাক্তকরণ সম্ভব হয়েছে। সরকারি ৪৪টি বক্ষব্যাধি ক্লিনিক, সাতটি বক্ষ্যবাধি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আর্ন্তবিভাগ ও বর্হিবিভাগ এবং বিভিন্ন এনজিও ক্লিনিকে যক্ষ্মা রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিনামূল্যে যক্ষ্মা রোগী শনাক্তকরণ ও তাদের চিকিৎসা সেবার আওতায় নিয়ে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ যক্ষ্মামুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

এর আগে মেয়রের নেতৃত্বে শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তর, কেসিসিসহ এনজিওর প্রতিনিধি অংশগ্রহণ করেন।

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের অনুষ্ঠানসূচি
তথ্য বিবরণী
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজ-মাদ্্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর/সুবিধাজনক সময়ে ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ০১ পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) পালিত হবে। এছাড়া খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে ২৫ ও ২৬ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চুয়াডাঙ্গায় ডিবির হাতে ১৫০ পিস এ্যম্পুল ইঞ্জেকশনসহ ২ ব্যাক্তি গ্রেফতার
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গায় ডিবির হাতে ১৫০ পিস এ্যম্পুল ইঞ্জেকশনসহ ২ ব্যাক্তি গ্রেফতার হয়েছে।
রবিবার সকাল ৭ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ওহিদুল ইসলাম, বিপিএম, এএসআই (নিঃ)মোঃ আবু আল-ইমরান সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনরিপাড়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় পৃথক দুটি অভিযানে বদর উদ্দিনের ছেল মোঃ খোকন (৫০) ও তালতলা স্কুলপাড়ার আঃ বারেকের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে।পরে তাদের দেহ তল্লাসী করে ১৫০ পিস অবৈধ নেশা জাতীয় এ্যম্পুল ইনজেকশন মাদকদ্রব্য জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
গত ১৩ই মার্চ ২০২৪ তারিখ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি প্রজ্ঞাপন (এস.আর.ও. নং-৪৭-আইন/২০২৪) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ধারা ১৪ এর উপ-ধারা (২) এর শর্তাংশে প্রদত্ত ক্ষমতাবলে, সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন, ১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নূতন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করিল।’ এমন বৈষম্যমূলক ও অগ্রহণযোগ্য প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চরমভাবে হতাশ ও গভীরভাবে উদ্বিগ্ন। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা ও গবেষণার মূল চালিকাশক্তি। সেই সঙ্গে জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ত্যাগ ও কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইহা সত্ত্বেও একই বেতন স্কেলে কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ন নীতি অবলম্বন সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা-দর্শন বিরোধী বলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে। উল্লেখ্য যে, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ও গবেষণার মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে স্বায়ত্তশাসন প্রদান করেন। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রয়াসে মূল কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন তখন তাদের সাথে এমন বৈষম্যমূলক আচরণ এই উচ্চ লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্থ করতে পারে বলে আমরা বিশ্বাস করি। এই পেনশন নীতি বাস্তবায়িত হলে বর্তমান শিক্ষকগণ মানসিকভাবে বিপর্যস্ত হবেন এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবেন ফলস্রুতিতে দেশ মেধা শূন্য হবে। একই সঙ্গে এই অসন্তোষজনক প্রজ্ঞাপন সরকার এবং শিক্ষকগণকে মুখোমুখি দাঁড় করানোর দুরভিসন্ধি কিনা সেটাও ভেবে দেখা দরকার।
পেনশন ব্যবস্থার এই পরিবর্তনের ফলে শিক্ষক সমাজের মধ্যে যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে তা নিরসনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পেনশন সংক্রান্ত প্রকাশিত প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করছে এবং অনতিবিলম্বে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়সমূহের সামনে এগিয়ে যাওয়ার পথ সুপ্রশস্ত করার দাবি জানাচ্ছে।

 

 

 

 

ভারত থেকে চাল আমদানির অনুমতি, সংশয়ে ব্যবসায়ীরা
বেনাপোল প্রতিনিধি
বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০টি বেসরকারি প্রতিষ্ঠানকে মোট ৮৩ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে ভারত থেকে চাল রপ্তানি নিষিদ্ধ হওয়ায় আমদানি হওয়া নিয়ে সংশয়ে রয়েছেন বেনাপোলের ব্যবসায়ীরা।

খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার পর গত ২১ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় দেশের ৩০ জন ব্যবসায়ীকে চাল আমদানির অনুমতি দেয়।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান হোছাইনি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ৮৩ হাজার টনের মধ্যে ৪৯ হাজার মেট্রিক টন সিদ্ধ ও ৩৪ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

