Home আন্তর্জাতিক ভোট দিতে নাভালনির কবরে

ভোট দিতে নাভালনির কবরে

40

আন্তর্জাতিক ডেস্ক ||
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দিনে প্রতীকীভাবে ভোট দেওয়ার জন্য কয়েক ডজন রাশিয়ান রোববার মস্কোতে আলেক্সি নাভালনির সমাধিতে ভিড় করেছে। রয়টার্স টিভি ফুটেজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি গত মাসে আর্কটিক কারাগারে মারা যান। তার সহযোগীরা পুতিনের বিরুদ্ধে তাকে খুন করার অভিযোগ এনেছে। বিষয়টি ক্রেমলিন অস্বীকার করেছে। রাশিয়ার এসভিআর বিদেশী গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন জানিয়েছেন, নাভালনি প্রাকৃতিক কারণে মারা গেছেন। নাভালনিকে ১ মার্চ দক্ষিণ মস্কোর বোরিসোভো কবরস্থানে দাফন করা হয়েছিল।

রোববার নোভায়া গেজেটা ইউরোপ নিউজ এবং অন্যান্য সংবাদমাধ্যমগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানিয়েছে, নাভালনির সমাধিতে কয়েক ডজন সমর্থককে ভিন্ন শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।

এক জন ব্যানারে লিখেছেন, ‘আমরা আপনাকে বেছে নিই।’ নির্বাচনী প্রার্থীদের তালিকায় নাভালনির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অফিসিয়াল ভোটিং স্লিপগুলিও দৃশ্যমান ছিল। সেখানে নাভালনির নামের পাশে একটি টিক চিহ্ন রয়েছে।