বাজুয়া (দাকোপ) প্রতিনিধি||
খুলনার দাকোপে হঠাৎ বৃষ্টি হওয়ায় তরমুজ চাষীদের মাঝে স্বস্তির হাওয়া বইছে। তরমুজ চাষীরা জানান দাকোপের প্রায় খালে পানি শুকাতে শুরু করায় তরমুজ চাষীরা মহা-বিপাদে দিন গুনছিল। এমন সময় গতকাল রবিবার দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ায় তরমুজ চাষীরা মহা- খুশি। এলাকা ঘুরে দেখা যায় দাকোপের বাজুয়ার তরমুজ চাষিদের সেই স্বপ্নের তরমুজ গাছ তিল তিল করে বড় হতে চলেছে। এলাকার প্রায় তরমুজ ক্ষেতে চলছে জাপানের কাজ এখন শুধু পানি আর পানি সেচের দরকার প্রতিটি তরমুজ ক্ষেতে। আর যখন ক্ষেতে পানি সেচের দরকার তখনই খালে, নদীতে ও পুকুরে থাকছে না পানি। উপজেলার বাজুয়া চুনকুড়ি নদী দিয়ে পোদ্দার গঞ্জ গেট পর্যন্ত নদী পুরো শুকিয়ে যাওয়ায় ঐ এলাকার তরমুজ চাষীরা হতাশায় দিন কাটাচ্ছিল এমন সময় স্বস্তির বৃষ্টি তরমুজ চাষীদের মাঝে এনে দিল স্বস্তি । এলাকার প্রতিটি কৃষকই তৃষ্ণার্ত কাকের নেয় তাকিয়ে আছে এই সম্ভাবনা ময় গাছের দিকে। শুধু কৃষক নয় গোটা দাকোপের কৃষক থেকে শুরু করে দিনমজুর, নারী, পুরুষ, স্কুলপড়ুয়া কিশোর কিশোরী সহ সাধারন মানুষ। বর্তমান দাকোপের উপার্জনের এক মাত্র মাধ্যম এই তরমুজ চাষকে কেন্দ্র করে বাজুয়ার চাষীরা কতই না স্বপ্ন বুনছে বাম্পার ফলনের আশায়। অথচ কত ঘাত প্রতিঘাত প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে চলতে হচ্ছে তরমুজ চাষীদের। সময় সল্পতা আর মানুষের কাজের প্রতি অনীহা থাকার কারণে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা তাদের লেখা-পড়া ছেড়ে তরমুজ ক্ষেতে কাজ করছে দিন- রাত তাদের এখন আর পড়া- শুনার প্রতি তেমন মনোযোগ নাই। শুধু ছাত্ররা নয় আগাম তরমুজ চাষে নারীরাও পিছিয়ে নেই পুরুষের সাথে তাল মিলিয়ে তরমুজ চাষে কাজ করে যাচ্ছে। জানা যায় আসন্ন রমজান মাসকে সামনে রেখে তরমুজ চাষে কাজ করছেন চাষিরা। কৃষকরা গত বছরের মতো যেন এবছরও লোকসানে পড়তে না হয় তাই কৃষকরা আগাম তরমুজ চাষে নেমে পড়েছেন। প্রতিটি তরমুজ চাষী তাদের তরমুজ দ্রুত বড় বানানোর জন্য ব্যস্ত সময় পার করছে কে কত আগে তরমুজ বিক্রয় করার উপযোগী করে তুলতে পারে সেই কাজেই ব্যস্ত। আসন্ন রমজান মাসে যদি ও এবার বিক্রি করতে পারছে না তরমুজ। বাজুয়ার বিলে সরোজমিনে গিয়ে দেখা যায়, চাষিরা তরমুজের চারায় এখন চাপান দিচ্ছে। সকল কৃষকদের দরকার এখন শুধু পানি আর পানি। কৃষি কর্মকর্তারা বলছেন, গত বছর দাকোপ উপজেলায় ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়। কৃষকরা ধান চাষের পরেই আর সময় নষ্ট না করে তরমুজ চাষে লেগে পড়েন। গত বছরের তুলনায় এবছর তরমুজ চাষ বেশি হতে পারে। বিলের তরমুজ চাষি রঞ্জিত রায় বলেন, আমি গত বছর ১১ বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলাম। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে লাভের মুখ দেখতে পারিনি। গত বছর বোরো ধান উঠে যাওয়ার পর নাবী করে লাগানো তরমুজের ফলন ভালো হলেও পরবর্তিতে ক্ষেতেই নষ্ট হয়েছে হাজার হাজার তরমুজ। তিনি আরো বলেন, আমি এবছর সেই ১১ বিঘা জমিতে আগাম তরমুজ চাষ করেছি। গাছ বড় হতে চলেছে। এখন চলছে পানি দেওয়া ও পরিচর্যার কাজ। ফলন ভালো হলে এই ১১ বিঘা জমির তরমুজ ১২ -১৪ লাখ টাকা বিক্রি করতে পারবো। আরেক কৃষক দেবু বলেন, আমি এবছর ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। গত বছর লাভ হয়নি। রমজান মাস শেষ হয়ে যাওয়ায় বড় বড় তরমুজ ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। গত বছরের মতো যেন এবছরও লোকসান না হয় তাই এবছর আগাম চাষ করছি। জমিতে রোপণ করা চারা বড় হচ্ছে কিন্তু খাল, নদী শুকিয়ে যাওয়ায় আমরা চিন্তিত আছি। তরমুজ গাছের ভালো ভাবে যত্ন নিচ্ছি। এবছর এলাকার সকল কৃষকেরাই জমিতে আগাম তরমুজ চাষ করছে। তাই বলা যায় দাকোপের গ্রামাঞ্চলে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা। কোন কৃষক পরিবার ঘরে বসে নেই। নারী ও শিশুদের নিয়ে কাজে নেমে পড়েছে তারা। জমি তৈরির পর এখন চারার পরিচর্যায় তারা ব্যস্ত সময় পার করছে। তবে সার ও বীজের দাম এবার বেশি হওয়ায় তারা নানা শংকায় রযেছে। সরেজমিন বিভিন্ন বিল এলাকা ঘুরে মিলেছে এমন চিত্র। এলাকার চাষীরা জানান, বিগত বছরগুলোতে তরমুজের ফলন ভালো হওয়ায় এ বছর কৃষকেরা তরমুজ চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছে। আমন ধান কাটা শেষ হতে না হতেই তরমুজ চাষিরা জমি চাষাবাদ করে বীজ বপন করছেন। তবে এ বছর সার, বীজ ও কীটনাশকের দাম গত বছরের তুলনায় বেশি থাকায় কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। এরই মাঝে তরমুজ চাষে এলাকার কৃষকরা বেশি আগ্রহী হওয়ার সুযোগে সার ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলে বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগ কৃষকদের। খোঁজ নিয়ে এর সত্যতা মিলেছে। জানা গেছে, চালনা সদর ও বাজুয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে বেশি দামে সার বিক্রি করছে ব্যবসয়ীরা। এছাড়া বাজারে বীজের দামও অনেক বেশি । দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, গত বছর চাষিরা লোকসানে পড়ায় এবছর আবারো তরমুজ চাষে ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজের ভালো ফলন হবে। আর গরম থাকলে তরমুজের চাহিদা থাকবে বলে তারা তখন ভালো দামে তরমুজ বিক্রি করে লাভবান হতে পারবেন বলে আশা করছি। আর পানি সমস্যা এলাকার জন্য একটা বড় সমস্যা এটা নিরাশনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর বাজারে কেউ যদি বেশি দামে সার, বীজ ও কীটনাশক বিক্রয় করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।











