আমদানির শর্তে বলা হয়, চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে। অনুমোদিত আমদানিকারকেরা বরাদ্দ অনুযায়ী আগামী ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাত করবেন। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু/জারি করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে ফের প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে বলেও শর্তে উল্লেখ করা হয়।

সম্প্রতি দেশের সর্বত্র চালের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে প্রথম ধাপে এই চাল আমদানির অনুমতি দেওয়া হচ্ছে।

এদিকে ২০২২ সালের ২০ জুলাই থেকে (নন-বাসমতি) সিদ্ধ ও আতপ চাল রপ্তানি বন্ধ রেখেছে ভারত। পরের মাসে আধা সিদ্ধ চালে ২০ শতাংশ শুল্ক আরোপ করে এবং সেপ্টেম্বরে বাসমতি চালের ন্যূনতম রপ্তানি মূল্য টনপ্রতি এক হাজার ২০০ ডলার বা ৯৯ হাজার রুপিতে বেঁধে দেয় সরকার।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান বলেন, সরকার চাল আমদানির অনুমতি দিলেও ভারতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা ও বাড়তি শুল্ক বহাল থাকায় চাল আমদানি সম্ভব হবে না।

উল্লেখ্য, বছরে দেশে চালের চাহিদা ২ কোটি ৫৮ লাখ মেট্রিক টন। চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ। উৎপাদনে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ চাল আমদানিতেও রয়েছে তৃতীয় স্থানে। দেশের চাহিদার তুলনায় চাল উৎপাদন বেশি হলেও ভ্যবিষৎ মজুত আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চাল আমদানি করে মজুদ করতে হয়, যার বড় একটি অংশ আসে ভারত থেকে।

চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই পাকা রাস্তার ইট তুলে বিক্রি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ইউপি সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই সরকারি রাস্তার ইট বিক্রি ও ইউনিয়ন পরিষদের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
উপজেলা ওয়াপদ অফিসের সঙ্গে যোগসাজশ করে ইটের পাকা সলিং তুলে মাটি দিয়ে কাঁচা রাস্তা করা হয়েছে।

গত বৃহস্পতিবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এলাকাবাসী লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ২০২৩ সালের প্রথম দিকে সাময়িকভাবে বরখাস্ত হন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন ৫নং ইউপি সদস্য পুলকেশ রায়। দায়িত্ব পেয়েই জড়িয়ে পড়েন দুর্নীতি ও অর্থ আত্মসাতে।

কাটামারী বাজার থেকে উত্তর দিক প্রায় ১ কিলোমিটার ওয়াপদার রাস্তার ৮০ হাজার ইট তুলে মাটি দিয়ে সংস্কার করা হয়েছে। কয়েক হাজার ইট বিক্রি করে দেওয়া হয়ে। ইউনিয়ন পরিষদের পাশে নির্মিত স্টেজে লাগানো হয়েছে কয়েক হাজার। অথচ ওই স্টেজ করার জন্য ২ লাখ ৩৪ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ হয়।

অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের লিখিত সুপারিশ করেছেন ইউপি সদস্য চম্পা বেগম, স্বপন কুমার মন্ডল, শওকত হাওলাদার ও বাবলু সরদার।

এ ব্যাপারে ইউপি সদস্য পুলকেশ রায় বলেন, কিছু ইট একটি মন্দিরে নিয়ে গেছে, মাটির তলে কিছু ইট ঢাকা পড়েছে।

ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, আমি কোনো অন্যায়কে সাপোর্ট করি না। তদন্তকালে দোষী প্রমাণিত হলে আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমি মাত্র ৩ দিন হলো যোগদান করেছি। অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছোট পরিসরে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় দৌলপূর্ণিমা উপলক্ষে রোববার (২৪ মার্চ) শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। প্রতি বছর এ উৎসব তিন দিন ব্যাপি চললেও এবারে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এক দিন চলবে। এবারে থাকছে না গ্রামীণ মেলার আয়োজন।
এবারে ছোট পরিসরে এক দিনের এ লালন স্মরণোৎসবের আয়োজনে রয়েছে লালন একাডেমি। সহযোগিতায় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।

বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসবকে কেন্দ্র করে বিগত দিনে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আঁখড়াবাড়ী এলাকায় সাধু-ভক্ত-দর্শনার্থীদের মিলন মেলা বসে। বিস্তৃর্ণ এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলাও। তবে এবার থাকছে না বড় পরিসরের আয়োজন ও মেলা। তবে লালন মুক্তমঞ্চে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী চলবে আয়োচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা।

লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারের লালন স্মরণোৎসব একদিন আলোচনার মধ্যে (বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত) সীমাবদ্ধ থাকবে। এবারে লালন স্মরণোৎসব উপলক্ষে গ্রামীণ মেলা বন্ধ থাকবে। ইতোমধ্যে এর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়ীতে প্রতি বছর চৈত্রের দৌলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা।

