Home আঞ্চলিক দাকোপে গাঁজা চাষী আটক

দাকোপে গাঁজা চাষী আটক

11

দাকোপ প্রতিনিধি।।
দাকোপ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কৈলাশগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করে একটি গাঁজা গাছ সহ এক জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
থানায় মামলার বিবরন সুত্রে যানা গেছে, বৃহস্পতিবার (২১ মার্চ ) সকাল আনুঃ ৭টায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দাকোপ থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিজয় কৃষ্ণ কর্মকার সংঙ্গীয় ফোর্স সহ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নে ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের মৃত কৃষ্ণপদ রায়ের পুত্র বিশ্বজিত রায়ের তার সবজি ক্ষেতে গাঁজা চাষ করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশ^জিতের সবজি ক্ষেত থেকে একটি তাজা গাঁজা গাছ যার ওজন ১ কেজি ১শত গ্রাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত গাঁজা চাষী বিশ^জিত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্বজিত রায় (৩২)কে মাদক আইনে আসামী করে দাকোপ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং -১৩, তারিখ ২১/৩/২৪।