জাহিদুর রহমান কালিগঞ্জ প্রতিনিধি।।
মহামান্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় কালিগঞ্জের কৃতি সন্তান, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করলেন কালিগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৩ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মাননা স্মারক, উত্তরীয় ও প্রেসক্লাবের লোগো খচিত মগ্ প্রদান করা হয়। জানাগেছে, বাংলাদেশ পুলিশে চাকুরির সুবাদে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান রাষ্ট্রপতি পুলিশ পদক -২০২৪ (পিপিএম) পাওয়ায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ ও তার সহধর্মিণী মিসেস হালিমা আক্তার শিরিণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, প্রেসক্লাবের সিনিঃ সদস্য সাবেক মেম্বর আব্দুল লতিফ মোড়ল, টিএম আব্দুল জব্বার, জাহাঙ্গীর হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, নির্বাহী সদস্য জি এম সাগর হোসেন, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন, সাংবাদিক ইমরান আলী ও কাজী রাফাত প্রমুখ।
কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আগামী ২৫ শে মার্চ সকাল দশটায় কালিগঞ্জ ডাকবাংলো মোড়ের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠান, ২৬ শে মার্চ বিজয়স্তম্ভে পুষ্পস্তাবক অর্পণ ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালিসহ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় অনুষ্ঠানে যোগদান ও আলোচনা সভাসহ সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার আলহাজ্ব শেখ আব্দুর রউফ, সহকারী কমান্ডার আলহাজ্ব এস এম শাহাদাত হোসেন, শেখ মনির আহমেদ, আলহাজ্ব খান আহসানউল্লাহ, শেখ নূর মোহাম্মদ, আলহাজ্ব মোজাফফর হোসেন প্রমূখ। এ সময় ১২ ইউনিয়নের কমান্ডার ও ডেপুটি কমান্ডারগণ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











