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন
নড়াইল সংবাদদাতা
নড়াইলে আলমগীর হোসেন নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরোও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
রোববার (২৪ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই সাজা ঘোষণা করেন। নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন যশোর জেলার বেনাপোল থানার কাগজপুর গ্রামের মৃত্যু সামছুর রহমানের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি নড়াইল সদর উপজেলার তুলারামপুর চরপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ ৯২ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে পুলিশ। ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে রায় দেন বিচারক।

গমের বাম্পার ফলন পাওয়ার আশা করছেন কৃষকেরা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ বছর উচ্চ ফলনশীল গম চাষ করা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকায় গমের বাম্পার ফলন পাওয়ার আশা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ বছর উপজেলায় ৫শত ৮৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। এর মধ্যে বারি গম-৩০,৩২ ও ৩৩ নামের উচ্চফলনশীল জাতের গমের পাশাপাশি অন্যান্য উচ্চফলনশীল জাতের গম চাষ হয়েছে।

চর-দৌলতপুরের কৃষি উপ-সহকারি অফিসার রফিকুল ইসলাম বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কৃষকেরা চাষাবাদ করায় গমের আবাদ ভালো হয়েছে।

ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর গ্রামের কৃষক দীন ইসলাম জানান, তিনি এ বছর ৪৬ শতক জমিতে কৃষি বিভাগের সহায়তায় উচ্চ ফলনশীল বারি-৩০ জাতের গমের চাষ করেছেন। কৃষি বিভাগের পরামর্শে ক্ষেত পরিচর্যা করায় গম ভালো হয়েছে। চাষকৃত জমি থেকে প্রায় ১৮ মণ গম পাবেন বলে আশা করছেন তিনি।

একই ইউনিয়নের রাধানগর গ্রামের অপর কৃষক আজিজুর রহমান জানান ২৮ শতক জমিতে উচ্চফলনশীল জাতের গমের চাষ করেছেন। তারাও ভালো ফলন পাবেন বলে আশা করছেন।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. হৃদয় হোসেন বলেন,এ উপজেলায় উচ্চ ফলনশীল গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আবহওয়া অনুকুলে থাকায় এ বছর লোহাগড়ায় গম ভালো হয়েছে। রোগবালাই তেমন হয়নি। মাঠে ফসলের অবস্থাও ভালো। চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মুক্তিযুদ্ধে হত্যাযজ্ঞের সাক্ষী টেপুখালী বধ্যভূমি
মেহেরপুর প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধে মেহেরপুরবাসীর অবদানের সাক্ষী সাহারবাটী টেপুখালী বধ্যভূমি। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহতদের টেপুখালী বধ্যভূমিতে দেওয়া হয়েছিল গণকবর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবুজের বুকে এ স্থানটি এক সময় অযত্নে-অবহেলায় পড়ে থাকলেও বর্তমানে ৮ শহিদদের স্মৃতি ধরে রাখার জন্য স্থানটিতে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ।

মুক্তিযুদ্ধের ইসিহাস ও স্থানটিতে সমাধিত ৮ শহিদদের করুণ কাহিনী জানতে এখানে বিশেষ দিনে দর্শনার্থীরা ভিড় জমায়। মেহেরপুর জেলা শহর থেকে ২৪ কিলোমিটার দূরে সাহারবাটী গ্রামের টেপুখালী মাঠে বধ্যভূমির অবস্থান।

জানা যায়, ১৯৭১ সালের ১৫ অক্টোবর জেলার গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠিতে অবস্থিত পাকিস্তানি সেনা ক্যাম্পের সদস্যরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের নিরীহ ৮ গ্রামবাসীকে ধরে এনে পার্শ্ববর্তী সাহারবাটী টেপুখালী মাঠে গুলি করে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রাখে। তখন কবর দিতেও সাহস পায়নি কেউ।

পাকসেনাদের হাতে নিহতরা হলেন জেলার গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মজিবর রহমান, আফসার মালিথা, জবতুল্লাহ, শাকের আলী এবং হিন্দা গ্রামের আজিজুল হক, বাবর আলী, মনসুর আলী ও নুর বকস।

হত্যার এক সপ্তাহ পর লাশের গন্ধে এলাকার মানুষের চলাচলের অসুবিধা হলে, পাকিস্তানি সেনাদের অনুমতিক্রমে সাহারবাটী গ্রামের গোলাম হোসেন ও ইদ্রিস আলীর জমিতে ৮টি লাশ পাশাপাশি দু’টি কবরে দাফন করা হয়। স্বাধীনতার পরে নিহতদের স্বজনরা প্রথমত ইটের তৈরি প্রাচীর দেয় একটি কবরে। অন্যটি থাকে অরক্ষিত। জমির মালিক পরবর্তীতে শুধু কবরের জায়গাটুকু রেখে বাকি অংশের প্রাচীর ভেঙে চাষাবাদ শুরু করেন।

নিহতদের স্বজনরা শহিদদের প্রতি সম্মান রেখে জমির মালিকের কাছ থেকে জমি না কেনায় জমির মালিক ধীরে ধীরে গণকবর দুটি গ্রাস করে। পরবর্তীতে সরকারিভাবে ওই জমি ক্রয় করা হয়। সেই সঙ্গে কবর সুরক্ষিত করার জন্য সেখানে শহিদদের স্মৃতি চিহ্ন ধরে রাখতে এবং পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দিতে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ।

সাহারবাটী গ্রামের সবুজ হোসেন ও আমিরুল ইসলামসহ অনেকেই জানান, মাঠে কাজ করতে এলে প্রায়ই ওই শহিদদের নিয়ে কথা ওঠে। যাদের আত্মত্যাগে এদেশ স্বাধীন হয়েছে, তাদের স্মৃতি চিহ্ন ধরে রাখার জন্য স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এটা নতুন প্রজন্মের জন্য খুবই দরকার ছিল।

স্থানীয় সাহারবাটী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জানান, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও শহিদ দিবসে ওই গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এখানে একটি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র স্থাপন করলে নতুন প্রজন্মরা মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো জানতে পারবে।

গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক জানান, এক সময় টেপুখালীর মাঠে আট শহিদদের স্মৃতি চিহ্ন হারাতে বসেছিল। বর্তমানে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে স্থানটিতে আরো উন্নয়নমূলক কাজ করার চেষ্টা চলছে।

 

মহান স্বাধীনতা দিবসে খুলনা বিএনপির আলোচনা সভা বেলা ২টায়
।। খবর বিজ্ঞপ্তি।।
আগামী ২৬ মার্চ’২৪ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কর্মসুচি গ্রহন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। কর্মসুচির মধ্যে রয়েছে ২৬ মার্চ সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বেলা ২ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
কর্মসুচি সফল করতে মহানগর, জেলা, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

ছাত্রদল নেতার পিতার ইন্তেকালে বিএনপির শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখার আহবায়ক রাজু আহমেদ এর পিতা নুরুল ইসলাম নুরু (৬৫) রবিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ছাত্রদল নেতা রাজুর পিতার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ। রবিবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অনুরুপ বিবৃতি দিয়েছেন ছাত্রদল মহানগর শাখার আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি ও সদস্য সচিব তাজিম বিশ^াস।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে গণহত্যা দিবস পালন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে। অত্র কলেজের শেখ রাসেল কর্ণারে ২৫ মার্চ গনহত্যার উপর দেওয়াল প্রত্রিকার উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এ উপলক্ষে রবিবার (২৪ মার্চ) দুপুর ১২টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন গণহত্যা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সুব্রত কুমার দাম। সভার শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, মোসাঃ আতাউন্নেসা, উৎপল কুমার দাস, প্রভাষক শেখ শামীম ইসলামসহ প্রমুখ। সভায় বক্তারা ২৫ মার্চের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন এবং সকলেই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবী করেন। ##

ফকিরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। রোববার (২৪ মার্চ) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, ইন্সটেক্টর রিপন বালা প্রমূখ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক রায়হান কবির, শিক্ষক মো. শামীম হাসান, কার্ত্তিক চন্দ্র পাল, শেখ মুহিত এ আলম। #

ফকিরহাটে বিশ্ব যক্ষা দিবসের র্যালি ও আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. শাওন দাস, মেডিকেল অফিসার ডা. রুলিয়া আফরোজ প্রমূখ। এসময় বিভিন্ন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। #

 

 

 

আছিয়া-সাত্তার পরিষদের সদস্য মোস্তফা মিনার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য, মৌলভীপাড়া’র আদি নিবাসী মরহুম রইস উদ্দিন মিনা’র পুত্র গোলাম মোস্তফা মিনা (৭০) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে ২৪ মার্চ ’২৪ রবিবার সকালে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নাজামে জানাজা রবিবার বাদ আছর পিটিআই জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়ে টুটুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। গোলাম মোস্তফা মিনা’র মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, দাতা সদস্য এস এম আসাদুজ্জামান রাসেল, আহ্বায়ক প্রফেসর সাইফুল হাসান, যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ শেখ মোঃ রুস্তম আলী, আলহাজ্ব শেখ এশারুল হক, আসলাম টুকু, মোঃ খলিলুর রহমান, সদস্য সচিব মোঃ জমশের আলী খান খোকন, যুগ্ম সদস্য সচিব এস এম এহছান হোসেন, নির্বাহী সদস্য আহসানুল কবির শাহীন, সেলিমুদ্দোজা কাজল, তাছলিম রেজা খান, এস এম তামজিদ হোসেন সৌরভ, মোঃ হাবিব, আজাদ শেখ, গাজী নূর জামান প্রমুখ।

সেচ সংকটে দিশেহারা দাকোপের তরমুজ চাষীরা
দাকোপ(খুলনা)প্রতিনিধি
খুলনার দাকোপে গত বছরের ন্যায় এবারও তরমুজের আবাদ করেছে কৃষকেরা। তবে সেচের পানির অভাবে তরমুজ চাষ মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। ফলে লোকসানের আশঙ্কায় এলাকার হাজারো চাষী দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট চাষ যোগ্য জমি রয়েছে ২০ হাজার ৮৮৩ হেক্টর। এর মধ্যে গত বছর ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল। ভালো ফলন হলেও দাম অনেক কম পাওয়ায় এবার চাষ হয়েছে ৫ হাজার ৭০০ হেক্টর জমিতে। এছাড়া বোরো ধান ৩৫০ হেক্টর, সূর্য্যমুখি ১৩৮ ভূট্টা ১৮ হেক্টর, বাঙি ৩৫ হেক্টর, গম ২ হেক্টর, মুগ ডাল ৪ হেক্টর, তিল ৩ হেক্টর ও ১৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। কিন্তু পানির উৎস সরকারি খাস খাল, জলাশয়গুলোর গভীরতা সংকটে এবং প্রচন্ড খরার কারণে পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় তরমুজ ক্ষেতে সেচ দিতে পারছেন না এলাকার কৃষকরা। সরেজমিনে স্থানীয় একাধিক কৃষকের সাথে আলাপ করে জানা গেছে, এ অঞ্চলের প্রধান ফসল আমনের পর রবি মৌসুমে সবচেয়ে বেশি লাভ হয় তরমুজ চাষে। ১ বিঘা জমিতে তরমুজের বীজ রোপন থেকে ফসল তোলা পর্যন্ত খরচ হয় ১২ থেকে ১৪ হাজার টাকা। আর বিক্রি হয় নিম্নে ৩০ হাজার থেকে শুরু করে লাখ টাকারও বেশি। কৃষকরা লোকসান খাওয়ায় প্রতি বছর এ আবাদ কমে আসছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশির ভাগ জমিতে তরমুজ গাছ অনেক বড় হয়ে গেছে। গাছে ফুল ও ফল আসা শুরু করেছে। কিছু ক্ষেতে আবার তরমুজ বড় হয়ে উঠেছে। অধিকাংশ ক্ষেতে সার ও কীটনাষক ছিটানোয় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষরা। তবে প্রচন্ড খরার কারণে মাঠের মধ্যে খাল বিলগুলো শুকিয়ে যাওয়ায় ক্ষেতে সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রথম দিকে অনেকে মাঠের ছোট ছোট কুয়ো থেকে ক্ষেতে সেচ দিলেও সে সব পানির উৎসগুলো এখন শুকিয়ে গেছে। আবার অনেক কৃষক পাম্প ও লম্বা পাইপ দিয়ে দুরের খাল থেকে সেচ দিলেও সে সব খালে এখন আর পানি নেই বললেই চলে। ফলে লোকসানের আশঙ্কায় এলাকার হাজারো কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। কৈলাশগঞ্জ এলাকার সাবেক ইউপি সদস্য ও কৃষক সিন্ধু রায় বলেন, তিনি এবছর ৮ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছেন। প্রথম দিকে তিনি মাঠে উপজেলা কৃষি অধিদপ্তরের কেটে দেওয়া ছোট ছোট কুয়ো থেকে ক্ষেতে সেচ দিয়েছেন। এখন সেখানে পানি প্রায় শুকিয়ে গেছে। তাছাড়া খরার কারণে খালগুলোর পানিও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এছাড়া বাজুয়া চড়া নদীতে লবণ পানি আসায় সেখানকার পানি তারা ব্যবহার করতে পারছেন না। ফলে সেচ দিয়ে কোন রকমে গাছগুলো বাঁচিয়ে রেখেছেন। সেচের পানির অভাবে ফল ভালো বড় হবে না, গাছও মরে যেতে পারে। এতে তার ব্যাপক লোকসান হতে পারে। আর লোকসান হলে ধার দেনা ও ঋণ শোধ করতে না পারলে তিনি পথে বসবেন বলে জানান। চুনকুড়ি এলাকার কৃষক জীবনানন্দ মন্ডল জানান, উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অধিকাংশ সরকারি খাস খাল, জলাশয়গুলো অবৈধ দখলদার ও ইজারাদাররা ঘন ঘন টোনাজাল, নেটপাটা দেওয়ার কারণে পলি পড়ে গভিরতা কমে যাওয়ায় খাল ও ব্যক্তিগত পুকুরগুলোর পানি শুকিয়ে গেছে। ফলে তরমুজ ক্ষেতের সেচের পানির তীব্র সংকট চলছে। সেচের পানির অভাবে তরমুজ চাষ মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এতে লোকসানের আশঙ্কায় এলাকার হাজারো তরমুজ চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। প্রতিদিন অনেক স্থানে সেচের পানি নিয়ে ঝগড়া বিবাদও লেগে আছে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মাঠের খাল ও জলাশয়গুলোতে পলি পড়ে গভিরতা কমে যাওয়ায় পানি শুকিয়ে যাচ্ছে। নদীর পানিও প্রচন্ড লবণ থাকায় ব্যবহার করতে পারছেন না কৃষকরা। এ পর্যন্ত কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ১৫০টি মিনি পুকুর, ১টি বড় কেনাল ৫০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এছাড়া আরো ৮টি খাল খননের জন্য তালিকাসহ মন্ত্রনালয় প্রস্তাব পাঠানো হয়েছে। সব খালগুলো খনন করতে পারলে কৃষকদের সেচের পানি সংকট কিছুটা লাঘব হবে। তাছাড়া প্রত্যেক কৃষক নিজ নিজ জমিতে মিনি পুকুর কেটে নিলে সেচ দিতে ভালো হয় বলে তিনি মনে করেন।

 

মহেশপুরে ১০৮ পিচ ইয়াবা টেবলেটসহ দু’মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর ১০৮ পিচ ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।শনিবার(২৩মার্চ) রাতে উপজেলার নাটিমা ইউপির মান্দারতলা গ্রাম থেকে ১০৮ পিচ ইয়াবাসহ জসিম উদ্দীন (২৪) ও সাকিব মিয়াকে (২২) আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত নীল-সাদা রঙের আরটিআর মটর সাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই জুম্মান খান শনিবার রাতে মহেশপুরের নাটিমা ইউনিয়নের মান্দারতলা গ্রাম থেকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের আব্দুল মিয়ার ছেলে জসিম উদ্দীন ও একই গ্রামের আজিবর রহমানের ছেলে সাকিব মিয়াকে ১০৮ পিচ ইয়াবা টেবলেট ও নীল-সাদা রঙের আরটিআর মটর সাইকেলসহ আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, আটক কৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। ইয়াবা টেবলেটসহ আটক কৃত দু’মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শরণখোলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে আটক-২
মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা (বাগেরহাট) ঃ
বাগেরহাটের শরণখোলায় রবিবার (২৪মার্চ) সকালে মরা গরু জবাই করে প্রকাশ্যে সেই মাংস বিক্রি করছিল একটি অসাধু চক্র। স্থানীয়রা মরা গরুর মাংস বিক্রির বিষয়টি টের পেয়ে জানায় প্রশাসনকে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে চক্রের সদস্য দুই সহদরকে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে দুটি ড্রামে ভর্তি প্রায় এক মণ মাংস, মাথা, চামড়া ও নাড়িভুড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ডালিম ও আলামীন। তাদের অপর ভাই হালিম পালিয়ে গেছে। আটক দুজনকে শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে।
উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছিল এই মরা গরুর মাংস। রমজান মাসে মরা গরুর মাংস বিক্রির খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করছেন সাবাই।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। বেশকিছু মাংস বিক্রিও করেছে তারা। অভিযান টের পেয়ে চক্রটি মাংস ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ লুকানোর চেষ্টা করছিল। একপর্যায়ে মার্কেট থেকে কিছুটা দূরে বান্দাঘাটা স্লুইস গেট এলাকা থেকে দুটি ড্রামে ভরা প্রায় এক মণ মাংস, চামড়া ও নাড়িভুড়ি জব্দ করা হয়েছে। চক্রের দুই সদস্যকে আটক করা গেলেও একজন পালিয়ে গেছে।
ইউএনও মো. জাহিদুল ইসলাম জানান, মৃত পশুর মাংস বিক্রি জঘন্য অপরাধ। এটা খাওয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অসাধু এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে পাঁচরাস্তা প্রশাসন মার্কেটে মাংস ব্যবসা করছে। এরা বিভিন্ন এলাকা থেকে মরা, অসুস্থ গরু-ছাগল কম দামে কিনে তা জবাই করে বাজারে বিক্রি করে আসছে। এব্যাপারে প্রশাসনের নজরদারি না থাকায় তারা মরা-রোগা পশুর মাংস বিক্রি করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
তবে আটক ডালিম ও আলামীন জানান, তারা এই মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত না। তারা তিন ভাই সবাই আলাদা আলাদাভাবে মাংসের ব্যবসা করেন। এই মাংস তাদের অপর ভাই হালিমের। সে মাংস ফেলে পালিয়ে গেছে।
শরণখোলা থানার ডিউটি অফিসার এসআই তাইজুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে আটক দুই ব্যক্তি, গরুর মাংস ও অঙ্গপ্রত্যঙ্গ থানা হেফাজতে রয়েছে। তদন্ত করে এদের বিরুদ্ধে আইগনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এসবিআলী ফুটবল একাডেমির ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
একাডেমির খেলোয়াড় ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গদের জন্য এসবিআলী ফুটবল একাডেমির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় খানজাহানআলী থানাধিন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন একাডেমি প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির উপদেষ্টা ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ১নং আটরা গিলে তলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম তারিক মাহমুদ তারা, জেলা পিপি অ্যাডভোকেট এনামুল হক, মহানগর পিপি কে এম ইকবাল হোসেন, সাইবার ট্রাইব্যুনালের পিপি এম এম সাজ্জাদ আলী, নারী শিশু আদালতের পিপি জহিরুল ইসলাম পলাশ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জি এম রেজাউল ইসলাম, সদস্য ইমতিয়াজ হোসেন পিলু, ব্যাডমিন্টন ডট কম এর সিইও কাজী নুর মোহাম্মদ, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ শুকুর আলী প্রধান শিক্ষক মহাসিন বিশ্বাস, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধক্ষ্য নুরুল ইসলাম খান কালু, সদস্য মনিরুজ্জামান মহসিন, সান স্পোর্টিং ক্লাবের সভাপতি মইদুল ইসলাম টুটুল, এসবিআলী ফুটবল একাডেমি সদস্য আসাদুজ্জামান মুরাদ, খুলনা জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক এহসানুল হক খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান, একাডেমীর সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, বদরুজ্জামান ইতি, কামাল রেজা সুজা, সজীব হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী হালিম খান, ক্রীড়া সংগঠক খালিদ হোসেন, তারেক খান, খেলোয়াড় তারা, মোস্তফা, শুভ, গালিব, সাব্বির, নুরা, আয়নাল, শিমুল, রবিউল, আবিদ, জুম্মান, জিএম মামুন, সংগঠক কাজী হুমায়ুন, ওহিদুল ইসলাম, ইদ্রিস আলী, মোয়াজ্জেম হোসেন, আজিজুর রহমান, পারভেজ, ফিরোজ, শামীম, সজীব, অনিক, বাবু, পারভেজ, ইউপি সদস্য নাজমুল হোসেন, মোহাম্মদ লাভলু, সাবেক ইউপি সদস্য মাহমুদ হাসান, সিদ্দিক রহমান. বড় সেলিম আহমেদসহ একাডেমির সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাব নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মোরেলগঞ্জ, বাগেরহাট ২৪/০৩/২০২৪ ইং তারিখ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ-সম্পাদক, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ মশিউর রহমান সোহাগ-যুগ্ম সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডল নির্বাচিত হয়েছেন।শিক্ষক ক্লাব-এ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক বেদান্ত হালদার, যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইসিটি বিভাগের প্রদর্শক মোঃ আলী হায়দার। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ হাফিজুর রহমান অদ্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন।

 

শার্শায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ সদস্যরা। রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শার্শার একঝালা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে ইস্রাফিল হোসাইন (৩৫) ও একই উপজেলার শ্রীকোনা গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে সুমন হোসেন (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের তারা জানতে পারেন, দুই মাদককারবারি মাদকের একটি চালান নিয়ে নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে যক্ষ্মা রোগীদের চিকিৎসা
স্টাফ রিপোর্টার
খুলনায় জরাজীর্ণ হাসপাতাল ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যক্ষ্মা রোগীদের চিকিৎসা। ৫৯ বছর আগে নির্মিত ভবনের ছাদ ধসে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি। এ অবস্থায় হাসপাতালে কমে যাচ্ছে ভর্তি রোগীর সংখ্যা। এছাড়া হাসপাতালটিতে চিকিৎসকসহ অন্যান্য জনবল এবং যন্ত্রপাতি সংকট প্রকট। খুলনা বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের এসব সংকট নিরসনে নেই কার্যকর কোনো উদ্যোগ। খুলনা নগরীর মীরেরডাঙ্গা এলাকায় অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালের ২তলা ভবন নির্মিত হয়েছিল ১৯৬৫ সালে। দীর্ঘদিনেও সংস্কার না করায় ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ছাদের পলেস্তরা খসে পড়ছে রোগী, তাদের স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গায়ে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ফলে কমে যাচ্ছে রোগীর সংখ্যা। ১০০ শয্যার এ হাসপাতালে এখন রোগী ভর্তি থাকে ৩৫/৪০ জন। আগে বেশিরভাগ শয্যাতেই রোগী ভর্তি থাকতো।

 

হাসপাতালের রোগী শফিকুল ইসলাম, মুশফিকুর রহমান ও সালেহা বেগম বলেন, ছাদ থেকে মাঝেমাঝে বড় বড় পলেস্তারা খসে পড়ে। সে কারণে সবসময় আতঙ্কে থাকতে হয়। টয়লেটের অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ টয়লেটের দরজা নেই। টয়লেটের সংখ্যাও পর্যাপ্ত নয়। সে কারণে সকালে টয়লেটে যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হয়। সব বেডের ওপর ফ্যান নেই।

রোগীরা জানান, হাসপাতালের বহিঃর্বিভাগে প্রতিদিন গড়ে ৬০ থেকে ১০০ জন রোগী চিকিৎসা নেয়। এছাড়া ভর্তি রোগী থাকে। কিন্তু হাসপাতালে ওষুধের সংকট রয়েছে। সব ওষুধ হাসপাতাল থেকে দেয়া হয় না। কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয়। খাবারের মান নিয়ে সন্তুষ্ট নয় রোগীরা। বেশিরভাগ দিন ফার্মের মুরগি দেয়া হয়। মাছ দেয়া হয় মাসে মাত্র একদিন। আগে প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম দেয়া হলেও তিন মাস ধরে তা বন্ধ। প্যাথলজিক্যাল অনেক পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করে আনতে হয়।
হাসপাতালের নার্সরা জানান, ২০০৯ সালে দেয়া ডিজিটাল এক্সরে মেশিনটি মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে। ৩ মাস আগে নতুন একটি এক্সরে মেশিন দেয়া হয়েছে। কক্ষ সংস্কার করে সেটি স্থাপনে ৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা বরাদ্দ না থাকায় ফেলে রাখা হয়েছে মেশিনটি। তাদের বসার জন্য পর্যাপ্ত কক্ষ নেই। যে কক্ষগুলো আছে তা খুবই ছোট।

কর্মকর্তা-কর্মচারীরা জানান, হাসপাতালের ৬টি আবাসিক ভবনের সবগুলোই পরিত্যক্ত। যার ফলে তাদেরকে বাইরে থাকতে হয়। এছাড়া হাসপাতালের সীমানা প্রাচীর নিচু হওয়ায় মাদকসেবীরা হাসপাতালের মধ্যে ঢুকে মাদক সেবন করে। ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও পুলিশকে জানিয়েও তা ঠেকানো যাচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের ১১টি পদের মধ্যে ৫টি দীর্ঘদিন ধরে শূন্য। এছাড়া অন্যান্য ১৭৩টি পদের মধ্যে শূন্য রয়েছে ৬২টি।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পার্থ বিশ্বাস জানান, আমাদের এখানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই। নেই আইসিইউ এবং সিসিইউ সুবিধাও। এখানে শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী ভর্তি হয়। কিন্তু বেশি শ্বাসকষ্টের রোগীকে ইনকিউবেশন দেয়ার সুযোগ নেই। অপারেশন থিয়েটারের সুবিধা ছাড়া রোগীর লাঞ্চ থেকে মাংস নিয়ে পরীক্ষা করা যায় না। কিন্তু এখানে অপারেশন থিয়েটারও নেই। যারা ভর্তি হয় তাদের বেশিরভাগই শ্বাসকষ্টের রোগী, তাদের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রয়োজন হলেও তা নেই।

তিনি বলেন, হাসপাতাল ভবনটি আর সংস্কারের উপযোগী নেই। প্রতিটি কক্ষের জানালা ভাঙ্গা। শীতকালে জানালা দিয়ে বাতাস আসে। বাতাসে শ্বাসকষ্টের রোগীদের কষ্ট আরও বেড়ে যায়। এছাড়া বর্ষকালে জানালা দিয়ে পানি ঢোকে।
হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালের জনবলসহ অন্যান্য সমস্যা ও সংকট নিরসনের জন্য একাধিকবার উর্ধ্বতন কর্তপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ৪ মাস আগে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে ৩টি ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী অমিত বিশ্বাস বলেন, হাসপাতালে প্রতি তলা ১৫ হাজার বর্গফুটের ৬ তলা ফাউন্ডেশনে ৪ তলা হাসপাতাল ভবন, প্রতি তলা ৫ হাজার বর্গফুটের ৬ তলা ফাউন্ডেশনে ৩ তলা ডক্টর ডরমেটরি এবং প্রতি তলা ৫ হাজার বর্গফুটের ৬ তলা ফাউন্ডেশনে ৩ তলা নার্সেস কোয়াটার নির্মাণের একটি প্রকল্প প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনও অনুমোদন মেলেনি।
প্রসঙ্গত, পুরো খুলনা জেলায় গত বছর যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ১৫ জন এবং চলতি বছর এ সংখ্যা ৮২৮ জন।